অর্ন্তগত : দুঃখকে করেছি বিনিয়োগ।
কত দ্রুত বদলে গেছে সম্ভাষণ : প্রেম।
নির্ঝরের জলগুলো খিলখিল হাসে : বসি।
রৌদ্রের সাথে ঝড় বয়, বাতাসের সাথে কিশোরী মেঘেরা হাঁটে
পুড়ে ওঠা তন্দুরে চুমু খাও, বলো : কি মিষ্টি !
উড়ো পাতাদের ঝড় থেমে যায়, গঙ্গোত্রীর প্রবাহে টান ধরে
পূর্ণিমার গোল আয়নায় কাল বাদুড়ের ছায়া
অক্ষির কোণা বাওয়া নোনা খায় : মৌয়াল
ঠোঁটে ঠোঁটে মাখামাখি, শ্বদন্তের বিষাক্ত কামড় : যন্ত্রণা
উত্থিত কষ্টের থিরথিরে ওষ্ঠ মুখ পুরে নাও : এসো, প্রেম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

