পরীকে বললাম - গান শোনো না? পরী বলে - হ্যা শুনি তো। একটা শোনানোর জন্য রিকোয়েস্টও করেছিলাম। ফলাফল একটা হিন্দী কারিনা সংগীত। হিন্দী তে আমার এলার্জী থাকলেও বিরস মুখে শুনে গেছি।
চাপাবাজী করছি না মন যখন খুব খারাপ থাকে সঙ্গী তখন হ্যাভী মেটাল। মনে হয় কানের পর্দাটা যদি গান শুনে ছিড়ে যেত কতই না ভাল হত!
আগে খুব আফসোস করতাম কন্ঠে সুর না থাকার কারনে। তাই মনে গায়িকা বিয়ে করার স্বাধ। লোল নয় কল্পনা। ফিরি গান শোনার সু-ব্যবস্থা।
এক এক টা গান আমায় একেক সময়ের কথা মনে করিয়ে দেয়। সবারই কি এমন হয়? আজ স্পীকারটা বাজছে না। তাই মনে হয় স্মৃতিচারনে সমস্যা হচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

