আমার প্রিয় পোস্ট

জন স্টেইনবেকের বই দি পার্ল ।। ভাললাগা বই

২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪০

শেয়ারঃ
0 0 0

একটা উপন্যাসে কি কি থাকলে তাকে আমরা মহান উপন্যাস বলতে পারি এ রকম কোনো নিয়ম আছে কিনা আমি জানিনা। তবে ক্রিয়েটিভ রাইটিং প্রোগ্রাম গুলোতে শুনেছি এ রকম কিছু লেসন আছে। আমার মনে হয় সেটাও যে সব উপন্যাস ইতিমধ্যে মহত্বের পর্যায়ে পড়ে তা থেকেই ধারনাটা নেয়া হয়েছে। শিল্পী আর তাত্তিকদের পথ আলাদা। কার্ল মার্ক্স পুঁজির গতিবিধি বোঝাতে দাস ক্যাপিটাল নামের বিশাল পুস্তক রচনা করেন। কিন্তু জন স্টেইনব্যক তার দুই তিন ফর্মার উপন্যাস দি পার্লের ভেতর দিয়ে তা অনায়াসে দেখাতে পারেন।
কিনো এক জন জেলে। যাকে বলা যায় চিকিৎসা, শিক্ষা থেকে বঞ্চিত একজন গেয়ো লোক। তার স্ত্রী জোয়ানা ও তাই। আর তাদের আছে এক শিশু সন্তান। কিনো এক সময় সমুদ্রের সবচাইতে বৃহৎ মুক্তোটা পায়। এটা হচ্ছে পুঁজির প্রতীক। আর সাথে সাথে তার অবস্থান বদলে যায় সমাজে। তার কাছে পাদ্রী আছে সে গীর্জার উন্নয়নের জন্য মুক্তোটা চায় । এই সে লোক যে গরীব বলে তার সাথে কথাই বলতো না। তবে তার ছেলেটাকে বৃশ্চিক দংশনের পর ঘঠনাটা মোড় নেয় অন্যদিকে। এর পর ছেলেটাকে নিয়ে সে যায় নিকট শহরে ডাক্তারের কাছে। এযেন ডাক্তারের কাছে যাওয়া নয় যেন অনন্ত মিছিল। প্রথমে ডাক্তার পাত্তাই দিল না। এক পর্যায়ে সে চলে আসে আশা ছেড়ে দিয়ে। কিন্তু ইতিমধ্যে ডাক্তার তার বৃহৎ মুক্তো পাওয়ার খবর শুনার পর একেবারে তার বাড়ীতে উপস্থিত হয়। রাতে আসে ডাকাত চোররা। তারা কিনো কে ছুরি মেরে যায়। জোয়ানা ভাবে আসলে অশুভ এই মুক্তোটি। তার পর কিনো মুক্তোটি সমুদ্রেই নিক্ষেপ করে। জন ষ্টেইনব্যকের ভাষা অসাধারণ। মনে হয় যেন কবিতা পড়ছি। পড়তে পড়তে তলস্তয়ের' হাও মাচ ল্যান্ড নীড আ ম্যান' এর কথা মনে পড়ে।

 

সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৭
আমিনুল ইসলাম বলেছেন: ইচ্ছা থাকলেও পড়তে পারি না। কারণ, ইংরেজি ভালো বুঝিনা। খুব কষ্ট লাগে। :(
২. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:০১
বোহেমিয়ান কথকতা বলেছেন: জন স্টেইনবেক এর অনেক নাম শুনছি । পড়া হয় নাই :(
লিঙ্ক দিলে ভাল হইত । অবশ্য সফট কপি পড়তেও কষ্ট হয় :(
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: পড়ার চেষ্টা করা।

৩. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:০৬
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
পোস্টে ++
-------------------------


অফটপিক:
আপনার হোম ডিস্ট্রিক কোথায়, দাদা?
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: কক্সবাজার

৪. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২১
দুরের পাখি বলেছেন: অনেক আগে পড়ছিলাম ।
৫. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৯
শূন্য আরণ্যক বলেছেন: এটা পড়ছিলাম -- অনেকটাই বুঝি নাই
৬. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩১
জানজাবিদ বলেছেন: বইটা পড়ছি, কালেকশনেও আছে।

স্টেইনবেকের আরো বই পড়ছি, টরটিলা ফ্ল্যাট। এখন পড়তাছি ক্যানারি রো। অসাধারণ লেখক।
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০০

লেখক বলেছেন: আপনার সাথে একমত স্যার

৭. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৪
দ্রোহি বলেছেন: জন স্টেইনবেক এর Grapes of Wrath বইটা পড়েই মুগ্ধ হয়েছিলাম। তার লেখাগুলি পড়ে মনে হয় জীবনের গভীরতম অনুভূতিগুলোর এক সহজ নিখাদ শৈল্পিক বহিঃপ্রকাশ। পার্ল এর ক্ষেত্রেও এর ব্যতীক্রম নয়। যতদুর মনে পরে 'পার্ল' এর ঘটনাটা নিয়ে বিটিভিতে একটা নাটকও হয়েছিল। আর গ্রেপস অব রাথ এর ঘটনা আর প্রেক্ষাপট ভিন্ন হলেও কেন যেন 'সারেং বৌ' এর কথা মনে করিয়ে দেয়।

খুব ভাল একটা পোস্ট এর জন্য ধন্যবাদ।



সেমি টপিক: স্টেইনবেক এর অনেকগুলি বই এর পিডিএফ লিন্ক ছিল। খুঁজে পেলে এখানে দিয়ে যাব।
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: সার আপনাকেও ধন্যবাদ। আপনার উল্লেখিত বইটি পড়েছি। স্টেইনব্যকের প্রায় সবলেখা পড়েছি। তিনি আমার পিতৃতুল্য উপন্যাসিকদের মধ্যে একজন।

৮. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৭
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: তাহলে আপনাকে আমি চিনতে পেরেছি। মোর্শেদভাইয়ের কাছে আপনার কথা শুনেছি। মহেশখালিতে, না?
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: জ্বি সার

৯. ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০২
একরামুল হক শামীম বলেছেন: জন স্টেইনবেক এর 'অভ ম্যান, অভ মাইস' পড়েছিলাম। দারুন একটা বই।
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: বইটার যদি আরেকটু বিশদে লিখতেন মানে রিভিউ যাকে বলে অথবা ভাললাগাটা বিস্তারে

১০. ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০৮
হিমালয়৭৭৭ বলেছেন: দ্য পার্ল বইটা পড়েছিলাম ২বছর আগে; শুরুর দিকে বেশ ভালই লাগছিল, তবে শেষের অংশে হতাশ হয়েছি।।। এর চেয়ে '"অভ ম্যান, অভ মাইস"...বইটা অনেক ভাল লেগেছিল।।।
১১. ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০৮
মুভি পাগল বলেছেন: পিডিএফ ডাউনলোড করব কোথা থেকে
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১৭

লেখক বলেছেন: http://www.project guttenburg.com and googlebooks dekte paren

১২. ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১:১৩
শুভ বলেছেন: স্টেইনবেকের পার্ল থেকে 'অভ মাইস অ্যান্ড মেন' দুর্দান্ত লাগে।

অফ-টপিক:
পানির দামে নাকি ল্যাপটপ পাইছেন...। আহারে!
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: আপনারটা কেমন চলতাছে। আচ্ছা আপনি কোত্থেকে কিনেন?

১৩. ২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৩
ডলুপূত্র বলেছেন: শুনতে ভাল লাগে। দুরে থাইক। আরও ভাল হবে। কিছু বুঝো?

 

মোট সময় লেগেছে ০.৯২০৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
Life is given to man
to make him consider carefully...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ