চলো। চলো যাই ক্যারিবিয়ান। চলো যাই ঈশ্বরের
দীর্ণ শীর্ণ কুটির ছেড়ে। মরা নদী ছেড়ে চলো ভাসি
সমুদ্র স্রোতে। হাসি উচ্ছ্বাসে। আনন্দ নিরিখে।
চলো। চলো উড়ে যাই। হাতছানি দিয়ে ডাকে
সমুদ্র সবুজ। ক্ষীণ বিকেলের আইল ভেঙে চলো
চষে দেই রৌদ্রের ক্ষেত। গৌর সতেজ।
চলো । ডুবে যাই তলে। সুখের ঢলে। ফেনাক দানা
দানা বুদবুদ। সাদা সাদা রাশি রাশি হাসিরা
উদ্ভাসি। চলো পাক খাই গাঙচিলে। ডানা দুটি ঘিরে।
চলো। চলো সাঁতরাই সকালে। মুখে পড়ে ঢলে
প্রেমে পড়া সূর্য। জলে প্রেমে ঢলাঢলি। তোমা
আমা গলাগলি। চলো ডুব দেই। তুলি জোনাকির টুকরো।
চলো। হাটি ধীরে ধীরে। বালুকা বিস্তরে হাটি
হাটি পায়েদের প্রেম। চলো দৌড় দিয়ে ছুঁই
আমাদের ছুঁই। চলো গড়ে আসি অগুনতি ভাস্কর্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

