জয় হো সর্দারজী, যো বোলে সোনিহাল.........
১.
১ম সর্দার: উফ্ সারারাত ট্রেনে ঘুমাতে পারি নাই
২য় সর্দার: কেন?
১ম সর্দার: উপরের বার্থে ছিলাম।
২য় সর্দার: হে: হে: তাহলে সীট এক্সচেন্জ কর নাই কেন?
১ম সর্দার: ওয়, সীট এক্সচেন্জ করার জন্য কেউ ছিল না তো আমি কি করব?
২.
শিক্ষক ক্লাসে বলছেন: ইন্ডিয়াতে প্রতি ১০ সেকেন্ডে একজন মহিলা একটি বাচ্চা প্রসব করে।
ছাত্র সর্দার উঠে দাঁড়িয়ে: ঐ মহিলাকে তো তাইলে খুঁইজা বাইর করে থামাইতে হবে!
৩.
সর্দার বান্টা সিং তার প্রিয়তমাকে প্রপোজ করসে
মহিলা: কিন্তু বয়সে আমি তোমার থেকে এক বছরের বড়
বান্টা সিং: ওয়, নো প্রবলেম সোনিয়ে!!!
আমি তোমারে সামনের বছর বিয়া করুম
৪.
একবার খুব গরমের দিনে বান্টা সিং ঘর রং করতেসিল।
বন্ধু বাড়ীর পাশ দিয়ে যাইতেসিল তো দেখে যে বান্টা'য় এই গরমে দুই দুইটা জ্যাকেট পইরা কাম করতেসে।
বন্ধু: বান্টা সিং, ও বান্টা সিং, কি করতাসস?
বান্টা সিং: ভোদাই, দেখস না ঘর রং করি!
বন্ধু: তা তুই দুইখান জ্যকেট পরসস ক্যান?
বান্টা সিং: এই দেখ টিনের গায়ে লেখা আসে,
'PUT ON TWO COATS'
৫.
একবার শান্ত সিং রাইতে সিনেমা দেইখা পরের দিন বান্টা সিং এর কাছে আইসা গল্প করতেসে-
শান্ত সিং: শালার কাইল রাইতে সিডি প্লেয়ারে তিন ঘন্টার ইংলিশ ছবি দেখলাম! আজিব সিনেমা! না কুনু সীন আছে না আছে কুনু ডায়লগ!
বান্টা সিং: কাহিনী তো! সিনেমার নাম কি ছিল?
শান্ত সিং: 'NO DISK INSERTED'
সূত্র: আন্ত:জাল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

