আর মাত্র কয়েকটা জেলা সফর বাকী। তাই কাছাকাছি গেলে এক জেলা থেকে অন্য জেলার দূরত্ব যদি খুব বেশী না হয় তাহলে চেষ্টা করি পাশের জেলাটাতে ঘুরে আসতে। তারই ফল স্বরূপ এই চার জেলা ঘুরেছি। অনেকটা ঝটিকা সফর বলা যায়। সব জেলা সদরেই কাজ ছিল যশোরের মনিরামপুরের কাজ সেরে ঝিনাইদহের গাড়ীতে উঠে পড়ি। ঝিনাইদহের জেলা সদর ডাকবাংলোতে থাকার ব্যবস্থা হয়। দুই দিন ধরে ঝিনেদার প্রায় সব উপজেলায় ঘুরি। কালীগঞ্জ কোটচাদপুর শৈলকুপা মহেশপুর ইত্যাদি। ঝিনেদায় কয়েকজন কবির সাথে দেখা হয়। বিশেষ করে অধ্যাপক এহতেশাম অসাধারন লোক। তার পর কবি কাজী গিয়াস, কবি দিলীপ, কবি পাপ্পি জোয়ারদার সহ আরো অনেকের সাথে। পাপ্পিকে সাথে নিয়ে চলে যাই কুষ্টিয়ায়। ঝিনেদা আর কুষ্টিয়ার সীমান্তে ইসলামী বিশ্ববিদ্যালের ক্যম্পাসে কিছুক্ষণ ঘুরাঘরি করি। তারপর সোজা কুষ্টিয়ায় চলে যাই। আমাদের টার্গেট ছিল শিলাইদহের কুটিবাড়ি আর লালনের মাজার। কুষ্টিয়া টু রাজবাড়ীর গাড়ীতে উঠে আমরা নামি আলমনগর। তারপর উঠে পড়ি শিলাইদহ গামী ভ্যানে। কুঠি বাড়ীটা সত্যি চমতকার। বিশাল পুকুর স্থাপত্যে অস্টাদশ শতকের বৃটিশ স্থাপত্যের ছাপ। সময় না থাকার কারণে পদ্মার দিকে গেলাম না। তারপর গেলাম লালনের মাজারে। দেখে আমার চক্ষু চড়ক গাছ বলা যায়। একি আখড়া না সরকারি অফিস? অন্যান্য প্রতিষ্টানের মতই এটাকে সরকার ধ্বংশ করে দিয়েছে। শেয়ার বাজার ধরনের একটা অফিস। পরদিন চলে গেলাম মাগুরায় মাগুরা শহরে ঘুরলাম সারাদিন। ছোট শহর। চলে গেলাম মোহাম্মদপুর উপজেলা। বিনোদপুর হয়ে ফিরে এলাম। এরপর রাজবাড়ী। রাজবাড়ী আসলেই চমতকার শহর। চিমচাম স্মার্ট পরিচ্ছন্ন শহর। রাজবাড়ীকে দুই তিন দিক দিয়েই বেষ্টন করে আছে পদ্মা। রাজবাড়ীর আলুর চট আর চমচম খুব বিখ্যাত। প্রচুর পেয়ারা হয় রাজবাড়ীতে। অনেকের সাথে কথা হল। কালচারালি খুবই অর্গানাইজড এই জেলা। এখানে অনেক কবি সাহিত্যিকের আনাগোনা। যাইহোক সংক্ষেপে এর চেয়ে কি লেখা যায় ।
ঝটিকা সফর- যশোর,ঝিনাইদহ,কুষ্টিয়া, মাগুরা,রাজবাড়ী
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।