ইসরাইল বিশ্বের ৪র্থ সহিংসতাপূর্ণ দেশ: ইনস্টিটিউট ফর ইকনমিকস এন্ড পিস
৩ জুন : গ্লোবাল পিস ইনডেক্স বা জিপিআই অনুযায়ী ইসরাইলকে বিশ্বের ৪র্থ সহিংসতাপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। বৃটেনের দৈনিক গার্ডিয়ান আজ আরো জানিয়েছে, অস্ট্রেলিয়া ভিত্তিক ইনস্টিটিউট ফর ইকনমিকস এন্ড পিস নামের একটি প্রতিষ্ঠান বিশ্বের সহিংসতা এবং শান্তিপূর্ণ দেশের তালিকা তৈরি করেছে। এই তালিকা তৈরির ব্যাপারে ইকনমিস্ট ইটেলিজেন্স ইউনিট সহায়তা করেছে এবং তালিকায় বিশ্বের ১৪৪টি দেশের নাম রয়েছে। তালিকা অনুযায়ী ইরাককে বিশ্বের সবচেয়ে বেশি সহিংসতাপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপর তালিকায় ঠাঁই পেয়েছে আফগানিস্তান এবং সোমালিয়া। ইসরাইলকে সুদানের চেয়ে বেশি সহিংসতাপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই তালিকায় নিউজিল্যান্ডকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে তুলে ধরা হয়েছে। গত বছর এই তালিকার শীর্ষে ছিলো আইসল্যান্ড। যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালনে নিয়োজিত বলে দাবি করলেও শান্তিপূর্ণ দেশের তালিকায় দেশটির অবস্থান হয়েছে ৮৩ স্থানে। অন্যদিকে কিউবা কথিত মানবাধিকার লংঘন করছে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হলেও তালিকায় কিউবার অবস্থান হয়েছে ৬৯ নম্বরে। অর্থাৎ কিউবা যুক্তরাষ্ট্রের তুলনায় ১৬ পয়েন্ট এগিয়ে রয়েছে। চলতি বছরের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক মন্দার কারণে বিশ্ব পূর্ববর্তী বছরের তুলনায় খানিকটা অশান্ত হয়ে উঠেছে। এই প্রতিবেদন তৈরির জন্য একটি দেশে রাজনৈতিক অস্থিরতা, সন্ত্রাসবাদের ঝুঁকি, হত্যাকান্ডের হার, সহিংস বিক্ষোভের আশংকা, মানবাধিকার পরিস্থিতি সহ ২৩টি সূচক যাচাই করা হয়েছে।
লিংকঃ
Click This Link
ইসরাইল তুই মর। তোর ক্ষমা নায়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


