নক্ষত্রেরা ঘুমিয়ে গেছে, শব্দেরা চুপ, আমার পান্ডুলিপি
আড়মোড়া ভাঙে জীবনের ক্ষুধায়, কথা কয় তোমার আমার
দরিয়ার সাদা স্রোত নোনাজলে মিশে মোহনায় বুদবুদ ভাঙে
রোদ্রের রঙ লেগে সব রঙ জাগে, হাতে জল মাখি।
ফিকে হওয়া সোনা রোদ গলে ঝরে সাদা চরে
সবুজ ঘাসেরা সাঁতরায় ডাকে ওই স্রোতে মিশবার
করতলে হাত জমা পড়ে, গভীরতর নাব্যতার
খোঁজ পায় ডুবুরী মুক্তোর সাদা চোখে।
জনতার ঢল পিছে ফেলে সবুজের মাঠ সার সার
খন্দের মাঝে দু'শালিকের খুনসুঁটি হলুদ ঠোঁটে
সিঁথি কাঁটা গেয়ো পথে কোন পথিকের আহবান
মন ঝাপটায় আসব কি ফিরে তোমাকে নিয়ে আবার!
এই রং সোনারোদ রূপরসগন্ধের নিখুঁত বিচলি
কুর্ণিশ করে, দু' হাত মিলেমিশে থাকে আপনা
স্রোত ধোয় কায়া মৃ,ত্যুর মত স্রোত পরে দু'পারে আছাড়ি
ফেলে আসি ঢেউ, মুঠো ভরা জলে কারো চোখ খুঁজি।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



