একদিন তালতলা মহিলা পলিটেকনিকের একটু সামনে দুই বন্ধু মিলে দাড়িয়ে চা খাচ্ছিলাম। একটা দুটা করে ডানাকাটা পরীরা আসছে যাচ্ছে। কেউ কেউ আবার একটু তাকিয়ে সহানুভূতি জানালো। কেউবা বাঁকা একটা হাসি ছুড়ে গেল।
আমাদের থেকে একটু দূরে এক জোড়া জ্বীন-পরী দাড়িয়ে কথা বলছিলো। হটাৎ তাকিয়ে দেখি জ্বীন বাবাজী পরীর গালে মারলো কষে এক চড়। পরী কেদে ক্ষমা চাইতেই আবার চড়।
সাথে সাথে দৌড়ে গিয়ে আমরা জ্বীনকে পাকড়াও করলাম। আমার বন্ধু জ্বীনের কলার ধরে পরীকে মারার কারন জিজ্ঞাসা করতেই বিধিবাম।
পরী উল্টো রেগে বলে - "আমাকে আমার বর মারবে আপনাদের সমস্যা কি?"
সাথে সাথে আমরা বর টিকে ছেড়ে দিলাম।
আর বললাম - "মারেন ভাই, কইষা কইষা মারেন। বেশী বেশী মারেন। মাইরা ফাটায়া ফালান।"
এরপর আর কোন দিন জ্বীন-পরীর ঝগড়া দেখলে যাই না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

