somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লুটপাট করে আর মন ভরেনা তাই............

০৯ ই মার্চ, ২০১০ রাত ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সব সাংবিধানিক পদের বেতন-ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদেরও বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই প্রথম সংসদ সদস্যদের জন্য যানবাহন ভাতার প্রস্তাব করেছে মন্ত্রিসভা।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান তাঁর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
প্রস্তাবিত বেতন কাঠামোয় বেতন বৃদ্ধির হার শতকরা ৮৩ ভাগ পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। নতুন এ বেতন কাঠামোয় স্পিকার, প্রধান বিচারপতি, ডেপুটি স্পিকার এবং উচ্চ আদালতের বিচারকরাও রয়েছেন।
আবুল কালাম আজাদ জানান, এবারই প্রথম সংসদ সদস্যদের বেতন-ভাতার সঙ্গে যানবাহন ভাতা চালুর প্রস্তাব করা হয়েছে। সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার মাসিক খরচ ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। নিয়ামক ভাতা ২ হাজার থেকে ৫ হাজার টাকা এবং টেলিফোন বিল ১০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া সংসদ সদস্যদের দৈনিক ভাতা ২০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। ভ্রমণ ভাতা প্রতি কিলোমিটার ৬ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। চিকিৎসাসহ অন্যান্য ভাতা দ্বিগুণ করা হয়েছে। নির্বাচনী এলাকার অফিস খরচও ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।
তিনি জানান, বর্তমানে একজন সংসদ সদস্য মাসিক ১৫ হাজার টাকা সম্মানীসহ মোট ৩৪ হাজার ২০০ টাকা পান। মন্ত্রিসভায় অনুমোদিত বেতন-ভাতা বৃদ্ধি কার্যকর হলে সব মিলিয়ে সংসদ সদস্যরা মাসে প্রায় ৬০ হাজার টাকা পাবেন। এর বাইরে গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে আরো ৪০ হাজার টাকা পাবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরো জানান, রাষ্ট্রপতির মূল বেতন ৩৩ হাজার ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৬১ হাজার ২০০ টাকা, প্রধানমন্ত্রীর বেতন ৩২ হাজার থেকে বাড়িয়ে ৫৮ হাজার ৬০০ টাকা, মন্ত্রীদের ২৯ হাজার থেকে বাড়িয়ে ৫৩ হাজার ১০০ টাকা, প্রতিমন্ত্রীদের ২৬ হাজার ১০০ থেকে বাড়িয়ে ৪৭ হাজার ৮০০ টাকা, উপমন্ত্রীদের ২৪ হাজার ৬৫০ থেকে বাড়িয়ে ৪৫ হাজার ১৫০ টাকা, স্পিকারের ৩১ হাজার থেকে বাড়িয়ে ৫৭ হাজার ২০০ টাকা, ডেপুটি
স্পিকারের ২৯ হাজার থেকে বাড়িয়ে ৫৩ হাজার ১০০ টাকা, সংসদ উপনেতার ২৯ হাজার থেকে বাড়িয়ে ৫৩ হাজার টাকা, চিফ হুইপের ২৯ হাজার থেকে বাড়িয়ে ৫৩ হাজার টাকা, হুইপের ২৬ হাজার থেকে বাড়িয়ে ৪৯ হাজার ৪১০ টাকা করা হয়েছে। সংসদ সদস্যদের বেতন ১৫ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ২৭ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া প্রধান বিচারপতির বেতন হয়েছে ৫৬ হাজার টাকা। আগে এ পদের বেতন ছিল ৩০ হাজার ৫০০ টাকা। আপিল বিভাগের বিচারপতিদের বেতন ২৯ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৫৩ হাজার ১০০ টাকা। হাইকোর্টের বিচারপতিদের বেতন ২৭ হাজার টাকা থেকে ৪৭ হাজার টাকা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে ছয়টি অধ্যাদেশে সংশোধনী এনে রাষ্ট্রের সর্বোচ্চ পদধারীদের বেতনের নতুন এ কাঠামো অনুমোদন করা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×