somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের গ্যাসকে 'গুটি' বানাতে চেয়েছিলো যুক্তরাষ্ট্র-উইকিলিকসের ফাঁস করা তথ্য

২১ শে মার্চ, ২০১১ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাষ্ট্র চেয়েছিলো, ভারত জ্বালানির জন্য ইরানের ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনুক। আর এর বিকল্প হিসেবে বাংলাদেশের গ্যাস সম্পদের কথা ভেবেছিলো তারা।

স¤প্রতি উইকিলিকসের ফাঁস করা ২০০৫ সালের এক তারবার্তায় যুক্তরাষ্ট্রের এ অবস্থানের কথা প্রকাশিত হলো।

নয়া দিল্লিতে যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত ডেভিড সি মুলফোর্ড তার দেশের তখনকার পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইসকে এ তারবার্তা পাঠিয়েছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংয়ের ওয়াশিংটন সফরের আগে সম্ভাব্য আলোচনার বিষয়বস্তু নিয়ে ওই বছরের ১৩ সেপ্টেম্বর রাইসকে একটি ধারণা দিয়েছিলেন মুলফোর্ড।

তাতে উদ্বেগ প্রকাশ করা হয়, জ্বালানির জন্য ওপর নির্ভরতার সুযোগে ভারতের ওপর ইরান প্রভাব বাড়াতে পারে, যা দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের স্বার্থের বিপক্ষে যায়।

ওই সময়ে ভারতে গ্যাস রপ্তানি নিয়ে বাংলাদেশে আলোচনাও উঠেছিলো, যার প্রতিবাদ করে বিভিন্ন দল ও সংগঠন, বিশেষ করে বামপন্থীদের গড়া নাগরিক সংগঠন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

এর আগে ২০০২ সালে ভারতে গ্যাস রপ্তানির জন্য বিভিন্ন পর্যায়ে জোর সুপারিশ চলে। খনিজ অনুসন্ধানকারী যুক্তরাষ্ট্রের কোম্পানি ইউনকল তখন আশা প্রকাশ করেছিলো, বাংলাদেশ সরকার ভারতে গ্যাস রপ্তানির সিদ্ধান্তই নেবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার অর্থায়নে পরিচালিত এক সমীক্ষায়ও পাইপলাইনে ভারতে গ্যাস রপ্তানির পক্ষে মত দেওয়া হয়।

২০০১ সালে সাধারণ নির্বাচনে পরাজয়ের পর তখনকার বিরোধীদলীয় নেতা (বর্তমান প্রধানমন্ত্রী) শেখ হাসিনাও বলেছিলেন, দেশের প্রাকৃতিক সম্পদ অন্যের হাতে তুলে দিতে রাজি না হওয়ায় আওয়ামী লীগকে নির্বাচনে হারতে হয়েছে।

মুলফোর্ড তারবার্তায় কূটনৈতিক প্রক্রিয়ায় ভারতের সঙ্গে ইরানের জ্বালানি গাটছাড়া ভাঙতে তার দেশের উদ্যোগ প্রত্যাশা করেছিলেন।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×