আমার প্রিয় পোস্ট

Life is COMPLEX: it has both REAL and IMAGINARY components.

সরকারের কি একটু মস্করা করারও অধিকার নেই। B-)

১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ২:০২

শেয়ারঃ
0 0 0

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের সংলাপে দলের অন্যতম নেতা হিসেবে হুলিয়া মাথায় নিয়েই দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ফখরুদ্দীন আহমদসহ অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন।

পুলিশের চোখে পলাতক জামায়াত নেতা মুজাহিদের প্রধান উপদেষ্টার সঙ্গে মঙ্গলবারের এই বৈঠক নিয়ে পুলিশ প্রধান নূর মোহাম্মদকে জিজ্ঞেস করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"এগুলো নিয়ে আমি আর কথা বলতে চাই না।" --'সরি'-বলে ফোন কেটে দেন তিনি।

বড়পুকুরিয়া খয়লা খনি দুর্নীতি মামলার অন্যতম আসামী মুজাহিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে মামলাটিতে পলাতক দেখিয়ে পুলিশ রোববার আদালতে প্রতিবেদন জমা দেয়।

এরপর পুলিশ কমিশনার নাইম আহমেদ এক সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে জানান, সামাজিক মর্যাদার কারণে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না।

মঙ্গলবার সংলাপ শেষে সাংবাদিকরা একই প্রশ্ন করেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের কাছে। জবাব এড়িয়ে উপদেষ্টা বলেন, "তার আইনজীবী এখানে উপস্থিত আছেন, এ বিষয়ে তিনি কথা বলবেন।"

মুজাহিদের আইনজীবী ও সংলাপে অংশ নেওয়া জামায়াত নেতা ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "অনেক রাজনীতিবীদের বিরুদ্ধে মামলা রয়েছে। সাবেক দুই প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও মামলা আছে। আলী আহসান মুহাম্মদ মুজাহিদ জামায়াতের সেক্রেটারী জেনারেল হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন।"

তিনি আরও বলেন, "উচ্চ আদালতে তার জামিনের আবেদন করা হয়েছে। এমাসের ১৬ তারিখে শুনানি হওয়ার কথা রয়েছে। আমি মনেকরি, বৈঠকে তার উপস্থিত হতে আইনগত বাধা নেই।"

ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক ৬ অক্টোবর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ এ মামলার ৯ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

সংশ্লিষ্ট থানা পুলিশ তাকে বাড়িতে না পেয়ে গ্রেপ্তার করতে পারেনি। রোববার আদালতে জমা দেয়া গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদনে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা এমনই দাবি করেছেন।

হুলিয়া মাথায় নিয়ে মুজাহিদ বিভিন্ন সভা-সমাবেশে বক্তৃতা করেছেন এবং প্রকাশ্যে চারদলের বৈঠকে যোগ দিয়েছেন। সোমবার বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মুজাহিদকে গ্রেপ্তার করার বিষয়ে সরকার এই বলে হুশিয়ার করে দেন যে, এতে নির্বাচনের পরিবেশ বিঘœ হতে পারে।

বিচারক মো. আজিজুল হক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আলী আহসান মুজাহিদসহ অন্যান্যদের আদালতে হাজির হওয়ার নিদের্শ দেন এবং এই নির্দেশ অমান্য করা হলে কেন তাদের সম্পত্তি জব্দ করা হবে না তা জানতে চেয়ে আগামী ১৬ অক্টোবরের মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এডি/জিএনএ/২০০০ ঘ.


এগুলা কিন্তু সত্য না। ফখ্রু সরকার একটু দেশবাসীর সাথে মস্করা করতেছে আর কি।
(কিন্তু গুনিজন বলেন মস্করার একটু লিমিট থাকা দরকারX(()

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:২২
দূরন্ত বলেছেন: বিশাল মস্করা দেখা যাচ্ছে......
৩. ২০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯
ঝুমী বলেছেন: আরে আজ সাইন ইন করে আপনাকে দেখলাম!!! মাসুদ ভাই, কেমন আছেন? আমি নয়া লেখা দিয়েছি! দেখেছেন কি?:)
৪. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৯
মাসুদ যা বলেছেন ঠিকই বলেছেন: হুম। পড়েছি। :)
ভালো আছি। ঘুরতে গিয়েছিলাম (প্রোফাইল পিকচার দেখলেই বুঝবেন B-) )। তাই এই কয়দিন আসা হয়নি।
৫. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৯
ঝুমী বলেছেন: মাসুদ ভাই, ইহা আমি কি দেখিলাম!!! কমেন্ট করার আগেই আপনার নতুন একটা পোস্ট মুছে দিলে!!! কিন্তু কেন? B:-)

কোথায় ঘুরতে গিয়েছিলেন, জানতে পারি? ছবি দেখে তো মনে হয়, মহাসমুদ্রে!!! ভ্রমণ কাহিনী নিয়ে একটা পোস্ট দিবেন আশা করি।:)
৬. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৯
মাসুদ যা বলেছেন ঠিকই বলেছেন: মুছে দিলাম একজনের কমেন্টে কষ্ট পেয়ে। থাক ওসব কথা।

গিয়েছিলাম কক্সবাজার, রাঙামাটি। ভ্রমন কাহিনী নিয়ে পোস্ট তো দিতে চাই কিন্তু এত বিশাল লেখা বাংলায় টাইপ করা আমার পক্ষে সম্ভব না। পরে যদি অনেক সময় পাই মানে ২০-৩০ বছর পরে আরকি :P তখন দিবো আশা রাখি।
তবে আপাতত পড়তে না পারলেও চাইলে দেখতে পারেন। আপনি দেখতে চাইলে আমার ওয়েবে আপলোড করা এলবামের লিঙ্ক দিতে পারি।
৭. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২৫
একজন ব্লগার বলেছেন: ছাগুরাম দেখি আওয়াজে আপনার পেরেন্ড
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৩

লেখক বলেছেন: ছাগুরামটা কে?

৮. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৩
ঝুমী বলেছেন: ২০-৩০ বছর!!! খাইছে!!! তখন তো নাতি পুতির জ্বালায় ব্লগিং করতে পাবো বলে মনে হয়না!!! :P
তারচেয়ে বরং আপনার ওয়েবে আপলোড করা এলবামের লিঙ্কই দেখি!!!:)
৯. ২৭ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:২৭
একজন ব্লগার বলেছেন: মিয়া আপনি ছাগুরামকে চিনেন না?!:-*

আপনাকে যাবজ্জীবন ফাসিঁ দেয়া উচিৎ।


তৃনভুজ
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২২

লেখক বলেছেন: আপনার কথা বুঝিনা।
ফাঁসিটা জলদি দিয়ে দেন।
মুক্তি চাই। :)

১০. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০৮
ঝুমী বলেছেন: প্রকৃতির ছবি আমার কাছে সব সময়ই বেশি প্রাধান্য পায়। এক্ষেত্রেও তাই! বিশেষ করে আকাশের বেশ কিছু অপরূপ রূপ দেখতে পেলাম। বেশ ভালো লাগলো। আর বৌদ্ধ মন্দিরটাও দারুণ, সেই সাথে সূর্যাস্তের ছবিগুলোও সুন্দর!
মাসুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ছবিগুলো দেখানোর জন্য।:)
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ কষ্ট করে + মনোযোগ সহকারে দেখার জন্য। :D
ছবিগুলো সুন্দর বলার জন্যেও ধন্যবাদ। কারন এই এলবামের সবগুলো ছবিই আমার নিজের হাতে আমার মোবাইল ক্যামেরায় তোলা (যে কারনে এই এলবামের প্রত্যেকটাতেই আমি মিসিং :|)।

বৌদ্ধ মন্দির গুলো সত্যিই দারুন। এরকম ভিতরে এত সুন্দর অট্টালিকা অকল্পনীয়। ভিতরে খুবই আধুনিক ( উচ্চপর্যায়ের ভিক্ষুদের পাজেরো গাড়িও আছে দেখলাম B-))

১১. ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১২:২৮
ঝুমী বলেছেন: বলেন কি! উচ্চপর্যায়ের ভিক্ষুদের পাজেরো গাড়ি আছে!!! :-B
মাসুদ ভাই, আমি ভিক্ষু হইতে চাই! উপায় বলুন?:P
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ২:০৫

লেখক বলেছেন: কোন মেয়ে ভিক্ষু দেখলামনাতো। সম্ভবতঃ মেয়েদের ভিক্ষু হওয়ার সুযোগ নেই। :(
তবে don’t worry.
আমি একটু চেষ্টা করে দেখি হতে পারি নাকি। B-)
হতে পারলে আপনাকে আমার ফার্স্ট পেসেঞ্জার বানাবো।

১২. ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ২:১৩
প্রলয় হাসান বলেছেন: আমিও ভিক্ষুক হতে চাই।:P
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: ভালো। আপনার আইডি কয়টা?

১৩. ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:২৩
ঝুমী বলেছেন: হাঃ হাঃ ঠিক আছে, মাসুদ ভাই। আপনি ভিক্ষু হবার চেষ্টা করুন....! চেষ্টায় যেন কোনো ত্রুটি না থাকে! :)
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৯

লেখক বলেছেন: দোয়া রাখবেন। :)
পাজেরোর বন্দোবস্ত হলে আপনাকে জানাবো। :D

১৪. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪০
ঝুমী বলেছেন: আপনার মোবাইলে তোলা ছবিগুলো দিয়েও তো একটা পোস্ট দিতে পারেন। :-*
মাসুদ ভাই দেখি আমার চেয়েও আইলসা!!! :P
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৯

লেখক বলেছেন: কি বলেন এত্তগুলা ছবি দিব!!
তার চেয়ে বড় কথা এগুলা দেখে ব্লগাররা মজা পাবেনা।

 

মোট সময় লেগেছে ১.০২২৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অনেক কিছু লিখতে চাই কিন্তু বাংলা লিখতে খুবই কষ্ট লাগে তাই বেশি লিখতে পারিনা।
তবে বাংলা পড়তে দারুন লাগে।

আমার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই