আমার প্রিয় পোস্ট

আমার একটা উত্তর দরকার

০৬ ই জুলাই, ২০১০ রাত ৮:০৯

শেয়ারঃ
0 1 0

আমি এবার সত্যি সত্যি নেমে যাব
বাসের ঝুলন্ত হাতল ছেড়ে যে কোন রাস্তায়
মাল টানা ভ্যানের সাথে বসে
আধটা বিড়ির দু খান টান সেরে
আমি এবার সত্যি সত্যি যাব -

কোথায় যাব আমি !
সত্যি কোথায় যাব আমি ?
কোথায় যাওয়া যায় ?

টুকরি ভরা অসুখ নিয়ে কোথায় যাওয়া যায় ?

আমি যদি সত্যি সত্যি যাই
ইটভাটার সব ধোঁয়া সত্যি উবে যাবে ?
আমার দু চোখ যে দিক যাবে
সে দিক গেলে সত্যি পাওয়া যায় !
শাপলা পাতার খাট
শান্ত বিলের মাঝে
হিম ঠান্ডা ঘুম
ঘাস ফড়িঙের ছোটা
অস্থিরতা ছাড়া

অস্থিরতা যাবে ?

সবুজ মাঠের মাঝে বিছান সরু পথ
সিঁথি কাটা লক্ষী বউয়ের সর্ষে মাখা মুড়ি
গেলাস ভরে ঢকঢক করে লেবু জলের পানি
ভিজায় দেবে,
ভিজায় দেবে নিত্য আগুন ?
টাটকা পিচের কালচে দাগ সত্যি যাবে ?

সত্যি শান্তি পাব
যে দিক দু চোখ যাবে ?

 

সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১০ রাত ৮:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৬ ই জুলাই, ২০১০ রাত ৮:৪৩

লেখক বলেছেন: কেউ কথা বলে না, কেউ উত্তর দেয় না।

০৬ ই জুলাই, ২০১০ রাত ৮:৪৩

লেখক বলেছেন: উত্তর পাইনি।

০৬ ই জুলাই, ২০১০ রাত ৮:৪৪

লেখক বলেছেন: কেউ দিল না উত্তর।

০৬ ই জুলাই, ২০১০ রাত ৮:৪৬

লেখক বলেছেন: মৌন র'লে ?

৫. ০৬ ই জুলাই, ২০১০ রাত ৮:৩৩
চতুষ্কোণ বলেছেন: চমৎকার। খুব ভালো লাগলো।
০৬ ই জুলাই, ২০১০ রাত ৮:৪৭

লেখক বলেছেন: কোথায় খুঁজি ?

০৬ ই জুলাই, ২০১০ রাত ৮:৪৯

লেখক বলেছেন: শব্দহীন। উত্তরহীন।

৭. ০৬ ই জুলাই, ২০১০ রাত ৮:৫৫
কৌশিক বলেছেন: Writing from mobile. I think the scenario you drawn in this beautiful poem is retrieved from the dream and we need to explore that into real quest. Let me recite this, it sounds real good.
০৬ ই জুলাই, ২০১০ রাত ১১:৩৯

লেখক বলেছেন: উচ্চ নম্বরের সিড়ি।

০৬ ই জুলাই, ২০১০ রাত ১১:৪০

লেখক বলেছেন: হায় !

৯. ০৬ ই জুলাই, ২০১০ রাত ৯:০৪
অন্যমনস্ক শরৎ বলেছেন: যদি শান্তি চাও
তাহলে বন্ধ কর দুচোখ
এক্ষুনি
এরপর কান
যুগল যা কিছু
সবচেয়ে মারাত্মক
উন্মুক্ত দুই বাহু
প্রায় অর্থহীন যদিও
উন্মুক্ত দুই উরু
বন্ধ কর সবগুলো রোমকূপ
ঠাশ করে ফাটিয়ে ফেল খুলি
লোহার চাকায় মাথা পেতে দিয়ে

তারপরও শান্তি আসবেনা জানি
তাই ভুলতে শুরু কর
সবকিছু বন্ধ করে
ভুলতে শুরু কর
তুমি যে কখনো ভ্রুণ ছিলে
ভুলে যাও
এরপরও যদি শান্তি না আসে
আমাকে বোল
আমি নিজ হাতে কেটে দেব
ঈশ্বরের বোকা মুন্ডু
অথবা তোমার থকথকে হৃদয়
০৬ ই জুলাই, ২০১০ রাত ১১:৩৮

লেখক বলেছেন: ওয়াও ! সঙ্গে সঙ্গে লেখা। পড়ে শোনানোর সময় মুগ্ধতা আরো বেশি ছিল।

১০. ০৬ ই জুলাই, ২০১০ রাত ১১:১৯
পারভেজ বলেছেন: "টুকরি ভরা অসুখ নিয়ে কোথায় যাওয়া যায় ?"
অন্যরকম! মাছরাঙার সচরাচর লেখার মতো নয় :)
চমৎকার
০৬ ই জুলাই, ২০১০ রাত ১১:৪১

লেখক বলেছেন: মন ভাল নেই।

০৭ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০০

লেখক বলেছেন: অতি সহজ আবেদন তাই বোধ হয়। ধন্যবাদ।

০৭ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: তাই ? !

১৩. ০৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:১৪
জুবেরী বলেছেন:
সত্যি শান্তি আছে কি??

তবে কেন খজাখুঁজি !!!!!!
১৪. ০৭ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:২৬
উধাও ভাবুক বলেছেন: কোথায় গেলে ???

মনে, বনে আর কোনে...

ভাল থাকুন সর্বদা।
১৫. ১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:০৬
সাদা কালো এবং ধূসর বলেছেন: এটার লিংক কয়েকটা জায়গায় শেয়ার করলাম।

 

মোট সময় লেগেছে ১.৬৩২১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার শরীরের গোপন সমুদ্র বাষ্পীভূত হয়ে মেঘ হচ্ছে,
আমার ভেতরের সমস্ত ক্ষোভ একত্রিত হয়ে বজ্র হচ্ছে,
আমার তীব্র ইচ্ছের শেষাংসটুকু এখনই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই