আমার প্রিয় পোস্ট

প্রত্যাখ্যান

১৮ ই মে, ২০০৮ রাত ১০:০২

শেয়ারঃ
0 0 0

হঠাৎ মায়ের স্তন্য থেকে, আজই, উৎখাত হয়েছে শিশু।
ঘুরে ফিরে বারে বারে যায় তবু মায়ের নিকট
বকা খায়, কিছুটা অবাক হয়, তবু শিশু যায়...

অবুঝ কী আর বোঝে কী-বা অর্থ হয় এই উৎখাতলীলার!
কী-বা এর বিন্দু ও বিসর্গভাব
কিছুই পারে না বুঝতে মায়ের স্বভাব
শুধু ভাবে - মায়ের কৌতুক তবে এতটা নিষ্ঠুর!
মাতা কেন হয় আজ এতটা বিমাতা
এই খরাঋতুতে হঠাৎ?

ভেবে একা কষ্ট পায়, নিঃসহায়, ফের তবু যায়
শিশু ফের বকা খায়, আবার অবাক হয়, তবুও সে যায়...

কেঁদে কেঁদে অবশেষে বোবা অভিমানে
অবশ ঘুমিয়ে পড়ে মাটির শয়ানে।

শুধু তার পিপাসার ধ্বনি এসে লাগে কানে
থেকে থেকে, এই মহিমণ্ডলের এখানে ওখানে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই মে, ২০০৮ রাত ১০:০৬
ফ্যাতাড়ুর বোম্বাচাক বলেছেন: শ্রী মা-কে নিয়ে কবিতা, বড়ই আমোদ পাইলাম।

আপনেরে চিনপরিচিত লাগতেসে নামে।

ফ্যাতাড়ুদের পক্ষ হইতে-


ফাঁৎ ফাঁৎ সাঁই সাঁই।
১৯ শে মে, ২০০৮ রাত ২:৫৫

লেখক বলেছেন: ফ্যাতাড়ুর বোম্বাচাক, ধন্যবাদ, কবিতাটি পড়ে আপনার আমোদ পাবার জন্য, আমাকে চিনপরিচিত লাগার জন্য।

২. ১৮ ই মে, ২০০৮ রাত ১০:২২
মুকুল বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ।
১৯ শে মে, ২০০৮ রাত ২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই মুকুল।

৩. ১৮ ই মে, ২০০৮ রাত ১১:০০
মৃদুল মাহবুব বলেছেন: আমিতো আপনার মুগ্ধ পাঠক। হয়তো তাই সব লেখাই ভালো লাগে। সব কবিতার ভেতর আলাদা শক্তি খুঁজে পাই। উদ্দীপ্ত হই।
১৯ শে মে, ২০০৮ রাত ২:৫৮

লেখক বলেছেন: মৃদুল,
আপনার, আপনাদের মুগ্ধতা, উদ্দীপ্তি আমাকে প্রাণিত করে। ধন্যবাদ।

৪. ১৯ শে মে, ২০০৮ রাত ৩:১৭
ইমরান খান ইমু বলেছেন: মৃদুল ভাই আমার কথা গুলোই যেনো আগে বলে ফেলেছেন...যুগপৎ শক্তিমত্তা এবং
ঘোর লাগা... আপনাকে পুনঃবার চিনে নিতে বাধ্য করে...ভালো থাকুন...
১৯ শে মে, ২০০৮ রাত ৩:৪৪

লেখক বলেছেন: ইমু, ধন্যবাদ, আপনার আন্তরিক অ্যাপ্রিসিয়েশনের জন্য্। ভালো থাকুন, ভালো লিখুন। ভালো থাকার ও ভালো লেখার বিকল্প নাই।

৫. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭
স্রাফা বলেছেন: আপনার "দেহ" কবিতা টা পেতে পারি?
১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯

লেখক বলেছেন: কোন কবিতাটা, স্রাফা? দেহ-বিষয়ক একটা কবিতা `পণ্ডিত-উবাচ' নামে এই ব্লগেই টাঙিয়েছি। ও, দেহ-বিষয়ে গানের একটা লিরিক আছে আমার। ঠিক আছে, টাঙাচ্ছি। ধন্যবাদ।

৬. ১৯ শে মে, ২০০৮ রাত ৮:০৮
মাঠশালা বলেছেন: খুব ভালো লাগলো।
কেমন আছেন?
১৯ শে মে, ২০০৮ রাত ৮:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ, কবি। আছি মোটামুটি। আপনি? শুভেচ্ছা। ভালো থাকবেন।

৭. ২০ শে মে, ২০০৮ রাত ১:৩৯
মজনু শাহ বলেছেন: আর যাই হোক, এ কবিতা শ্রী-মাকে নিয়ে নয়।

সকল মাতৃরূপ থেকে, প্রকৃতি থেকে উৎখাতের প্রথম মুহূতটিই এখানে....
২০ শে মে, ২০০৮ ভোর ৫:৪০

লেখক বলেছেন: ঠিক বলেছেন কবি মজনু শাহ, এই প্রত্যাখ্যান বা উৎখাত মায়ের কাছ থেকে হতে পারে, হতে পারে প্রেমিকার কাছ থেকে কিংবা এমনকী প্রকৃতি বা ধরিত্রীর কাছ থেকে। ধন্যবাদ, কবি।

৮. ২০ শে মে, ২০০৮ সকাল ৯:০৩
স্রাফা বলেছেন: হ্যাঁ, আমি লিরিকটার কথাই বলছিলাম...
মৌসুমী কাদেরের গাওয়া.."দেহখানা এই দেহ নয়কি....."

কবে ঝুলাবেন?

অসংখ্য ধন্যবাদ...
ছন্দে থাকুন..
২০ শে মে, ২০০৮ সকাল ১০:০০

লেখক বলেছেন: স্রাফা আপনি জানেন দেখি! মৌসুমী কাদেরের গাওয়া গানটা আসলে আমার লিরিকটার প্রাথমিক ভার্শন। অনেকদিন আগে তাৎক্ষণিকভাবে দেওয়া। পরে আরও ঘষামাজা হয়েছিল। ব্লগে ফাইনাল ভার্শনটা ঝুলালাম। আরও কয়েকটা লিরিক লিখেছিলাম, একে একে টাঙানো যায়, কী বলেন?

ভালো থাকবেন।

৯. ২০ শে মে, ২০০৮ দুপুর ১২:১৯
স্রাফা বলেছেন: হ্যা গানের কথাগুলো খুব ভাল লাগে...
কিন্তু সমস্যা হল...কিছু কিছু শব্দের উচ্ছারন...মৌসুমী কাদেরের গলায় ভাল মতো বুঝতে পারিনি...

তাই আপনাকে বলা....
আর আপনি অন্য লিরিকগুলো টাঙাবেন!!..এতো মেঘ না চাইতেই বৃষ্টি।

আপনার পরবর্তী লিরিকের অপেক্ষায়..

ভাল থাকবেন.
ভাল লিখবেন।
২০ শে মে, ২০০৮ রাত ৯:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ স্রাফা, আপনিও ভালো থাকবেন, ভালো লিখবেন।

১০. ২০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
সুরিজত স্বপন বলেছেন: যারা এখনো রয়ে গিয়েছে বাংলায়- অথচ তারা অধিকার হারাচ্ছে নিজ মাতৃস্তন্যে- এ তাদেরই পিপাসা আর অভিমান।
২০ শে মে, ২০০৮ রাত ১০:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ সুরিজত স্বপন, আরো একটি গুরুত্বপূর্ণ দিক আপনি উন্মোচন করলেন কবিতাটির। এমনকী দেশে থেকেও দেশমাতার স্তন্যসুধা থেকে বঞ্চিত, বঞ্চিতপ্রায় মানুষদের পিপাসা আর অভিমানের নীরব ধ্বনি... সে এক অদ্ভুত অচেনা বিস্ময় ও বেদনার জায়গা! কিন্তু এক রুঢ় দগদগে বাস্তবতা!

শুভেচ্ছা

১১. ২০ শে মে, ২০০৮ রাত ১১:২২
জেন সাধু বলেছেন: শুধু তার পিপাসার ধ্বনি এসে লাগে কানে
থেকে থেকে, এই মহিমণ্ডলের এখানে ওখানে।
২০ শে মে, ২০০৮ রাত ১১:৩৫

লেখক বলেছেন: সাধু! ষাধু! মৌনতাই জেন! মিতবাক্যতাও জেন(!?)

 

মোট সময় লেগেছে ০.৮৯৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কবিতা মানবজাতির মাতৃভাষা। কবিতা আমার প্রেম ও প্রণোদনা।

জন্ম ২৯ মে ১৯৫৯ খ্রিঃ, বাংলাদেশের জয়পুরহাট জেলার ক্ষেতলালে। পৈতৃক নিবাস সিরাজগঞ্জ। প্রকৌশলবিদ্যায়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই