আমার প্রিয় পোস্ট

কতর্ৃপৰ ব্যাখ্যাটা দেবেন কি?

০৪ ঠা মার্চ, ২০০৬ রাত ২:৫১

শেয়ারঃ
0 0 0

ভেবেছিলাম কিছুই বলবো না, কিন্তু জানি না এখন আমার কী বলা উচিৎ। এই বস্নগে যখন উপন্যাসটির প্রথম অধ্যায় পাঠিয়েছি তখন যে কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে তাতে কিছু মনে করিনি। মনে করিনি কারণ, মানুষ নির্মম শুনতে আগ্রহী নয়, যে সত্য 'ওদের' স্বরূপ চিনিয়ে দেয় সাধারণকে তা মেনে নিতে ওদের নিদারম্নণ ভয়। আপনারা লৰ্য করে থাকবেন, যারা এই কদর্যতায় অংশ নিয়েছেন তাদের কেউ কেউ প্রকাশ্যেই দম্ভ করেছেন যে, তসলিমা নাসরিন কিংবা হুমায়ন আজাদের তারা কি অবস্থা করেছেন! সুতরাং বুঝতে অসুবিধে হয়নি, এরা কারা।
দ্বিতীয়ত, আমার বিশ্বাস এটাও কারো বুঝতে অসুবিধে হওয়ার কথা নয় যে, আসল কথা অশস্নীলতা নয়, আসল কথা হচ্ছে অাঁতে ঘা, যে সত্য তারা মনে-মগজে প্রতিপালন করে তাই-ই যদি কেউ স্পষ্ট করে বলে তাহলে তার বিরম্নদ্ধে লেগে গেলেই হলো। যেভাবে পারা যায়, তাকে নোংরায় ডুবিয়ে হোক, তরবারি/ছুরিতে রগ কেটে হোক কিংবা তাকে গুলি করে হত্যা করেই হোক। এটা ইমরম্নল কায়েসের যুগ থেকে এ পর্যনত্দ সব সময়ই সত্য।
কিন্তু আমার প্রশ্ন বস্নগ-কতর্ৃপৰের কাছে, তারা কেন এই কাজটি করলেন? আমি এ প্রশ্ন করবো না যে, 'ওদের' নোংরামি কেন মুছা হলো না, কারণ এক) ওরা ওদের মতো করে নিজেদের বক্তব্য প্রকাশ করেছে, যার স্বাধীনতা তাদের আছে, এই স্বাধীনতা রৰার্থে আমি যে কোনও কিছু করতে রাজি; দুই) ওরা এতে নিজেরাই পাঁকে পড়েছে, আমাকে টেনে নামাতে চেয়ে, সেই পাকে নিজেরাই পড়েছে বলে বিশ্বাস করি, তিন) এটাই 'ওদের' চরিত্র, তাই বলার বিশেষ কিছু নেইও।
কিন্তু স্বাধীন মত প্রকাশের কথা বলে কেন উপন্যাসের অধ্যায় দু'টি মুছে দেওয়া হলো সেটা জানার অধিকার নিশ্চয়ই আমার আছে। আমি কতর্ৃপৰের কাছে এর একটা সুস্পষ্ট ব্যাখ্যা চাইবো। যদি তারা তা দেন তাহলে যে ব্যাখ্যাই তারা দেন না কেন তার পাল্টা আমার বক্তব্যও তাদেরকে শুনতে হবে। কিন্তু যদি কতর্ৃপৰ কোনও ব্যাখ্যা না দেন তাহলে হয়তো আমার তেমন কিছুই করার থাকবে না, সেৰেত্রে এই বস্নগ-এর দেউলিয়াত্ব ঘোষণা ছাড়া, কারণ মতপ্রকাশের স্বাধীনতার এই যুগে যারা একটি উপন্যাসের দু'টি অধ্যায়কেই এতো ভয় পায়, যাদের ধর্ম-বিশ্বাস এতোটাই ঠুনকো যে নেড়ে দিলেই ঝরে যায়, সেখানে তো বলার মতো কিছুই থাকে না।
প্রিয় বস্নগ-বন্ধুদের কাছে আমার একটি কৈফিয়ৎ দেওয়ার আছে, উপন্যাসের অধ্যায় দু'টিকে একেকজন একেকভাবে নিয়েছেন, সেটাই স্বাভাবিক। এটা যদিও ফিকসন, কিন্তু এর মধ্যে যে সত্য কতোখানি তার প্রমাণ এই মুছে ফেলা। কিন্তু এর চেয়েও বড় সত্য হচ্ছে, আমি এই উপন্যাসখানি লেখার আগে অনত্দত শ'খানেক মাদ্রাসা ছাত্র-শিৰক ও কতর্ৃপৰের সঙ্গে কথ বলেছি, এ সম্পর্কিত অনত্দত কয়েক শ' সংবাদ-কিপিং সংগ্রহ করেছি, কোরআন ও হাদীস থেকে যে সকল উদ্ধৃতি দিয়েছি তার কোনওটাই আমার সৃষ্টি নয়, বিভিন্ন বই থেকে নেওয়া। তাই একে কেউ যদি আমার ব্যক্তিগত মতামত বলে ভুল করেন সেটা ভুলই হবে, হঁ্যা বর্ণার দায়-দায়িত্ব আমারই কিন্তু সেটাও লেখক কিংবা বুদ্ধিমান পাঠক মাত্রেই জানেন, চরিত্র-চিত্রনে লেখক অসহায়, সেখানে তার নিজের মতবাদ জাহির করতে গেলে চরিত্র নির্মাণ হয় না, চরিত্র ভেঙে চুরমার হয়। আমি সাইফুরের ৰেত্রে যে কাজটি করতে পারিনি। দুঃখজনক সত্যি হচ্ছে, এই বালকের কষ্টটা আপনারা উপলব্ধি করলেন না, তাকে আপনারা নির্বাসন দণ্ডই দিলেন? হাহ্ এর নাম মুক্তবুদ্ধি?
বস্নগ কতর্ৃপৰের এই আচরণের যারা প্রতিবাদ করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তবে কতর্ৃপৰ যদি আমাকে কোনও ব্যাখ্যা না দেন সেৰেত্রে এই বস্নগকে আর মুক্তবুদ্ধির চর্চাস্থল তো বলা যাবে না এবং সেৰেত্রে সিদ্ধানত্দও আপনাদের।
আমরা নিজেদের আধুনিক মনে করছি, লন্ডন-প্যারিস চরে বেড়াচ্ছি, অথচ আমাদের মানসিক গড়ন পড়ে আছে মধ্যযুগে, যে যুগে একটি বালক বলাৎকারের শিকার হলেও সে পায়না কোনও সহানুভ্থতি, তাকে সমাজের পেছনে লুকিয়ে ফেলার সেই ছলটি এখনও সমানভাবেই বর্তমান।
আমার আরও একটি প্রশ্ন, কতর্ৃপৰ আসলে কার সুরে বা নির্দেশে এই কাজটি করেছেন? কি সেই মহাশক্তি যার কাছে মুক্তবুদ্ধিকে এরকম বলি দেওয়া? জানতে ইচ্ছে করে। ভেবেছিলাম যেহেতু আমরা কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেট-এ ঢোকার মতো বুদ্ধি অর্জন করেছি সেহেতু পশ্চাৎপদতা আর পুরোনোকে আমরা বর্জন করারও ৰমতা লাভ করেছি। আমার ধারণা যে সর্বৈব ভুল, তা বস্নগ কতর্ৃপৰ প্রমাণ করেছেন। আমরা এখনও ভাবছি, উটে চড়ে চাঁদে পেঁৗছুতে, হতে পারে উটের পিঠে বসা লোকটির হাতে একটি কম্পিউটার এবং সেখানে তিনি এই বস্নগটিই সার্ফ করছেন_ কিন্তু এই ভাবনাটি ভাবতে সত্যিই আমার কষ্ট হচ্ছে।
তবে একথাও সত্যি যে, বস্নগ কতর্ৃপৰের এই কাজটি আমাকে আরও জেদি করে দিয়েছে, সত্যপ্রকাশে আরও সাহসী করে দিয়েছে, যা লিখতে চাইনি, তাও এখন লিখতে হবে বলে মনে হচ্ছে।
ভালো থাকুন, হয়তো আবারও দেখা হবে, সে পর্যনত্দ; সত্যপ্রকাশে দ্বিধা-দ্বন্দ্বহীন হোন।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা মার্চ, ২০০৬ সকাল ৯:০৩
অতিথি বলেছেন: ম্যাশিংয়ের ফিতা ছিড়া ছিলো বুঝে নাই, এখন ময়াশিং এর সামনে মিলাদ হইতেছে, দেখলাম একজন পানিপড়া দিয়া ম্যাশিং ধুইতেছে
২. ০৪ ঠা মার্চ, ২০০৬ সকাল ৯:০৩
অতিথি বলেছেন: ধর্মের বিজ্ঞান সম্মত ব্যাবহার মেটাফিজিক্সের অগ্রন্থিত শর্ত, এখনও বিভিন্ন চিন্তনে তারা বৈজ্ঞানিক বিশ্লেষণের নামের যথারীতি চর্বিত চর্বন করছে,
৩. ০৪ ঠা মার্চ, ২০০৬ সকাল ৯:০৩
অতিথি বলেছেন: আমি হুদাই এতগুলা বই লিখলাম এই বিষয়ে । আফিং খাইয়া ম্যাশিং চালাইলে তো শট খাইয়া মরবো !
৪. ০৪ ঠা মার্চ, ২০০৬ সকাল ৯:০৩
অতিথি বলেছেন: ভাট্টি, যন্ত্র ব্যাবহার চৈতন্যকে প্রভাবিত করে, কিন্তু প্রক্রিয়াটা সরল রৈখিক না । আর সব চাইতে বড় কথা কে কোন যনত্র কি উদ্দেশ্যে ব্যবহার করে ।
৫. ০৪ ঠা মার্চ, ২০০৬ সকাল ১০:০৩
অতিথি বলেছেন: মাসুদা আফনে ক্যাতিমান.. হয়াই ডিড ইউ রাইট দ্যাট ট্র্যাশ? শালাদের সুযোগ দেন খালি। ভেরি ইরেসপনসিবল। আর আঙুরের বারংবার প্রয়োগে আসলেই একটা চটি ভাব চইলা আসছে।
৬. ০৪ ঠা মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩
অতিথি বলেছেন: * 18 বছর বয়সের নিচে
৭. ০৪ ঠা মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩
অতিথি বলেছেন: আপনি ইতিহাস লেখেন কিংবা পাতিহাস, এই সাইটে 18 বছর বয়সের অনেক মনুষ্য সন্তান বিরাজমান। ভবিষ্যতে আপনি আপনার ঐ সকল কু-ইঙ্গিতময়, মারমুখি, অন্যান্য ধর্মালম্বীদের বিশ্বাসের উপর আঘাতময়, রসালো, কামাতুড় শব্দগুলো পরিহার করিয়া আসল বক্তব্য এখানে পেষ্ট করিবেন, এটাই আপনার কাছ থেকে আশা করি। অনেকেই কিন্তু আপনার লেখাকে উন্নত চটি বই হিসাবে আখ্যা দিয়ে ফেলেছে।

ভাইবেন না যে, আপনার লেখা না পড়িয়া মন্তব্য করি, অবশ্যই আমরা যারা মন্তব্যক করেছি তারা আপনার লেখা পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়িয়া, বুঝিয়া এবং উহার মর্ম কথা উপলব্ধি করিয়া মন্তব্য করিয়াছি।
বাকী যারা অশালীন ভাবে আপনার আঙুর নিয়ে লিখেছেন তারা আপনার একেবারেই উলটো দিকের বাড়ীতে থাকেন বলিয়াই কালি লেপেছেন।

কি লিখেছেন? এটারতো বাজার কাটতি অনেক হবে। জিনিসখানা দারুন রসালো। কই পাবো বলবেন কি?

পরবতর্ীতে কোন পোষ্টিং করার আগে সেনসর করিয়া নিবেন এটাই আপনার কাছে অনুরোধ।
৮. ০৪ ঠা মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩
দাদা বলেছেন: তেলাপোকা ঃ এভাবে মিঠা কথায় চিড়া ভিজাতে ব্যর্থ হয়েই বাদ দিয়েছি ও চেষ্টা । যার উদ্দেশ্যই অসৎ তাকে সৎ হতে বলে লাভ নেই । এই মহিলার একাউন্ট কেনো জব্দ করা হলো না তাইতো বুঝলাম না ! কারন এ ধরনের লেখা এটা প্রথম নয় এবং সম্ভবত শেষও নয় ।
৯. ০৪ ঠা মার্চ, ২০০৬ রাত ৯:০৩
অতিথি বলেছেন: মাসুদা আমি আপনাকে বলব, লেখা ছাড়বেন না এখানে। মার্চের মাস আমাদের সংগ্রামের মাস। আমরা রাজাকার ও তাদের বংশধর ও সহানুভূতিশীলদেরকে এখানে একচ্ছএ রাজত্ব তৈরী করতে দেবনা । প্রতিবাদের ভাষা ও প্রক্রিয়া ভিন্ন হতে পারে, কিন্তুসকল মুক্তমনাদের এক অভিন্ন চেতনায় ও লক্ষ্যেঅংশ নিতে হবে। ধন্যবাদ।
১০. ০৫ ই মার্চ, ২০০৬ রাত ১২:০৩
ভূত বলেছেন: ভাট্টি,

কতর্ৃপক্ষের ব্যাখ্যা ক্যামন হবে জানিনা তবে এটা নিশ্চিত যে "সত্য প্রকাশক" ভাট্টির কোনো পোস্ট সামহোয়্যার ইন কতর্ৃপক্ষ ডিলিট করে নাই। তারা ডিলিট করেছে "মুখ খারাপ" ভাট্টির পোস্ট।

যেই ভাট্টির পোস্টই তারা ডিলিট করে থাক আমি মনে করি সেটা উচিৎ হয় নাই। কার কেমন রুচি সেটা জানানোর অধিকার ভাট্টিরও আছে মাত্রাজ্ঞানহীন মন্তব্যকারীদেরও আছে।
১১. ০৫ ই মার্চ, ২০০৬ সকাল ৮:০৩
অতিথি বলেছেন: অন্য কিছুতে না থাকলেও বাংলা ব্লগে সেনসর থাকার প্রয়োজন আছে। এখানে বিভিন্ন বয়েস এর লোকজন আসেন । তাদের কথা চিন্তা করে ভবিষ্যতে রুচিশীল ও ভাল লেখা পোষ্ট করবেন আশা করি ।
১২. ০৫ ই মার্চ, ২০০৬ সকাল ৯:০৩
অতিথি বলেছেন: আমি তোমার সাথে একটা রাত বিছানায় কাটাতে চাই এটাও বাংলা আবার আমি তোমারে **তে চাই এটাও বাংলা । কোনটা গ্রহন করবেন আর কোনটা ত্যাগ করবেন নিজেরাই ভাবেন ।
মাছুদারেও একটু ভাবতে বলেন ।
১৩. ২৪ শে মার্চ, ২০০৬ রাত ১১:০৩
কনকাবতি বলেছেন: মাসুদা,

আমি আড্ডাবাজের সঙ্গে এক মত। আপনি লেখা চালিয়ে যান।

আমি আপনার এই লেখা গুলো পড়তে পারিনি। কিন্তু যাই লেখা থাকুক, মত প্রকাশের freedom সবারই থাকা উচিত।

একই সাথে সবার অধিকার আছে সমালোচনা করার। কিন্তু শালীনতা বজায় রাখা, যেটা এখানে অনেকেই করেন না। ব্যাপারটা খুব দুঃখ জনক।

শুভ কামনা রইলো।
১৪. ২৪ শে মার্চ, ২০০৬ রাত ১১:০৩
অতিথি বলেছেন: কঙ্কাবতী
আপনি চাইলে ঢাকার কাগজগুলোয় প্রকাশিত আমার কলাম থেকেই ই-মেল ঠিকানা পেতে পারেন। আজও জনকনঠের চতুরঙ্গে আমার লেখাটির শেষে ই-মেল উললেখ আছে। আপনি লগ ইন করে ওখান থেকে নিয়ে নিন দয়া করে, খুশি হবো। আপনার মেইল পেলে ভালো লাগবে।
ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ২.১৪০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ