সপ্তম বার মৃত্যুর পর জানিনি
অষ্টম বার মৃত্যুর পরও জানিনি
সর্বশেষ মৃত্যুর নাম অন্ধকার হলে
সে অন্ধকারে সুদীর্ঘকাল ধরে থাকছি।
আমি জানি বহু পূর্বেই আমি মরে গিয়েছি
আমার মৃত্যুও কোন না কোন ভাবে ঝুলে গিয়েছে
এবং মৃত হলেও আমি আলো দেখতে পাচ্ছি।
আমি ও মৃতদেহ পাশাপাশি শুয়ে থাকি
একটা তর্জনী বা দাড়ি চিহ্ন সমান চওড়া বিভাজন
এখনও আছে। হাত বাড়ানো অসম্ভব বলে
আমরা খুব পাশাপাশি থেকেও কয়েক হাত দূরেই আছি।
সাড়ে তিন হাত লম্বা প্রকোষ্ঠের কয়েক কোটি গুণ
স্মরনীয় ঘটনা বৃত্তান্ত
চক্ষু সম্মুখে জ্বাজল্যমান।
আমি এই অন্ধকারে ঠিক ঠিক দেখতে পাই
আমার চারপাশে অসংখ্য শবাগার ;
জীবিত থাকাকালীন আমি মৃত্যুর গন্ধ শুঁকেছিলাম
মৃত্যুর পর আমি জীবিতের গন্ধ পাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

