somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত নেতার দল বদল নিয়ে রহস্য!

১০ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জামায়াত নেতা এইচ এন এম শফিকুর রহমানের আকস্মিক দল বদলের ঘটনায় নানামুখী গুঞ্জন শোনা যাচ্ছে। দেশে যুদ্ধাপরাধের বিচার শুরুর প্রেক্ষাপটে ছাত্রশিবিরের রাজনীতি থেকে উঠে আসা একনিষ্ঠ এই জামায়াত নেতা গত মাসে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। একাধিক জাতীয় দৈনিকের প্রথম পাতায় বিজ্ঞাপন দিয়ে তার এই দল বদলের বিষয়টি বেশ তাৎপর্যবহ বলে অনেকের ধারণা।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার অধিবাসী শফিকুর রহমান ছাত্র জীবনে শিবিরের সাথী ছিলেন। শিক্ষা জীবনের পাঠ শেষে তিনি জামায়াতে যোগ দেন। এতে জোট সরকারের আমলের সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ককে কাজে লাগিয়ে তিনি আইসিএল (আইডিয়াল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড) গড়ে তোলেন। যার অধীনে পরিচালিত হয় আইসিএল সল্ট, আইসিএল রিয়েল স্টেটসহ একাধিক প্রতিষ্ঠান। রাজধানীর পুরানা পল্টনে জামায়াতের ঢাকা মহানগর কার্যালয়ের সামনে আইসিএল অফিস। জোট সরকারের আমলে এই সংস্থার চেয়ারম্যান পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের লোভ দেখিয়ে অনেক লোককে তিনি প্রতারিত করেছেন বলে অভিযোগ অছে। তার ব্যবসার ধরন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও অনেকবার প্রশ্ন উঠেছে। কিন্তু তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রী ও জামায়াতের রাজনৈতিক প্রভাবের কারণে ওই সব অভিযোগ টিকেনি। এতে অনেকটা নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে গেছেন তিনি। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের শোচনীয় পরাজয়ের পর রাজনৈতিক অঙ্গনে ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যান শফিকুর রহমান। ২৯শে জুন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ গ্রেপ্তার হলে তিনি দল বদলের সিদ্ধান্ত নেন। ২২শে জুলাই এইচ এম এরশাদের সঙ্গে তার বনানী অফিসে সাক্ষাৎ করে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। পর দিন দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রথম পাতায় ওই যোগদানের সচিত্র বিজ্ঞাপন ছাপা হয়। যা দেখে জামায়াতের ভেতরে নানা রকম কানাঘুষা শুরু হয়। কিন্তু কৌশলগত কারণে তা প্রকাশ পায়নি। দেশের একমাত্র ক্যাডারভিত্তিক সংগঠন জামায়াতে ইসলামী থেকে হঠাৎ দল বদলের বিষয়ে শফিকুর রহমান বলেন, আমি ছাত্রাবস্থায় শিবিরের সাথী ছিলাম। তবে এর পর জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিল বটে, কিন্তু দায়িত্বশীল কোন পদে ছিলাম না। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টিকে আমার কাছে ভাল লেগেছে। তাই আমি এই দলে যোগ দিয়েছি। এদিকে জামায়াতের কর্মপরিষদের সদস্য এবং চৌদ্দগ্রাম এলাকা থেকে নির্বাচিত সাবেক এমপি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ব্যক্তিগত নিরাপত্তা ও ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতে এই মুহূর্তে শফিকুর রহমানের অন্য কোন দলে যাওয়ার সুযোগ নেই। এজন্য তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×