somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ূন আহমেদ এবং হিমু

৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম, বইটা পড়েছি আজ থেকে প্রায় দু বছর আগে। টিনএজার ছিলাম বলেই কিনা জানি না, হিমুর প্রতি একটা অসম্ভব রকম ঝোঁক তৈরী হয়েছিল সে সময়। লেখক হুমায়ূন আহমেদের তারিফ করতেই হয়। কেন না, তিনি টিনএজারদের সাইকোলজিক্যাল ক্যামিস্ট্রিটা ভালোই জানেন। হিমুর বই তরুণদেরকে কেন আকর্ষণ করে এ ব্যাপারটা নিয়ে আমি যখন একটু চিন্তাভাবনা করা শুরু করলাম তখন দেখলাম যে, তরুণরা তাদের বয়সে পাগলামো এবং উদ্ভট আচরণ করতে সবচে বেশি পছন্দ করে। হিমুর বইগুলো হটকেকের মতো চলার পেছনে মূল কারণ সম্ভবত এটিই। তবে হিমুর বই যে একেবারেই ফাইজলামি দিয়ে পরিপূর্ণ তা কিন্তু নয়। হিমুর সবগুলো বই পড়েছি, তার মধ্যে সবচে ভালো লেগেছে যে বই দুটি সেগুলো হলো- হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম এবং হিমুর রূপালী রাত্রি।

সেদিন আমাদের বাংলা টিচার কলেজের ক্লাসে বললেন- হুমায়ূন আহমেদ আসলে তরুণদের সাথে এক ধরনের ব্ল্যাকমেইল করছেন। ব্ল্যাকমেইলটা সাইকোলজিক্যাল। অর্থাৎ, শুধুমাত্র তরুণদের সাইকোলজিকে কাজে লাগিয়ে ব্যবসা করা মাত্র, অন্য কিছু নয়।

উপরের মন্তব্যটি আমার নয়। আমাদের বাংলা টিচারের। এ ব্যাপারে আমার মতামতটা অনেকটা এরকম- সাইকোলজিক্যাল ব্ল্যাকমেইল বললে আসলে যে ভুল হবে তাও নয়, আবার ভুলও বটে। লেখক হুমায়ূন আহমেদ হয়তো শুধুমাত্র নিজের মনোরঞ্জনের জন্যই গহমু লেখা শুরু করেন। পরবর্তীতে তার লেখা হিমুর গল্পগুলো পাঠকদের মন কেরে নিতে সক্ষম হয়। ফলাফল স্বরূপ আজও সেগুলো কমবেশি জনপ্রিয়। যে লেখক বাকের ভাইয়ের মতো চরিত্র সৃষ্টি করে সমস্ত দেশে তোলপাড় সৃষ্টি করতে পারেন তিনি কীভাবে একজন সাইকোলজিক্যাল ব্ল্যাকমেইলার হতে পারেন ? প্রশ্নটা আমর সেখানেই।
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×