somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কারও আশায় থাকি না।

১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিন বছর ধরে অনার্স পরীক্ষার্থী মাহবুব দুই পকেটে দুটো মোবাইল ফোন নিয়ে ঘুরে বেড়ায়। । ওর বাবার যে টাকা পয়সা খুব বেশী তাও নয়। তবুও মাহবুব দুটো ফোনই সবসময় সচল রাখে।

পুরানো ফোনটায় মাঝে মাঝে একটা দুটা মিসকল আসলেই সে কলব্যাক করে। বোঝে সবই লেডিস ইউসার খোঁজায় ব্যাস্ত নতুন সিটিসেল গ্রাহক।

সন্ধার পর সব মাহবুব মোড়ের দোকানের আড্ডায় যায়। প্রতিদিনই একবার করে মোবাইল দুটো আলোচনায় আসে। শত প্রশ্নবানে জর্জরিত মাহবুব প্রতিবারই জরুরী ফোনের দোহাই দেয়। আসল কারন কাউকে বলে না।

কয়েক বছর আগে পাশের পাড়ার মিতার সাথে মাহবুবের একটা ক্ষনিক প্রেমের ঘটনা ঘটেছিল। সেই সময় মাহবুবের কাছে মোবাইল না থাকলেও ঠিকাদার দুলাভাইয়ের বদৌলতে মিতার একটা সিটিসেল মোবাইল ছিল। তাই প্রতিদিন মাহবুবের কলেজে যাওয়ার পয়সা বাসওয়ালার হাতে না পরে পরত ফোনের দোকানদার রফিকের পকেটে। শুধু যাতায়াত ভাড়া দিয়ে কি আর প্রেমের আলাপ পরিপূর্ন হয়? তাই বাসার বাজার আর ভারচুয়াল শিক্ষকের উপরও প্রেশার পরত।

এভাবে মাস দুয়েক আলাপনের পর মাহবুব একটা সাহসী কাজ করে ফেলল। বাসার আলমারী থেকে হাজার চারেক টাকা চুরি করে কিনে ফেলল একটা সিটিসেল প্যাকেজ। কিন্তু খরচ কমল না। কমবে কিভাবে? মিতা বলে দিয়েছে রাতে সবাই বাসায় থাকে। তাই রাতে কোন কল কিংবা মিসকল দেয়া চলবে না। দিনে মিতা মিসকল দিলে তবেই কল করা যাবে। তাই মাহবুব-মিতার প্রেম চলতে লাগল দিনের নেটয়ার্কে।

এভাবে কয়েকদিন চলার পর একরাতে মাহবুব নিজেকে উদাসী ভাবায় মিতার ফোনে একটা মিসকল দেয়ার পরিকল্পনা করল। কিন্তু রাত তিনটা পর্যন্ত মিতার মোবাইল বিজি থাকায় এই চেষ্টা সফল হল না। মাহবুব ভাবল নেটয়ার্ক প্রবলেম। এভাবে পর পর কয়েকদিন চলার পর মিতাকে ঘটনাটা খুলে বলতেই মিতা তেলে বেগুনে জ্বলে উঠেছিল। মাহবুব কে প্রতারক, ফেইথলেস, চতুর অভিহীত করে ছয় মাসের প্রেমের ইতি টানল সেখানেই।

তবুও হাল ছাড়ে নি আমাদের মাহবুব। অপেক্ষায় থেকেছে একটা মিসকলের। কিছুদিন পরেই লোকাল সালমান খান হিসেবে পরিচিত অভি ভাইয়ের সাথে মিতার প্রেমের একটা গুন্জন শোনা গিয়েছিল। তখনও মাহবুব অপেক্ষায় থেকেছে। তার কয়েকমাস পরে এক ইন্জিনিয়ার পাত্রের সাথে বিয়ে হয় মিতার। ওরা চলে যায় ঢাকায়।

এর মাঝে আমাদের মাহবুব দুই বার অনার্স ফাইনাল পরীক্ষার অভিজ্ঞতা অর্জন করে। সিটিসেলে সুবিধা কম থাকায় মাহবুব একটা নতুন মোবাইল কেনে। সবাই নতুন ফোনেই কল করে। তবু সে সিটিসেল টা সাথে রাখতে ভোলে না। মানুষের মন কোন কারন মানে না। যদি কখনও আসে মিতার মিসকল। তাই মাহবুব প্রতিদিন সযত্নে মোবাইল চার্জ দেয়। নিয়মিত ব্যালেন্স রিচার্জ করে । ঘুম থেকে উঠেই মিসকল হিস্টোরী চেক করে।

মাহবুব ভাবে, মিতা খুব অভিমানী। একবার যদি রেসপন্স না পায় তাহলে হয়তবা আর কোনদিনও কল করবে না। সে সবসময় থাকে জরুরী কলের আশায়।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:১০
২৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×