১.
বিরাশিটা চ্যানেলের ক্রমাগত বিজ্ঞাপনে
রাষ্ট্রপতির চেহারাটাই সবচেয়ে
মিথ্যে ছিল।
২.
সমৃদ্ধ কন্ঠে আবৃত্তি করতে থাকলেন
নৌকার তলায় ধানের ব্যাপক আবাদ হচ্ছে
ফুলেফেঁপে ওঠা জলে খলখলিয়ে হাসছে
সোনালী ক্ষেতের শস্য।
বিশেষজ্ঞ দিয়ে গার্নিশ করা টেবিলে
পরিবেশিত হয় সুপাদেয় রেসিপি
সৌখিন টেবিল আর হোগলার মাপ কাটাকুটি করে
কাটা চামচে ফোঁড়ে উপোসের পাকস্থলী ।
শান্তির ব্যালটে আমাদের পতাকাশোভিত নাম
খালি হাতে পায় শ্রমিক সৈনিকগণ সুনামি ঢলে
দেশে ফিরে চুপচাপ
সুমহান শান্তি বাতাসে ওড়ে খসখস।
৩.
কাদামাখা কাগজপত্রে নোংরা টেবিলটায়
এক গ্লাস জল
তিনি ধরতেই গুলতে লাগল এক গ্লাস বিষাক্ততা
সযত্নে সাজানো ফুলের কেয়ারী
নাকে শুঁকতেই ফুটল লাখ লাখ র্যাফ্লেশিয়া।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১০ রাত ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



