somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ কোন বর্বরতা?

১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের বেশিরভাগ পত্রিকায় প্রকাশ পেয়েছে রাজধানী উন্নয়ন কর্তপক্ষ কর্তৃক পার্কিং স্পেস উদ্ধারের জন্য ধানমন্ডি এবং কলাবাগান এলাকায় বেশ কয়েকটি দোকান ভেঙ্গে দিয়েছে। দোকান ভাঙ্গার সময় একজন মহিলা কান্না করছে এরকম একটি ছবি প্রকাশিত হয়েছে অনেকগুলি পত্রিকায়। যা দেখে সত্যি হতবাক হয়েছি। কিছুক্ষণ কোন চিন্তা করতে পারিনি। এটি কি রকমের অভিযান। আমরা কি গাড়ির দাসে পরিণত হয়ে গেছি। মানুষ যাতায়াতের প্রয়োজনে গাড়ি ব্যবহার করবে ঠিক আছে। কিন্তৃ গাড়ি যে আজ মানুষের মুখের খাবার কেড়ে নেবে, শিশুকে শিক্ষা থেকে বঞ্চিত করবে, অসুস্থকে চিকিতসা তথা জীবন ধারনের অধিকার হরণ করবে তা কি মানুষ কখনো ভেবেছে। অনেকেই ভাববেন আমি আবেগ তাড়িত হয়ে লিখছি। হ্যা সত্যি এই আবেগটুকু মানুষের থাকতে হবে। না হলে আমরা কিসের মানুষ।

এখন আসা কথা নিয়ম নীতি এবং যুক্তির কথায়। রাজধানী উন্নয়ন কর্তপক্ষ এখন বিদ্যমান নকশা অনুযায়ী যেসব স্থানে গাড়ির জন্য পার্কিং স্পেস রাখার কথা ছিল, সেখানে দোকান করায় তা উচ্ছেদ করছে। এমন কি ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী বাধ্যতামূলকভাবে গাড়ির পার্কিং এর স্থান রাখার বিষয়ে উল্লেখ রয়েছে।

বলা হচ্ছে গাড়ি পার্কিং এর জন্য যথেষ্ট জায়গা না থাকায় সড়কে গাড়ি রাখায় যানজট সৃষ্টি হচ্ছে। কি পরিমাণ জায়গা পার্কিং এর জন্য দেওয়া হলে সড়কে গাড়ি পার্কিং বন্ধ হবে? তাকি কোন হিসেব আছে। নতুন করে যে গাড়ি যোগ হচ্ছে সেগুলি কোথায় যাবে? একটি গাড়ি ২৪ ঘন্টার মধ্যে ৯৫ ভাগ সময় পার্কিং অবস্থায় থাকে। আর একটি গাড়ি পার্কিং এর জন্য জায়গা দখল করে ১৬০ বর্গফুট।

যে দোকানগুলি ভাঙ্গা হচ্ছে সেখানে বড়জোর ১ থেকে ২ টি গাড়ি পার্কিং করা যাবে। এতেই কি সড়কে গাড়ি পার্কিং বন্ধ হয়ে যাবে। আর যার দোকানটি ভাঙ্গা হলো। ভাবা হলো না তার সংসার কিভাবে চলবে। তার সন্তানের পড়ালেখার খরচ, পরিবারের সকলের চিকিৎসা খরচ থেকে সংসারের খরচ হয়তো এই দোকানের উপর নির্ভর করে চলতো। আর যে মানুষগুলি এখান থেকে কেনাকাটা করতো তাদের তো আরো দূরে যেতে হবে কেনার জন্য। সেক্ষেত্রে যাতায়াতের চাহিদা বেড়ে যাবে। তাহলে কি যানজট কমবে?

ঢাকা শহরে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ লাগবে। এর জন্য পাবলিক বাস এর উন্নয়ন প্রয়োজন। পাবলিক বাসে একসাথে অনেক মানুষ চলাচল করতে পারে। একটি বাস প্রায় একসঙ্গে ৩০ টি প্রাইভেট কারের সমান যাত্রী পরিবহণ করে। একটি বাস সারাদিনে প্রায় পাঁচশো যাত্রী পরিবহণ করে। রাত্রে গিয়ে বাসটি পার্কিং এর প্রয়োজন পড়ছে। আর প্রাইভেট কার দিনে ৩ থেকে ৪ জন যাত্রী পরিবহণ করে। আর বেশিরভাগ সময় পার্কিং অবস্থায় থাকে। ঢাকায় ভূমির তূলনায় জনসংখ্যা অনেক বেশি। এখানে প্রাইভেট কার নিয়ন্ত্রণ করতেই হবে। অথচ গাড়ির জন্য যেভাবে দোকান ভাঙ্গা হচ্ছে। মনে মানুষ গাড়ির দাস।

নিয়ম নীতি মানুষের জন্য সুতরাং বর্তমান যদি প্রাইভেট গাড়িকে প্রাধান্য দেওয়ার জন্য কোন নিয়ম বিদ্যমান থাকে। তার পরিবর্তন প্রয়োজন।
৩০টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×