somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রগতি সরণীতে রিকশা বন্ধের ঘোষণা পরিহার করা হোক

২১ শে মে, ২০০৯ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানতে পেরেছি প্রগতি সরণীতে রিকশা চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এখানে বিশ্ব ব্যাংকের সুপারিশে ডিইউটিপি প্রকল্পের আওতায় ২০০৫ সালে বন্ধের পরিকল্পনা করা হয়। ইতিপূর্বে মিরপুর সড়কসহ বেশকিছু সড়ক থেকে রিকশা উচ্ছেদ করা হয়েছে। যার প্রেক্ষিতে গবেষণায় এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে রিকশা বন্ধের ফলে ঐ সকল সড়কে যাতায়াত ব্যয় বৃদ্ধি, পরিবেশ দূষণ, যানজট বৃদ্ধি, প্রাইভেট কার বৃদ্ধি এবং পার্কিং সমস্যার মত বিষয়গুলো প্রকট হয়ে ওঠে। এছাড়া শিশু, নারী, বৃদ্ধ, অসুস্থ ও শারিরীকভাবে প্রতিবন্ধিসহ সকল শ্রেণীর মানুষের স্কুল, অফিস, হাসপাতাল, বাজারে যাওয়া-আসার ক্ষেত্রে বিড়ম্বনার সম্মূখীন হতে হচ্ছে। এছাড়া মালামাল বহনের ক্ষেত্রে ছোট ছোট ব্যবসায়ীদের ঝামেলার পাশাপাশি খরচও বৃদ্ধি পেয়েছে। এই অভিজ্ঞতা থেকেই সম্ভবত এতদিন যাবৎ রিকশা চলাচল নিষিদ্ধ করে প্রাইভেট কারের ব্যবসা ক্ষেত্র হিসেবে ঢাকাকে প্রস্তুত করতে বিশ্ব ব্যাংকের চাপ থাকলেও সরকার সরকার রিকশা উচ্ছেদ কার্যক্রম থেকে বিরত থেকেছেন। কিন্তু হঠাৎ করেই প্রগতি সরণী থেকে রিকশা চলাচল নিষিদ্ধ করার ঘোষণা দেওয়ায় আমরা আশঙ্কিত। যা যাত্রীদের যাতায়াত সমস্যা সৃষ্টি ও রিকশাচালকদের কর্মহীন করবে। আশা করি সরকার জনস্বার্থে খুব শীঘ্রই রিকশা বন্ধের ঘোষণা পরিহার করবেন। পাশাপাশি রিকশা চলাচলের জন্য যেখানে লেন দরকার তা বাসত্দবায়নসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবেশবান্ধব ও জ্বালানী সাশ্রয়ী পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট হবেন।
১৬টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×