আমার প্রিয় পোস্ট

যেই সুশীল ব্লগার রা রাজাকারের লিগা ষ্টীলের আন্ডারয়্যারের দাবী তোলে, তাদের লিগা নিষিদ্ধ।

নীতিতে অটল এবং প্রতিজ্ঞাবদ্ধ, তাই হার মানব না।

০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪৮

শেয়ারঃ
0 0 0

এগার বছর বয়সে ফুফাতো ভায়ের কাছে রাজাকারের কথা শুনছিলাম। শুনছিলাম আমাদের বাসার নিয়মিত পাঠ্য "দৈনিক ইনকিলাব" এর খবরের মাযেযা। পরের দিন মাদ্রাসার পরিচিত বড়ভায়ের বাবা জামাত করে শুইনা মন্তব্য করছিলাম "আপনের বাবা তো রাজাকার"। পোলায় হুজুররে দিল বিচার। হুজুর দিল ঝাড়ি। সেই আমার শুরু।

জন্ম দিসে বাপ-মা। আর শিখতাছি নিজের জ্ঞান দিয়া। ছোট কাল থাইকা মা-বাপ যা শিক্ষা দিসে সব মনে আছে। মনে আছে প্রাইমারী ইসকুলের পাগলা কবীর স্যারের উপদেশ - "কোন দিন অন্যয়ের কাছে মাথানত করবি না"। করি নাই।

টিভি তে সিনেমা, নাটক গান অনেক দেখছি। বইও মাশাল্লাহ কম পড়ি নাই। বস্তি থাইকা কুটিপতি, তাবলীগি থাইকা হিরুন্চি, বন্ধু সব রকম পাইছি। শিক্ষার একটা অংশ এদের কাছেই শেখা।

কিন্তু কথা এইটা না। আসলে যা কিছু শুনছি, পড়ছি, শিখছি আর জানছি সব মাইনা চলি না। নিজের বুদ্ধি-বিবেচনা দ্বারা চলার চেষ্টায় লিপ্ত আছি। নিজের সিদ্ধান্তের ব্যাপারে আমার আস্থা আছে।

আর তাই আমার নীতি আমার কাছে। সুশীল ব্লগার, মডারেটররা যতই বলুক আমার নীতি আমার কাছে। আরিল যতই ডেমোক্রেসি চাক না কেন আমার চোখে ভাসে রুমির রক্তাক্ত দেহ। শহীদ আজাদের কথা আমি ভুলি নাই। ভুলি নাই আলতাফ মাহমুদ আর ক্রিকেটার জুয়েলের কথা। আমার মতই ঢাকার সন্তান ছিল এরা।

আমার প্রানের শহর ঢাকা। আরিলও কি ঢাকা শহরের হাতছানি দেখতে পায় কিনা জানি না। তবে আমি পাই। মাঝ রাতে আমি দেখি ঢাকা শহরের কান্না। বিচার চায় সে। ২৫শে মার্চ গনহত্যার বিচার। ১৪ই ডিসেম্বরের বিচার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র আর ছবিতে দেখা রিক্সাওয়ালা হত্যার বিচার। বিচার চায় মিরপুর বদ্ধভুমিতে পড়ে থাকা লাশের।

তাই আমার খেয়াল থাকে না মা-বাপের শিক্ষা "গালিগালাজ ছোট লোকের অস্ত্র"। তখন আমার মনে হয় যা পারি তাই দিয়াই প্রতিবাদ করি। এবং করিও।
তাই সুশীল-এলিট ব্লগারা যদি রাজাকারের বাচ্চা গো লাইগা আইন বানাইলেও লাভ নাই। আমি সেই আইনের গুষ্টি চুদি।

 

সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫২
দন্ডায়মান বলেছেন: ওয়েল ডান! "সুশীল-এলিট ব্লগারা যদি রাজাকারের বাচ্চা গো লাইগা আইন বানাইলেও লাভ নাই। আমি সেই আইনের গুষ্টি চুদি।"
২. ০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:০২
মোসতফা মনির সৌরভ বলেছেন: "মাঝ রাতে আমি দেখি ঢাকা শহরের কান্না। বিচার চায় সে। ২৫শে মার্চ গনহত্যার বিচার। ১৪ই ডিসেম্বরের বিচার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র আর ছবিতে দেখা রিক্সাওয়ালা হত্যার বিচার। বিচার চায় মিরপুর বদ্ধভুমিতে পড়ে থাকা লাশের।"

-বিপ্লব।
৩. ০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:০৬
রাগ ইমন বলেছেন: মাথু ,কথাটা তোমার পছন্দ হবে না হয়ত । তবু তোমাকে বলবো আমি ( কারো মোহ কিংবা মুগ্ধতার ধার ধারি না বলেই হয়ত বলতে পারবো )

তোমার পুরো পোস্টটা পড়ে ভালো লাগলো । আমার মনের কথার সাথে মিলে গেলো অনেকটাই । তবে , শেষে এসে যে বললে না , গালি ছাড়া গতি নাই ? স্রেফ এই জায়গাটাতে আমার আপত্তি । যতটা দুর্বল ভাবছো , ততটা দুর্বল কিংবা অসহায় আমরা নই আসলে ।

তোমার মত তেজী মানুষদের মানসিক ভাবে খোড়া বানানোর সিস্টেমের অভাব নাই এই পোড়ার দেশে । তাই হয়তো ভাবছো ,এ ছাড়া আর কিইবা করার আছে ।

আছে । তোমার হাতেই ক্ষমতা আছে । তুমি কি সেটা এখনো জানো না ? অবাক লাগছে , ভীষন অবাক লাগছে ।

আমি বলে দিতে পারি ।কিন্তু , খুশি হবো যদি নিজে থেকেই রিয়েলাইজ করো । তোমার মেধা আর শক্তির উপর আমার ১০০% ভরসা আছে ।
০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:১৫

লেখক বলেছেন:
আপা সবখানে এদের প্রটেষ্ট করতে হবে ৷
সবখানে, সবসময়, সর্ব উপায়ে এদের প্রতিহত করতে হবে ৷

গালি টা সুশীল ব্লগারদের উদ্দেশ্যে ৷ ওরা রাজাকারের চামড়া বাচানোর জন্য বর্ম বানাইতে চায় ৷

৪. ০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:০৭
দৈনিক সংগ্রাম বলেছেন:


সারওয়ারচৌধুরী একটা রাজাকারের বাচ্চা আপনার ব্লগে দেখলেই পশ্চাৎদেশে গদাম করে লাথি দেন।

৫. ০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:০৭
এস্কিমো বলেছেন: "মাঝ রাতে আমি দেখি ঢাকা শহরের কান্না। বিচার চায় সে। ২৫শে মার্চ গনহত্যার বিচার। ১৪ই ডিসেম্বরের বিচার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র আর ছবিতে দেখা রিক্সাওয়ালা হত্যার বিচার। বিচার চায় মিরপুর বদ্ধভুমিতে পড়ে থাকা লাশের।"


- পড়ে বুকের ভিতরটা মোচড়ে উঠলো। আমরা সেই রক্তের কাছে ঋনের কথাই বলি। এটা বন্ধ করার কোন প্রক্রিয়াই কাজ করবে না। বিচার হবেই।

৬. ০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২১
সাইফুর বলেছেন: মাথামোটু...যত কিছুই হোক..গালিগালাজ টা খারাপ লাগে...
অন্য কোন ব্যবস্থা কি নাই?
+
০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২৫

লেখক বলেছেন: সাইফু রাজাকারি পোষ্ট না হইলে গালি অটো বন্ধ হইব.

৮. ০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৩৬
দ্বিতীয়নাম বলেছেন: পিয়াল ভাই যখন ব্লগে রাজাকার প্রতিরোধে 'ভদ্র' প্রক্রিয়া শুরু করতে যাচ্ছিলেন, তখন এই 'আবাল সুশীল' কোনঠাসা রাজাকারগুলির হারবার হইয়া কাজ শুরু করছে। চাঁন্দা কত পাইছে?
৯. ০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৮
সিহাব চৌধুরী বলেছেন:

মাঝ রাতে আমি দেখি ঢাকা শহরের কান্না। বিচার চায় সে। ২৫শে মার্চ গনহত্যার বিচার। ১৪ই ডিসেম্বরের বিচার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র আর ছবিতে দেখা রিক্সাওয়ালা হত্যার বিচার। বিচার চায় মিরপুর বদ্ধভুমিতে পড়ে থাকা লাশের ।


স্যালুট ।

আবেগের নিয়ন্ত্রন দরকার ভাই । জামাত শিবির এই জিনিস করে তলে তলে অনেক কিছু হাতিয়ে নিয়ে যাচ্ছে যে !
১০. ০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:২৬
সূর্য বলেছেন: গালি দেওয়াও প্রতিবাদের ভাষা। জামাত-শিবির-রাজাকারকে গালি দেন না তো কাকে দেব?
ওইসব সুশীলিও সবক নেব যখন রাজাকার নির্মূল হবে তখন। তার আগে পর্যন্ত গালি চলবে।
১১. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:১২
রাগ ইমন বলেছেন: গালি নিয়ে কিছু বলবো না । তোমার ইচ্ছা ।

আমি যেটা বলতে চেয়েছি , প্রতিহত করার আরো যেই সব রাস্তা আছে , সেই গুলার কথা ভুলে যেও না । ডোন্ট ফিল সো হেল্প লেস । আর বিশেষ করে , তোমার এত হতাশ হওয়ার কি আছে ? তোমার হাতে এমন কিছু আছে যেইটা আমাদের অনেকের হাতেও নেই ।

শান্ত এবং শক্ত থাকো আর লড়াই এর ময়দানে থাকো ।
০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ।

১২. ০৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:০৩
অমি রহমান পিয়াল বলেছেন: তাই সুশীল-এলিট ব্লগারা যদি রাজাকারের বাচ্চা গো লাইগা আইন বানাইলেও লাভ নাই। আমি সেই আইনের গুষ্টি চুদি।
বাকাপ
১৩. ০৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৭
েজবীন বলেছেন: গালিটা না, তোমার আসল ক্ষমতাটা লাগাও.... অবশ্যই কাজ হবে

ময়লার দুগন্ধ চাপা দিতে যদি আরো ময়লা ওর উপর ঢালো সেটা কি সমাধান?

ভালো থাকো...
১৪. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
কেএসআমীন বলেছেন: সত্যের খুবই কাছাকাছি, তবে রাগ ইমন আপু যা বললেন তার সাথে সম্পূর্ণ একমত....

"তোমার পুরো পোস্টটা পড়ে ভালো লাগলো । আমার মনের কথার সাথে মিলে গেলো অনেকটাই । তবে, শেষে এসে যে বললে না , গালি ছাড়া গতি নাই? স্রেফ এই জায়গাটাতে আমার আপত্তি । যতটা দুর্বল ভাবছো, ততটা দুর্বল কিংবা অসহায় আমরা নই আসলে।"
১৫. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
মদনবাবু বলেছেন: ৭১ রে সুশীলরা কি পাকিস্তানি গো লগে বকাঝকা দিয়া যুদ্ধ করছিলো ?

যেই ফ্রন্টে যা দরকার সেই ভাবেই যুদ্ধ করবো আমরা ।
১৯. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:১১
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
....... মাঝ রাতে আমি দেখি ঢাকা শহরের কান্না। বিচার চায় সে। ২৫শে মার্চ গনহত্যার বিচার। ১৪ই ডিসেম্বরের বিচার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র আর ছবিতে দেখা রিক্সাওয়ালা হত্যার বিচার। বিচার চায় মিরপুর বদ্ধভুমিতে পড়ে থাকা লাশের। .......

অসাধারণ।
আর, গালিগালাজ নিয়ে মধ্যবিত্তীয় ছুতমার্গতা আমার নেই। তাই- 'যা পারি তাই দিয়াই প্রতিবাদ করি' এর সাথেও একমত।
২০. ০৭ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৪৭
কোলাহল বলেছেন:
রাগ ইমন বলেছেন: আমার মনের কথার সাথে মিলে গেলো অনেকটাই । তবে , শেষে এসে যে বললে না , গালি ছাড়া গতি নাই ? স্রেফ এই জায়গাটাতে আমার আপত্তি । যতটা দুর্বল ভাবছো , ততটা দুর্বল কিংবা অসহায় আমরা নই আসলে ।

একমত@ রাগ ইমন। গালি দিয়ে আপাতত রাগ মেটাচ্ছি বটে কিন্তু গালি আমাদের সৃজনশীলতাকে থামিয়ে দিচ্ছে। আমাদের সৃজনশীলতাকে থামিয়ে দিতে পারাটাই কারো কারো জন্য বিজয়।
২১. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫২
মাথামোটা বলেছেন:
অরিলের কথা কইছিলাম কারন তার কথা-বার্তা দেইখা মনে হইতাছে সে ১৯৭১ সালের কাহিনী ভুইলাগেছে।
২২. ০২ রা জুন, ২০০৯ রাত ২:১০
আবদুর রহমান (রোমাস) বলেছেন: আমার খেয়াল থাকে না মা-বাপের শিক্ষা "গালিগালাজ ছোট লোকের অস্ত্র"। তখন আমার মনে হয় যা পারি তাই দিয়াই প্রতিবাদ করি। এবং করিও।
তাই সুশীল-এলিট ব্লগারা যদি রাজাকারের বাচ্চা গো লাইগা আইন বানাইলেও লাভ নাই।

 

মোট সময় লেগেছে ০.৯৪৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যৌবনের শুরুতে ভাবতাম এই সময় আমার জন্য নয়। তাই এই সমাজ কে বদলাতে চাইতাম। মনে হত আমার জন্মই হয়েছে যুগ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ