বেশ তো ঘুমিয়ে আছ। আর আমি সঞ্চারিত হবার জন্য চলে এলুম
তোমার জলছায়ায় হাতমুখ ভাসিয়ে নিতে-আমার এই সেই করা মন
তোমার জলডাঙায় খেলবে শব্দের লুকোচুরি - বুজেছি কি বুঝি নাই,
যাক বাবা যাই বুঝি সে বোঝা তো আমারই বোঝা, তোমার ও সব
আকাশ কুসুমের ফাঁকে আমি দেখলাম, মস্ত আকাশ সাগর থেকে করছে
পুকুর চুরি। অলক্ষ্যে - এই যেমন তোমার মত। জেনে শুনে আমায়
না দেখার ভানে পুরোটুকোই দেখে নিলে আকাশের মত থেকে !
রাতদিন নাচতে নাচতে বালুকাবেলায় ঘুমিয়ে পড়ল সাগর শেষরাত্রে।
ঊর্মি মেখলায় যে ছোট ডিঙাগুলো ভাসছিল ওদের কুপির কেরোসিন
ফুরিয়ে গিয়েছিল। দেখ আমি কিন্তু জেগেই আছি। নিদ্রাহীন নক্ষত্রমালা
প্রহরা দিয়েছে তন্দ্রায় ঢুলুঢুলু আকাশকে আর এক ফাঁকে একটা ধুমকেতু
তার ঝুড়িতে ভরে নিয়ে গেল সাগরের রং। তুমি তো সেই ধুমকেতু,
আর আমি সাগর তলের মৎস্যকুমারী - শুধু ভাসি ভাসি আর তোমাকে
নিয়ে সাঁতরাবার সময়ে শুধু ডুবে যাই। তখন তোমাকে সাগর মনে হয়,
আমাকে ? যেন, যেন, একটা গাঙচিল - তোমাকে ছুঁয়ে ছুঁয়ে ছুইব না।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



