তুমি নেমে এসেছ বৈমাত্রেয় পৃথিবীতে
কোন সুনির্দিষ্ট নাম, পিতা মাতা ব্যতিরেকে
ঝুলে পড়া স্তন থেকে খসে অত্যন্ত আশ্চর্য
হামাগুড়ি দিতে দিতে জীবিত দাঁড়িয়ে আছ
আমার সামনে, বাহারী গাছগাছালীর তলায়।
এই মুহূর্তে আমি তোমাকে দেখছি না
তুমি দেখছ, আমার চোখ আমার পকেট
দু দশ টাকা দেবার কতটা উপযুক্ত
এই মুহূর্তে আমি প্রতিবারের মত বিরক্ত
তোমার বিরক্ত ধরানোর জেদে, জেদ ও বিরক্তিতে
প্রতিপক্ষ হিসেবে অস্ত্র ধরাতে তুমি প্রায় জিতে যাচ্ছ।
কিন্তু চালাক হয়ে গেছি। বেশ নির্বিকারে
আমি জরিপ চালাচ্ছি তোমার সপ্তবর্ষীয় শরীরে
ফুলতোলা প্যান্ট, হাড় জিরজিরে শুকনো পাজর
বিনে পয়সার দেহর দুই টাকার উদর।
আর পাঁচটা বছর গেলে ঐ অপুষ্টির শরীরে
দুটো বড় দুঃখের গোলা বের হবে হাড়গোড় চিঁরে
দশ টাকাতে বিকিয়ে যাবে গতর
একদিন মধ্যরাত্বিরে কাল ঝুপড়ির নীরে
নতুন করে জন্মাবে দুই টাকার উদর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

