মনে মনে মিস করছিলাম যারে দেখি কোথেকে যেন হাজির। সামনে দাড়িয়ে অপলক। পড়ে এসেছে লাল আর নীলের কম্বিনেশনে সে এক অমায়িক ড্রেস। কালার কম্বিনেশন যে এত সুন্দর হয় ওর দিকে না তাকালে হয়তো জানা হতো না। একমনে আমিও তাকিয়ে আছি ওর কপালের নিচে একজোড়া কালো পাথরের দিকে। আর মনে ভাবছি-
"এই নীলিমা হবে আমার চিরসঙ্গী"
ঘোর কাটলো ও এক ধমকে!
-"কি এত করে বলছি, তুমি কি কিছুই শুনতে পাচ্ছ না?"
-কি বলছো?
-মা তোমায় দেখতে চাইছে। আজকে আমাদের বাসায় যাবে তুমি।
-কিন্তু আমার জামা কাপড়তো সবগুলো আটার বস্তা হয়ে আছে। ঝাড়া দিলে কালো আটায় ফ্লোরে এক ইন্চি আবরণ পড়ে যাবে।
-তুমি এত নোংড়া কেন? সব পরিস্কার করে রাখতে পার না?
-ঠিক আছে, চল তোমাকে নিউমার্কেট থেকে শার্ট-প্যান্ট কিনে দিবো।
-কিন্তু আমার কাছেতো বিষ খাওয়ার মত কানাকড়িও নাই। টিউশনীতে যাচ্ছি হেটে।
-তুমি মর গিয়া। চল আমার কাছে টাকা আছে, সেমিষ্টার ফি কিছুটা বেশি নিছিলাম আব্বুর কাছ থিকা।
-কিন্তু আমিতো ক্যাটস্ আই ছাড়া শার্ট পড়ি না।
-ইস, ফকিরনীর আবার বিলাসীতা। শুনলে গা জ্বালা করে।
-কি আর করার তুমি যদি আমাকে চটের বস্তা কিনে দাও তাই পড়ে তোমার বাসায় যাব। তারপরে দেখবা তুমার মায়ের ঝাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না।
অগ্নি শর্মা হয়ে মোটামুটি জড় বস্তুর মত গাড়িতে ছুড়ে মেরে নিজেই ড্রাইভ করে মার্কেটের দিকে রওনা দিল। স্বস্তি পেলাম যখন গাড়িটা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে থামলো।
কোনমতে কিছু একটা গায়ে মুড়িয়ে গেলাম ওর বাড়িতে। আন্টি মনে হয় আমাদের জন্য অপেক্ষাই করতে ছিল। কিন্তু আন্টি এত সুন্দর করে সেজেছে কেন? যা সুন্দর না লাগছে! ফিসফিস করে বললাম নীলিমার কানে কানে। ও আমাকে থামিয়ে দিল,"মিনিমাম এইখানে এক্টু খান্ত দাও"। ভদ্র ছেলে ছোট্ট বাবুটির মত বসে রইলাম। আন্টি আমাকে জিজ্ঞাসা করলো-
-তা বাবা তোমার সাবজেক্ট কোনটা যেন?
-সিভিল ইণ্জিনিয়ারিং।
-ও আচ্ছা ভালো। তোমার আংকেলেরতো কনসাল্টেন্সি ফার্ম আছে, পাশ করে ঐখানেই জয়েন করতে পারবে।
-তা তোমার চুল মেয়ে মাইনষের মত এত বড় কেন?
-জ্বি আন্টি, কাটানোর সময় পাই না।(প্রকৃত কারণ টাহা নাই)
-দাড়ি রাখছো কেন? এত ছোট বয়সে দাড়ি রাখলে তো হবে না।
-না, মানে, আন্টি, দাড়ি রাখি নাই আসলে কাটা হয় নাই তাই.....
-ঠিক আছে কি আর করার।
এই কথা বলে বুয়াকে ডাকলো নাস্ত দিয়ে যেতে। তোমরা কথা বল এই বলে নিজের মেয়েকে একটা লুইচ্চার হাতে তুলে দিয়ে নিজের রুমে চলে গেল।
রুমে ফিরে মনে ভাবিলাম,"আমি একটা গাধা
এরপর অন্যদিন বলবো.......
২য় পর্ব এখানে
৩য় পর্ব এখানে
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



