অনেকেই বলবে সুমন্ত নামের কাঙাল ছিলেন৷ এই বিষয়ের সাথে আমি নিজেও একমত৷ তার লেখার স্টাইলে আমি দারুন বিরক্ত৷ প্রতি সপ্তাহে একই ধরনের আঁতেলীয় লেখা এবং বইমেলা আসলেই বাউন্ডুলে সমগ্র ১, ২, ৩..... ।
ব্যক্তি সুমন্ত আসলাম ও বি.স. সুমন্ত আসলামকে আমাদের এক করে ফেলা ঠিক হবে না৷কারো সাথে সুমন্তের ব্যক্তিগত বিরোধ থাকতে পারে তাই বলে ব্লগে তার নামে বিদ্বেষ ছড়ানো কোন মতেই উচিৎ নয়৷ তারপরও সুমন্ত আসলামের ব্যাক্তিগত সমালোচনা এই পরিস্থিতিতে ঘোলা পানির মাছ শিকারীদেরই কাজে আসবে৷
সুমন্ত আসলাম ও কার্টুনিস্ট আরিফের নামে যদি ধর্ষনের মামলাও থাকে তবুও প্রথম আলো, সরকার ও মৌলবাদীদের কাজগুলো অন্যায় হিসেবেই বাংলাদেশের মিডিয়ার ইতিহাসে গন্য হবে৷
কে জানে হয়ত কেউ এরকম পোষ্ট দিতেও পারে -
কার্টুনিস্ট আরিফ অমুকের বউ এর সাথে পরকিয়া করে৷ তাই পুলিশ তাকে নির্যাতন করায় আমি খুশী!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

