কিছু চাইনি আমি, চাইতেও আসিনি আজ কোনো কিছু। এসেছি শুধু দেখতে, কেমন আছো তুমি ? তোমাকে দেখতে ইচ্ছে করছিল খুব, জানো ? তাই এসেছি আজ তোমার দুয়ারে। বন্ধ করে দিলে দরজা ! দাও বন্ধ করে। এই দরজাই একদিন খুলবে তুমি, খুঁজবে আমাকে আকুল হয়ে। সেদিন আমি আসবো না তোমার দরজায়, এসে বসে থাকবো না চুপচাপ। থাকবো না তো, তাই ! খরগোশগুলো ভালো আছে তোমার ? ওগুলোকে হাত দিয়ে ছুঁয়ে দেখ তুমি এখনো ? ও, দেখ না। দেখার কি আছে, না দেখলেই বা কি হবে, বলো ? আমি চলে যাচ্ছি, হয়তো আর দেখা হবে না তোমার সাথে, কথাও হবে না আর হয়তো !
চিরকুটটা লেখা শেষে পড়ে নিলাম একবার। কিছুক্ষণ ভাবলাম বসে থেকে। নাহ্, দিব না এই চিরকুটটা। কি দরকার ? যেরকম চলছে চলুক না, ক্ষতি কি ? একসময় তো ভালোবাসতো ও আমাকে, তখনকার জন্য সত্যি ছিল ওটা। এখন সে আমাকে ভালোবাসে না, এখনকার জন্য সত্য হচ্ছে এটা। আচ্ছা, এতো সব সত্যির ভিরে কোনটা আসল সত্যি ? না থাক, কি লাভ এতো প্রশ্ন ভেবে ? সত্য-মিথ্যার বেড়াজালে আমি নেই, আছে ও। আমার কোনো পিছুটান তো নেই, আমি ফিরবো না আর। আমি কারও কেউ নই, কেউ আমার নয়। আমার কোনো ঠিকানা নেই, নেই কোনো গন্তব্যও। আই অ্যাম নো বডি। রাস্তায় নামবো এখন আমি। ফুটপাথ ধরে হেঁটে যাবো এলোমেলো পায়ে। সন্ধ্যা শেষে নামবে নিঝুম রাত, উঠবে রূপালী চাঁদ, আমি হেঁটে বেড়াবো এই নগরীর পথে প্রান্তে। কেউ কেউ আমাকে হিমু বলে ডাকে, আমি মাথা নাড়ি, আমি তো হিমু নই। আমি অন্য কেউ। যে আজও আবিষ্কার করতে পারেনি নিজেকে, অন্যকে আবিষ্কার করার ক্ষমতাও তার নেই। স্রষ্টা তাকে সেই ক্ষমতা দেন নি। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেড়িয়ে আসতে চাচ্ছে আমার। নাহ্, আমি আর দীর্ঘশ্বাস ফেলবো না, আমার দীর্ঘশ্বাসের শব্দে কেঁপে উঠবে না আর কোনো ঘাসফুল। আমি কোনো ফুল ছোঁবো না, কারণ, ফুল আমার জন্য ফুটবে না কখনোই। আমি কখনো ভালোবাসবো না, কারণ, ভালোবাসা আমার জন্য সৃষ্টি হয় নি। আমি আর কখনোই অভিমান করবো না, কারণ, অভিমান আমার জন্য নয়। আমি ফিরে দাঁড়ালাম, আমার কোনো দুঃখ নেই, ক্ষোভ নেই, ভালোবাসা নেই, মমতা নেই, আর নেই কোনো অভিমান। মৃত একজন মানুষ আমি, মৃত মানুষদের এসব থাকে না, মৃত মানুষদের এসব থাকতে নেই !
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।