আমার প্রিয় পোস্ট
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের নিকট হতে জেনে নিন কেন ইচ্ছে থাকা সত্ত্বেও আপনি নিজস্ব ব্যবসা শুরু করতে পারছেন না!!! - মুভি পাগল
- Online - এ বাংলা বই - মশিউর রহমান মেহেদী
- কঠিন বাস্তব...
- নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- ক্রিকেট-অদ্ভূত কিছু শট (অনেকগুলো ছবি, লোড হতে একটু সময় নিতে পারে) - নাফিস ইফতেখার
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- আলো আঁধারিতে একজন "পবিত্র" মুখ! - কতবতবকতকত
- মায়াবতী...so what বলার মুদ্রাদোষটা কি এখনো আছে তোমার? - কতবতবকতকত
- অন্য অলিম্পিক - নুশেরা
- আমারে পুরা শ্যাষ করছে রে
- রুখসানা তাজীন
- রুবিকস কিউব (পর্ব ৪) : রুবিকস কিউবের সমাধান: লেয়ার বাই লেয়ার - গণিত পাগল
- আসুন ব্লগ নিয়ে নষ্টালজিক হই
- একরামুল হক শামীম
- কিছু ধার্মিক মানুষকে দেখলে শ্রদ্ধায় মাথা নুয়ে আসে - কৌশিক
- অপারেশনঃ স্নো মাউন্টেইনস! - একজন ব্লগার
- দুবাইয়ে ভিক্ষাবৃত্তি, লন্ডনের রাস্তায় রাত্রি যাপন কিংবা নিউইউর্কে ক্ষুধার্ত সন্ধ্যা - সাঈফ শেরিফ
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- বাংলাদেশের কিছু সুন্দর জায়গার ছবি... - গিফার
- মাগনা MOVIE ডাউনলোড সাইট (ALL DIRECT AND NON-RAPIDSHARE LINK) - বাউনডুলে
- সহজিয়া উবুন্টু ৮.০৪ শিক্ষা!!! - রোকন
- মোবাইল দিয়ে ব্লগ পড়ার কোন উপায় আছে নাকি ? - নাজিরুল হক
- মোবাইল ফোনে বাংলা বিষয়ক সাহায্য পোষ্ট - রন্টি চৌধুরী
- হাইএন্ড কম্পিউটার কতখানি প্রয়োজনীয়? - আশাবাদী!!
- টিপস: ফায়ারফক্সে উপভোগ করুন ফাটাফাটি গতিতে ব্রাউজিং... - হিজিবিজি হিজিবিজি
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- হার্ডডিস্ক পার্টিশন করার ঝামেলা ছাড়াই ইন্সটল করুন উবুন্টু ৭.১০ - শাহেদুর রহমান
- তিনদিনে পিএইচপি শিখুন (১ম দিন) - মদন
- ডিজিটাল ক্যামেরা বিষয়ক.. সাহায্য প্রয়োজন। - ত্রিভুজ
- আমি যেভাবে ভালোবাসি - সন্ধ্যাবাতি
- চির উন্নত শির(আজ আমাদের জাতীয় কবির ১০৯তম জন্মবার্ষিকী,বাংলা ১১ই জৈষ্ঠ হিসেবে আগামী কাল-ও){ছবি ব্লগ} . - অ্যামাটার
- সফটওয়্যার রিভিউ: ওয়েব ডেভেলপারদের জন্য... XAMPP... একের ভেতর সব!! - হিজিবিজি হিজিবিজি
- ব্যবধানে ব্যবধান - এহেছান লেনিন
- ইল্যুশন ! চোখ মষ্তিষ্ক দুটোই খোলা রাখতে হবে ! - প্রচেত্য
- ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN)-২ - মানচুমাহারা
- ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN)-১ - মানচুমাহারা
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
সুখ ও দুঃখের মধ্যে পার্থক্য কি গাণিতিক গড় আর জ্যামিতিক গড়ের পার্থক্যের চেয়েও বেশি.....

রুবিকস কিউব (পর্ব ৪) : রুবিকস কিউবের সমাধান: লেয়ার বাই লেয়ার
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৯
![]()
রুবিকস কিউব (পর্ব ১) : এইটা আসলে কী?
রুবিকস কিউব (পর্ব ২): রুবিকস কিউব সমাধান: আশ্চর্য সব রেকর্ড!!!
রুবিকস কিউব (পর্ব ৩) : রুবিকস কিউবের মুভ নোটেশন
![]()
অনেকেই রুবিকস কিউবের সমাধানের উপায় জানতে আগ্রহী। কিন্তু আসলে সমাধানটা এত সহজ না। তারপরও আমি সবচেয়ে সহজ এলগোরিদমটা এখানে দিলাম। এটার নাম লেয়ার বাই লেয়ার মেথড।
সমাধানের জন্য, প্রথমেই যেকোন একটা কালারের লেয়ারকে আপার লেয়ার ধরে শুরু করতে হবে। (এখানে মনে রাখতে হবে যে, সেন্টার পিসের কালার ঐ লেয়ারের কালার নির্দেশ করে) আর আরেকটা বিষয় হল যেকোন কালার দিয়ে শুরু করা যায়, কেবল মুভগুলো আমার মুভ নোটেশনের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। আমি এখানে সবুজকে আপার লেয়ারে আছে বিবেচনা করছি।
১.(ক) প্রথম লেয়ার (প্রথম ক্রস)
চিত্রের ডানপাশের মত করে ক্রস মেলাতে হবে। অর্থাৎ, মিডল লেয়ারগুলোর সেন্টার পিস আর আপর লেয়ারের মিডলপিসের রং ঠিক করা।এই স্টেপটা আসলে নিজে নিজেই করতে হবে।
(ভয় পাবার কিছু নেই, কারণ কিছুক্ষণ চিন্তা করলেই বোঝা যাবে যে, কিভাবে একটা পিসকে ক্রসে আনতে হবে) তবে, এই স্টেপটাতে সবচেয়ে সমস্যা করে যে পজিশনটা, সেটার জন্য মুভ নোটশন দেওয়া হল।
F’ U L U’
![]()
১.(খ) প্রথম লেয়ার (কর্নার পিস)
![]()
এই স্টেপে অনেকগুলো আলাদা বিন্যাস থাকলেও আসলে (১),(২) নম্বরটা পারলেই বাকীগুলো পারা যায়। বাকী গুলোর জন্য যা করতে হবে, তাহল (১), (২) এর মত করে নিচের লেয়ারে আনতে হবে।
D L D’ L’
![]()
D’ F’ D F
![]()
D’ L’ D L
![]()
(৩) এর মত করে (৪)(৫) নং ক্ষেত্রেও পিসটিকে নিচের লেয়ারে নিতে হবে।
(৪)F’ D’ F
(৫)L D’ L
তো.. এবার আমাদের প্রথম লেয়ার ক্রসসহ মিলে গেছে।
বি.দ্র: প্রথম লেয়ারে কাজ করার সময় নিচের লেয়ারকে যা খুশি করা যায়; এটা মাথায় রাখলেই নিজে নিজেই কিছু শর্টকাট এলগোরিদম বের করা যায়, যা স্পিডকিউবিং-এর সময় টাইম কমাতে সাহায্য করে।
প্রথম লেয়ার শেষ হতেই কিউবটিকে উল্টে ধরুন। অর্থাঁৎ, সবুজ নিচের লেয়ারে আর নীল উপরের লেয়ারে।
২. মাঝের লেয়ারের মিডল পিস মেলানো:
![]()
এই লেয়ারের কাজ খুবই সহজ। তবে অনেকসময় (৩) নম্বর চিত্রের মত অবস্থা হয়, তখন, (১) নম্বর মুভ এমনভাবে দিতে হবে যাতে আরেকটা পিস ওই উল্টানো পিসটির স্থান দখল করে। ফলে, পিসটি আবার উপরের লেয়ারে চলে আসবে এবং আমরা আবার (১) বা(২) ব্যবহার করে সেটাকে সঠিক স্থানে নিতে পারব।
ডানথেকে বামে: (1) U’ L’ U L U F U’ F’
![]()
বামথেকে ডানে: (2) U F U’ F’ U’ L’ U L
![]()
হুমম..এইবার দুইলেয়ার শেষ...মনে হতে পারে যে, এখন সমাধান করা কোন ব্যাপারই না, কিন্তু শেষের লেয়ারই সবচেয়ে কঠিন..কারণ, অন্য লেয়ারগুলো ঠিকে রেখে সব কাজ করতে হয়। যাই হোক না কেন...এলগোরিদমগুলো ঠিকভাবে ব্যবহার করতে পারলে সহজেই সমাধান করা যাবে। ৩য় লেয়ারের সবচেয়ে বড় সমস্যা হল একদফা মুভ দিলে অধিকাংশ সময়েই কাজ হবে না। তাই কয়েকবার মুভ দিতে হবে।
(এক্ষেত্রে পিসগুলোর অবস্থান একটা সিকোয়েন্সে ঘুরতে থাকবে, তবে স্টেপেই চারদফার বেশি মুভ লাগেনা
। (কয়েকবার প্র্যাকটিস করলেই এই সিকোয়েন্সগুলো বোঝা যায়)
৩.(ক) ৩য় লেয়ারের ক্রস বানানো:
এই লেয়ারে আমাদেরকে উপরের তলে ক্রস বানাতে হবে।(তবে নিচের লেয়ারের সাথে না মিলেও চলবে, কারণ, পরের স্টেপে আমরা এটা ঠিক করতে পারব)। এখানে একাধিকবার মুভ দিতে হতে পারে। তাই, বিভিন্ন অবস্থানের জন্য কতবার এইস্টেপের মুভ দিতে হবে সেটা কয়েকবার সমাধানের মাধ্যমেই কেবল বোঝা যাবে, তাই প্রথমবার না মেলা পর্যন্ত করতে হবে।
L F U F’ U’ L’
![]()
৩.(খ) ৩য় লেয়ারের ক্রস মিডল লেয়ারের সাথে মেলানো:
এইবার আমরা ক্রসগুলোকে ঠিক করব।এই স্টেপে যদি পাশাপাশি দুইটি রংয়ের ক্রস মিলে যায়, তবে তাদের ফ্রন্ট আর রাইট লেয়ারে রেখে এই মুভ দিলে খুব সহজেই মিলে যাবে।
F U F’ U F U U F’
![]()
৩.(গ) কর্নার পিস ঘুরানো:
এই স্টপে কর্নার পিসগুলোকে তাদের ঠিক যায়গায় নিয়ে আসতে হবে, অর্থাৎ, যাতে পিসগুলো এমন জায়গায় থাকে যাতে করে তিনটি রং তাদের ঐ কর্নারে থাকে। (যদি নীল উপরে না থাকে তাহলেও সমস্যা নেই কারণ পরের স্টেপে(৩.ঘ) আমরা আরার ফ্লিপ করব)
এই স্টেপে এই ৮টি মুভের সাথে সাথে সবচেয়ে দূরের পিস(অর্থাৎ, ব্যাক এবং রাইট লেয়ারের কমন পিস) বাদে বাকী ৩টি পিসের ক্লকওয়াইজ রোটেশন হবে।
F’ U B U’ F U B U’
![]()
৩.(ঘ) কর্নার পিস উল্টানো :
এই স্টেপে এই ১৬টি মুভ সিকোয়েন্সের সাথে সাথে বামদিকের কর্নারপিস ক্লকওয়াইজ আর, বামদিকেরটা এন্টিক্লকওয়াইজভাবে ঘুরবে। তবে পিসগুলোর অবস্থানের পরিবর্তন হবে না।(অনেকটা পৃথিবীর নিজ অক্ষের উপর ঘুরার মত
) আর শুধু ফ্রন্ট লেয়ারের পিস দুইটা ঘুরবে; অন্য দুইটা স্থির থাকবে।
B U B’ U B U’ U’ B’
F’ U’ F U’ F’ U’ U’ F
![]()
............শেষপর্যন্ত আমরা রুবিকস কিউব সমাধান করতে পারলাম......![]()
_______________
আমি জানি অধিকাংশ ব্লগারেরই এই টেকনিকাল কথাবার্তা পড়ার ধৈর্য হয়নি। তারপরও যিনি পড়েছেন তাকে অনেক ধন্যবাদ জানাই। কেউ সমাধান করতে পারলেই আমার এই সারাদিন খাটার কষ্ট সার্থক হবে। সবাই ভাল থাকুন। সবাইকে শুভেচ্ছা।
-----------------------
এই সিরিজটা লিখেছি "বিবেক সত্য "-এর ম্যাজিক স্কয়ার নিয়ে লেখা যাদুর বর্গ থেকে অনুপ্রাণিত হয়ে। তবে এইটা জাদুর কিউব হবার কারণে, আমার কষ্টের পরিমাণও কিউবিক হয়ে গেছে।
এডিট: ২ নং এলগোরিদমের মুভ সিকোয়েন্স ঠিক করা হল।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রুবিকস কিউব ;
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিডি আইডল বলেছেন:
অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: এই পোস্টের সৌন্দর্য দিতে গিয়ে আমার অবস্থা খারাপ...চারটা পোস্ট লিখতে সারাদিন শেষ....![]()
যাইহোক আপনাকে অনেক ধন্যবাদ, তবে আরও খুশি হব যদি পুরোটা আপনার কাজে লাগে (এবং অবশ্যই পড়ার ধৈর্য হয়)। ভাল থাকবেন।
লেখক বলেছেন: এত জটিল লাগলে তো সমস্যা....সহজ করেই তো লেখার চেষ্টা করলাম![]()
অক্ষর বলেছেন:
মুভমেন্ট গুলো বুঝলাম না, আগে বুঝে নেই
লেখক বলেছেন: বুঝেন, আর সাথে সাথে আপনার কিউবটা মিলিয়ে ফেলেন। মুভমেন্ট বুঝতে হলে আগের পর্বের রুবিকস কিউবের মুভ নোটেশন পার্টটা পড়ে নেন ভালকরে।
লেখক বলেছেন: দুঃখিত...২নং লেয়ারে একটা ছোট ভুল ছিল...ঠিক করা হল।
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
সরাসরি প্রিয়তেঃ-)
ফেরারী পাখি বলেছেন:
পারভেজ বলেছেন: আপাততো প্রিয়তে রাখলাম। কিউব হাতে নিয়ে ফাইটে বসবো
গণিত পাগল বলেছেন:
সবাইকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: তবে, নোটেশন এবং সমাধান পুরো বুঝতে হলে আগের পোস্টগুলোও পড়ে আসতে হবে।
বিবেক সত্যি বলেছেন:
মারাত্মক.. অনেকটা সময় দিতে হবে... কখন পারবো, বুঝতেছিনা.... বুকমার্কড...
লেখক বলেছেন: বেশি ভাল জিনিস পারতে হইলে সময় তো দিতেই হবে![]()
ত্রিভুজ বলেছেন:
অনেকদিন পর দেখলাম মনে হয়? গুডি গুডি পোস্ট... প্রিয় পোস্টের গোরস্থানে রাখলাম...
লেখক বলেছেন: অনেকদিন পর...তা তো বটেই...![]()
সারাদিন ধরে এই সিরিজ লেখেছি...তবে,পোস্টটা পুরাটা পড়ে কেউ কিউব মিলাইতে পারলে আরও খুশ হব।![]()
লেখক বলেছেন: হে হে... আমি প্রায় এক মিনিটে পারি...![]()
সাংবাদিক বলেছেন:
ব্লগার গ্রুপ 'সাংবাদিক' - মুক্ত মনের প্রতিচ্ছবি
হাটি হাটি পা করে চলতে শুরু করেছে নতুন গ্রুপ 'সাংবাদিক'। সুচিন্তিত , সাহসী ও বস্তুনিষ্ঠ মতামত প্রকাশকারী ব্লগারদের এই গ্রুপে স্বাগতম জানাই। সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কলম চালাতে আমরা দ্বিধাবোধ করি না। আমরা যা দেখি তাই লেখি কারণ আমাদের চোখ সবসময় প্রস্তুত সত্য উদঘাটনে আর আমাদের হাত সব সময় প্রস্তুত সত্য প্রকাশে। তো আর দেরী কেন? যদি হোন সাহসী সাংবাদিক কিংবা লেখক, এক্ষুণিই ঐক্যবদ্ধ হোন আমাদের সাথে। সদস্যপদ গ্রহণ করুন আমরা তো আছিই আপনার সাথে। শুভ হোক আপনাদের প্রতিটি ক্ষণ।
ক্লিক করুন :
http://www.somewhereinblog.net/group/Sangbadik
লেখক বলেছেন: ট্রাই করে যদি পারেন তাহলে জানিয়ে যেয়েন।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।![]()
তপন চৌধুরি বলেছেন:
জটিল হইছে৷ জীবনে এক সাইডও মিলাইতে পারি নাই আর এখন মিলানোর আর ইচ্ছাও নাই৷ তবে পোলাপানেরা যখন দেখি মিনিটের মধ্যে মিলাইয়া ফালাইছে তখন দেইখা খুব ভাল লাগে৷
নীল মানব বলেছেন:
প্রিয়তে রাখলাম। একটা কিনেছিলাম কিছুদিন আগে আমার ৫ ও ৯ বছরের দু'কন্যার জন্য - কিন্তু আমি নিজে একবার ও সমাধান করে দিতে পারি নাই। তাদের আগ্রহের কিন্তু কমতি নেই। নিজেরা বারবার করে আর না পারলে আমাকে দেয়। প্রতিবার আমি সময়ক্ষেপন করি আর ওদের আগ্রহ দেখি । আপনার এই ব্লগ পোস্টটা হয়ত আমার অনেক কাজে লাগবে।
সার্থক বলেছেন:
ভাই আমি নতুন শিখতেছি। "মিডল লেয়ারগুলোর সেন্টার পিস আর আপর লেয়ারের মিডলপিসের রং ঠিক করা"- আপার লেয়ার এর মিডলপিস? আবার মিডল লেয়ারের সেন্টার পিস? কালারগুলা একটু উদাহরণ দিয়ে বুঝায় দেন...
মজার মানুষ বলেছেন:
অনেক কস্ট করেছেন দেখা যাচ্ছে. কিন্তু আপনার মেথডটা অনেক সময় সাপেক্ষ. আরো সহজে সমাধান করা যায়. আরো কম মুভে.ধন্যবাদ.
রুশো খান বলেছেন:
্রিয়তে নিলাম
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















