আমার প্রিয় পোস্ট

নিলাদ্রী, তোমার ঝকঝকে জামা গুলি মেলে দাও রোদ্দুরে

১৯ শে জুন, ২০১০ রাত ১১:০৬

শেয়ারঃ
0 0 0

নিলাদ্রী, তোমার ঝকঝকে জামা গুলি মেলে দাও রোদ্দুরে
বোতামের ধার সুবর্ণ রং মেখে সোনালী সুর্য
মেঘল পল্লীতে বাকা হয়ে পরে রংধনু রং
তুমি জামাদের উড়াও নিলাদ্রী, মেঠো পথে ঝুলে থাকা বাতাসে
তুমি জামাদের উড়াও নিলাদ্রী, যে বাতাসে কথা তার প্রজাপতি হয়ে হাসে |


নদীতে সাতার কাটে সোনা গলা ফেনা, দু চারি জলজ ফুল
চাপা স্বরে শ্বাস নেয়, কানাকানি করে এ পারে ও পারে কারা
লহরী ভাসে, ভেসে ভেসে আর চোখে চায় রোদ্দুরের লুকোচরি খেলা
নিলাদ্রী, বাতাসের মাঝে মাঝে দেখো তার কবরীর করবি কানন
তুমি জামা পেতে দাও নিলাদ্রী, পাত পেতে তোলো তার মৃদু মেঘবতী ঘ্রাণ |

 

সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১০ রাত ১১:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ১৯ শে জুন, ২০১০ রাত ১১:২৬
পারভেজ বলেছেন: শব্দে শব্দে প্রকাশটুকু খুব ভালো লাগলো।
অনেকদিন দেখেনি।
১১. ২০ শে জুন, ২০১০ রাত ১:১৮
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: তুমি জামা পেতে দাও নিলাদ্রী, পাত পেতে তোলো তার মৃদু মেঘবতী ঘ্রাণ
১৪. ২৪ শে জুন, ২০১০ রাত ১০:৫৩
মাছরাঙ্গা বলেছেন: আবদুল্লাহ আল মনসুর, অমিত চক্রবর্তী,পারভেজ, শুণ্য উপত্যকা, রাজসোহান, হতাশার স্বপ্ন, মিটুল অনুসন্ধানী,আর এইচ সুমন, হাসান মাহবুব, মেঘ বলেছে যাব যাব, স্বপ্ন খামারী, চতুষ্কোন _____ সবাইকে ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯১৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার শরীরের গোপন সমুদ্র বাষ্পীভূত হয়ে মেঘ হচ্ছে,
আমার ভেতরের সমস্ত ক্ষোভ একত্রিত হয়ে বজ্র হচ্ছে,
আমার তীব্র ইচ্ছের শেষাংসটুকু এখনই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই