somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসার শেষ চিঠি.....

০১ লা নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৭/১০/০৯ইং
প্রত্যেকটা শুরুর একটা সম্বোধন থাকে। আমি কি সম্বোধন করব? দ্বিচারিনী? তোমার নাটকের শেস অংশটা শুরুর চেয়েও ড্রামাটিক। তবে আমি তোমাকে গেমার বলব না। হয়ত আমার নিয়তি এমন ছিল।
নিস্কৃতির অবগাহন থেকে বিঃস্মৃতির কালো রাস্তা অনেক মসৃন হয়। হৃদয়ের রক্তক্ষরনের চেয়ে মস্তিস্কের রক্তক্ষরন অনেক শান্তির। আমি নিস্কৃতি চাইনি। যদিও আমার যেকোন চাওয়ার কথা তোমাকে বলা মুল্যহীন। তারপর্ও কেন জানিনা তোমাকে বিশ্বাস করতে ইচ্ছা করে।
পৃথিবীতে সবচেয়ে কঠিন হচ্ছে ভাল কিছুর ফিডব্যাক চাওয়া আর সহজ মনেহয় নিশ্চিন্তে ধ্বংশ করা। আমার কপাল খুব ভাল। কেননা আমি বিদ্রোহী; দেবদাস নই।
তোমার মুখোমুখি আমি যেকোন সময় হতে পারি। তোমার সব তথ্য আছে আমার কাছে। কিন্তু একজন বিবেকহীন, নীতিহীন মানুষের সামনে আমি কেন দাড়াবো? আচ্ছা তুমি কি সত্যিই মানুষ?
জড় পুতুল নিয়ে খেলে বড় হয়েছো। এখন জীবন্ত পুতুল চাও? যদি আমি তোমার খেলার প্রথম মানুষ হয়ে থাকি তাহলে দ্বিতীয় কাউকে খুঁজো না। আমি জানি আমি অনেক শক্ত মানুষ। তারপরও তোমার গেম আমাকে টলিয়ে দিয়েছে। অন্য কেউ হয়তো সহ্যই করতে পারবেনা!!
সবচেয়ে বড় জোকস কি জানো? তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছ আর আমিও স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। হা-হা-হা-হা । আমি খুব বোকার মত তোমাকে ভালোবেসেছি। নিজেকে কষ্ট দিতেও লজ্জা লাগে।
ফোন বন্ধ করে দেওয়ার পর আমি পাগলের মত খুজেছি তোমাকে। কোথায় আছ, কেমন আছ, বেচে আছ নাকি কোন দুর্ঘটনা ঘটল??? দু:শ্চিন্তা আর যোগাযোগ করতে না পারার আত্নহাহাকারে কাটতে লাগল আমর প্রতিটি মুহুর্ত। আমি কতো বড় গাধা, তাই না? পরে জানলাম তুমি দিব্বি ভালো মানুষের মত ঘুরে বেরাচ্ছ। সবকিছুই করছ। শুধৃ আমার সাথে যোগাযোগ ছাড়া। কি সেলুকাস!
আচ্ছা বলতে পারবা আমার কোন সত্তা এখনও তোমাকে খোঁজে? হয়তো ফিরবে! এটাই কি সেই চিরাচরিত নষ্ট সত্তা যা লোভ, পাপ আর কামনার পিছু ছোটে? নাকি পবিত্র সত্তা? যার জন্য পৃথিবী আজও ধ্বংশ করেন না সৃষ্টিকর্তা।
লেখাগুলো কখনও তোমার পড়া হবে কিনা, জানিনা। তবে খড়-কুটোর মত কোন এক ঠুনকো বিশ্বাস বলে, তুমি পড়বে। হয়তো এটাও মিথ্যা হবে। তোমার মিথ্যার সম্মোহন অনেক বেশি। ভাল থেকো নিজের মত করে তবে অন্যকে ধ্বংশ করে নয়।.........
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৯:৪০
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×