somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রিয় বন্ধুদের নিয়ে লেখা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি খুব বন্ধুপ্রিয় মানুষ। তাই ছোট বেলা থেকেই বন্ধুত্ব করার আগ্রহ ছিলো আমার। ভাগ্য গুনে আমি পেয়েছিলাম অনেক ভালো ভালো বন্ধু যাদের কথা আমার মনে পড়ে। প্রায়ই ওদের কথা ভেবে আমি খুব কস্ট পাই। প্রিয় বন্ধুদের খুবই মিস করি আমি। আমার সেই প্রিয় বন্ধুদের কয়েকজনের কথা আপনাদের কাছে তুলে ধরলাম:

গিয়াসউদ্দিন: আমার খুব ছোট বেলার বন্ধু ও। একজনকে ছাড়া আরেকজন চলতেই পারতাম না তখন। লেখা পড়া, খেলাধুলা সব কিছুতেই ওর সাথে আমার প্রতিযোগিতা হতো। আমি যখন ক্লাস ফোরে পড়ি, ফাইনাল পরিক্ষায় আমি আর ও সমান নম্বর পেয়েছিলাম। আমি খুব অবাক হয়েছিলাম সেদিন। আমার এই বন্ধুটির কথা আমার খুব মনে পড়ে। যদিও অনেকদিন দেখা নেই । এবার দেশে গেলে ওর খোঁজ করবো।

রানী: রানীও আমার খুব ছোট বেলার বন্ধু। ও আমার হাতের লেখার খুব ভক্ত ছিলো। আমরা একই স্যারের কাছে পড়তাম। স্যারের কাছে আমার প্রশংসা করতো ও। কিন্তু হঠাৎ করেই রানীকে আর খু্ঁজে পাইনি। কিন্তু ওর মায়াবী চেহারা এখনও চোখে ভাসে।


রফিক: রফিক আমার খুবই কাছের বন্ধু। আমার জীবনের অনেক সুখ-দুঃখের গল্প ওর সাথেই জড়িত। আমরা একে অপরকে ভালোবাসতাম খুবই। রফিকের সাথে আমার বন্ধুত্বের শুরু হয় আমি যখন ক্লাস সেভেনে পড়ি। সেই থেকে আজও রফিক আর আমি আমাদের বন্ধুত্বকে বাঁচিয়ে রেখেছি একে অপরকে ভালোবাসার মধ্য দিয়ে।

সুজানা: সুজানা পত্রমিতালি জগতে আমার সব চাইতে প্রিয় নাম। আমার এই পত্রমিতালির বন্ধুটি আমাকে তার বন্ধুত্বপূর্ণ ভালোবাসার মধ্য দিয়ে প্রমান করেছিলো পত্রমিতালী জগতেও অনেক ভালো ভালো বন্ধু থাকে। প্রয়োজন শুধু ভালো মন দিয়ে খোঁজ করা। সুজানা ছিলো আমার বিপদের বন্ধু। আমি যখন বেশ কয়েকটা বেপার নিয়ে ব্যথিত ছিলাম ঠিক সেই মূহুর্তে সুজানা যেনো ছিলো আমার জন্যে মরুভূমির বুকে এক ফোটা বৃস্টি। সুজানাকে আমি কোনোদিনই ভুলতে পারবো না।


ওসলাম গণি: ওসলাম ছিলো আমার গানের ভক্ত। আমার গান শুনলে নাকি ওর খুব ভালো লাগতেো। খুব ভালো মনের বন্ধু ছিলো ও। সহজ সরল এই বন্ধুটিকে প্রায়ই মনে পড়ে।

কাজল: কাজল পত্রমিতালিতে আমার আরেক বন্ধু। খুবই আবেগপ্রবণ ছিলো ও। একবার আমার চিঠি পড়ে ওর মায়ের সামনেই কেঁদে ফেলেছিলো। মা যখন জানতে চাইলো তখন আর আমার কথা লুকোতে পারেনি। মেয়ের এই মনোভাব দেখে কাজলের আম্মু আমাকে ফোন করেছিলো। সেই থেকে কাজল আমার খুব ভালো বন্ধু হয়ে যায়। কাজল আমাকে অনেক গুলি চিঠি দিয়েছিলো। আমার অনেক খোঁজ নিয়েছিলো ও। চিঠি পড়ে বুঝতে পারতাম ও আমাকে নিয়ে খুব চিন্তিত থাকতো। অবশ্য কাজলের সেই বন্ধুত্বপূর্ণ ভালোবাসার মূল্য দিতে পারি নি আমি। কাজল আমাকে ক্ষমা করেছে কিনা জানিনা। আজও কাজলের কথা আমার খুব মনে পড়ে।

মিল্টন: ময়মনসিংহের ছেলেটা। আমাকে খুব পছন্দ করতো। ওকে চিঠি লিখতাম প্রায়ই। আমার চিঠির উত্তর দিতো ও খুব তাড়াতাড়ি। আমাকে ও প্রায়ই বলতো আমি নাকি ওকে এমন তাড়াতাড়িই ভুলে যাবো। কারণ জানতে চাইতাম। ও বলতো গরিব বলে। আমি হাসতাম । মিল্টন, তোমার সাথে আমার যোগাযোগ নেই সত্য, কিন্তু তোমাকে আমি দেখো ঠিকই মনে রেখেছি।

আমার আরো বন্ধুদের মধ্যে অনলাইনের টুইন্কল, অধরা , বর্ষা অন্যতম। ওদের সাথে আমার পরিচয় হয় দেশীচ্যাট রুম থেকে। এখন অবশ্য তেমন কথা হয়না। তবে বেশ মনে আছে ওদের।


সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×