আমার প্রিয় পোস্ট

নিউটন ও সেই আপেলের দলিল এখন অনলাইনে!

২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩১

শেয়ারঃ
0 1 0


বিজ্ঞানী আইজ্যাক নিউটনের পড়ন্ত আপেলের মধ্য দিয়ে মাধ্যাকর্ষণ বলের সূত্রটি আবিষ্কারের ঘটনা সর্বপ্রথম যে পান্ডুলিপিতে লেখা হয়েছিলো, সম্প্রতি সেই পান্ডুলিপিটির আসল কপিটি ইন্টারনেটে প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান। এর ফলে তৃতীয় পরে বই বা গবেষণাগ্রন্থ ছাড়া সরাসরি সেদিন কী ঘটেছিলো এবং নিউটন কীভাবে কী বলেছিলেন যে কেউ তা ইন্টারনেটেই পড়তে পারবেন। খবর বিবিসি সায়েন্স-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গাছ থেকে আপেল পড়ার ঘটনা থেকে শুরু করে নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির সিদ্ধান্তে পৌঁছানো পর্যন্ত পুরো সময়টিতে তিনি কথা বলেছিলেন আরেক গবেষক উইলিয়াম স্টুকলি’র সঙ্গে। তিনিই নিউটনের সেই বিখ্যাত ঘটনা প্রথমবারের মতো কাগজে লিপিবদ্ধ করেছিলেন যা থেকে আধুনিক বিজ্ঞান বা বর্তমান যুগের বিজ্ঞানীরা মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে ধারণা দিয়ে থাকেন।

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটি প্রথমবারের মতো উইলিয়াম স্টুকলি’র লেখা সেই পান্ডুলিপি ‘মেমোয়্যার্স অফ স্যার আইজ্যাক নিউটনস লাইফ’ ইলেকট্রনিক বইয়ে রূপান্তর করেছে এবং তা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের জন্য ইন্টারনেটে উন্মুক্ত করে দিয়েছে।

উল্লেখ্য, মাধ্যাকর্ষণ শক্তির সূত্র আবিস্কৃত হয় উইলিয়াম এবং নিউটনের মধ্যে কথোপকথনের মধ্য দিয়েই। ‘মেমোয়ার্স অফ স্যার আইজ্যাক নিউটনস লাইফ’ শীর্ষক পান্ডুলিপিটি সেই কথোপকথনেরই লিখিত রূপ। লেখাটি পড়লে দেখা যায়, বিজ্ঞানী নিউটন দাবি করেছিলেন যে, তার বাগানের আপেল গাছ থেকে মাটিতে আপেল পড়ার দৃশট্যিই তাকে মাধ্যাকর্ষণ শক্তির সূত্র আবিস্কারে উদ্বুদ্ধ করেছিলো।

জানা গেছে, রয়্যাল সোসাইটির উদ্যোগে এখন যে কেউই ইন্টারনেট সংযোগের মাধ্যমে পুরো ঘটনার প্রথম লিখিত পাণ্ডুলিপিটি পড়তে পারবেন। বিভিন্ন কনফিগারেশনের কম্পিউটারের জন্য রয়্যাল সোসাইটি এই পাণ্ডুলিপিটি বিভিন্ন আঙ্গিকে প্রকাশ করেছে। নিচের ঠিকানা থেকে ‘মেমোয়্যার্স অফ স্যার আইজ্যাক নিউটন’স লাইফ’ লেখায় কিক করে যে কেউ অনলাইনে লেখাগুলো পড়তে পারবেন। ঠিকানা : http://rs.onlineculture.co.uk/accessible/


(সূত্রঃ বিডিনিউজটোয়েন্টিফোরডটকম)

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪১
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: প্রিয়তে রাখলাম। ধন্যবাদ...।
২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৭

লেখক বলেছেন: আমার এ লেখাটি আপনার প্রিয়তে রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৭

লেখক বলেছেন: মনে হয় এ লেখাটি আপনার পছন্দ হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।

৩. ২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৭
আমিনুল ইসলাম বলেছেন: লিংকসহ দিলে সুন্দর হতো। অন্তত সেটাই নিয়ম।
২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।

৪. ২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৮
নিউটন বলেছেন: আমাকে নিয়া এতো টানাটানি অথচ আমিই জানিনা।
২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৪

লেখক বলেছেন: ও! দুঃখিত ভাই। আমি তো বুঝছিলাম আপনি এ ব্যাপারে পূর্বেই অবগত ছিলেন।

 

মোট সময় লেগেছে ০.৯৮৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"শাপলা" ঢাকা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই