somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তরাজ্যের এক নাগরিককে বান্দরবান ছাড়ার নির্দেশ

১৯ শে আগস্ট, ২০১১ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বান্দরবান, ১৯ আগস্ট (শীর্ষ নিউজ ডটকম): বিতর্কিত কর্মকাণ্ড ও দুটি পাসপোর্ট রাখার অভিযোগে যুক্তরাজ্যের নাগরিক জেরি পল এলেনকে বান্দরবান ছাড়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার তিনি তার পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করতে জেলা প্রশাসনের কাছে আবেদন করলে জেলা প্রশাসক তাকে ডেকে এ নির্দেশ দেন।
জানা গেছে, তার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় মেয়াদ বৃদ্ধির জন্য তিনি বোমাং রাজার মাধ্যমে জেলা প্রশাাসকের কাছে আবেদন করেন। জেলা প্রশাসক তার আবেদনটি খারিজ করে তাকে দ্রুত বান্দরবান ছাড়ার নির্দেশ দেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, জেরির দুটি পাসপোর্ট রয়েছে। পাসপোর্টের মেয়াদ বাড়ানোর অবেদন করলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগযোগ করতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে যুক্তরাজ্যের নাগরিক জেরি পল এলেন জানান, জেলা প্রশাসক তাকে বান্দরবান ছাড়ার নির্দেশ দিয়েছেন। দুটি পাসপোর্ট থাকা প্রসঙ্গে তিনি জানান, পাসপোর্ট করার সময় ভুলবশত দুটি নম্বর হওয়ায় এই জটিলতা দেখা দিয়েছে। বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের রাজাদের (চিফ) দফতরগুলো জনকল্যাণে ঢেলে সাজানোর জন্য বিনা পারিশ্রমিকে কাজ করে আসছিলেন।
তবে একাধিক গোয়েন্দ সূত্র জানায়, জেরি ৯০-এর দশকে শ্রীলংকাভিত্তিক একটি বিচ্ছিন্নতাবাদী দলের হয়ে কাজ করতেন। পরে তাকে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভিওএস ঢাকায় ও পরে পার্বত্য চট্টগ্রামে নিয়োগ দেয়া হয়। গত বছর জেরি বান্দরবানের বোমাং রাজার কার্যালয়ে যোগ দেন। তিনি গত ৯ আগস্ট বান্দরবানে আদিবাসী ফোরাম আয়োজিত সরকার বিরোধী সমাবেশে প্রকাশ্যে অংশগ্রহণ করেন। এছাড়াও জেরির একই সঙ্গে ২টি পাসপোর্ট থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো।
(শীর্ষ নিউজ ডটকম/প্রতিনিধি/ওআর/আরআর/এসসি/১৯.২৫ঘ.)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×