১
সর্দার কেন রাস্তার মাঝে দাঁড়িয়ে টিফিন বক্স খোলে?
অফিসে যাচ্ছে না আসছে তা কনফার্ম করার জন্য।
২
সর্দারঃ বিদ্যুৎ আবিষ্কার না হলে কি হত?
আরেক সর্দারঃ নাথিং ইয়ার, আমাদের মোম জ্বালিয়ে টিভি দেখতে হত।
৩
শিক্ষকঃ যীশুখ্রীস্ট, কৃষ্ণ, রাম, গান্ধী, বুদ্ধ এদের মধ্যে কি মিল আছে?
সর্দারঃ এরা সবাই সরকারী ছুটির দিনে জন্ম নিয়েছেন।
৪
সর্দার দুনিয়ার সবচেয়ে কঠিন প্রশ্নের জবাব পেয়ে গেছে-
ডিম আগে না মুরগী আগে?
আরে ইয়ার, যেটা আগে অর্ডার দিবে, সেটাই আগে আসবে।
৫
পোস্টম্যানঃ তোমার এই প্যাকেট ডেলিভারী দেয়ার জন্যে আমাকে ৫ মাইল আসতে হল।
সর্দারঃ তুমি এতদূরে আসলে কেন, পোস্ট করে দিলেই পারতে।
৬
সর্দার এবং তার বউ ডিভোর্সের জন্যে আবেদন করেছে। বিচারক জানতে চাইল, তোমাদের তো তিন সন্তান, এদের ভাগাভাগি করবে কিভাবে?
সর্দারঃ ওকে! আমরা আগামী বছর আবেদন করব।
৭
একলোক সর্দারজীর কাছে জানতে চাইল, বলত, কেন মনমোহন সিং সন্ধ্যার সময় হাঁটতে বেরোয়?
সর্দারজীঃ আরে ভাই মনমোহন তো PM, সেতো আর AM না।
৮
মৃতপ্রায় চাইনিজ বন্ধুকে দেখতে সর্দার হাসপাতালে গেল। চাইনিজ বন্ধু কোনভাবে বলল, "CHIN YU YAN" এবং এরপরে মারা গেল। বন্ধুর শেষ কথার মানে জানতে সর্দার চায়না গেল, এবং জানতে পেল ওটার মানে হল, "তুমি অক্সিজেন টিউবের উপর দাঁড়িয়ে আছ"।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

