somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব মানবতা আজ কোথায়? শিরশ্ছেদ হবে আরও তিন বাংলাদেশির!!!

১০ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোরআন-হাদিসে উল্লেখ আছে আল্লাহ তায়ালা ক্ষমাশীল ব্যাক্তি পছন্দ করেন!!!
সৌদি আরবে আরও তিন অভিবাসী রীতিমতো মৃত্যুর প্রহর গুনছেন। জেলখানায় বন্দী ওই তিন বাংলাদেশি শ্রমিক জানেন না আগামী কোন এক শুক্রবার তাদের শিরশ্ছেদ করা হবে। তবে তাদের শিরশ্ছেদ ঠেকানো বা দণ্ড মওকুফের চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াদের বাংলাদেশ দূতবাস। কিন্তু কতটা সফল হবে তা বলতে পারছেন না কেউই। সামাজিক নিরাপত্তার কথা ভেবে শিরশ্ছেদের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের নাম-পরিচয় প্রকাশ করতে ইচ্ছুক নয় সরকার। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের শ্রম কাউন্সিলর বাংলাদেশ প্রতিদিনকে টেলিফোনে এসব তথ্য জানিয়েছেন। এদিকে সৌদি আরবের ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো বিবৃতি বা নিন্দা এখনো জানায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সৌদি নিয়ম অনুসারে এসব কার্যকর করা হয়েছে। সেখানে কিছুই বলার নেই। তবে এ মতের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি গতকাল বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত জনগণের উদ্দেশে বিবৃতি দেওয়া। তাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া উদ্যোগগুলোর বর্ণনা থাকবে। আর সৌদি আরবকে এ বিষয়ে নিন্দাও জানাতে হবে বাংলাদেশকে। এটা অমানবিক ও বর্বর আচরণ।

কূটনৈতিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সৌদি আরবে শিরশ্ছেদ নিয়ে একাধিক দেশের সঙ্গে দেশটির কূটনৈতিক টানাপড়েনও দেখা দিয়েছে। বিশেষ করে গত জুন মাসে ইন্দোনেশীয় এক নারী কর্মীর শিরশ্ছেদ কার্যকর হওয়ার পর জাকার্তায় সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ হয়। এরপর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বাবমাং ইয়োদোনো রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দিয়ে তার দেশ থেকে সৌদিতে আপাতত আর কোনো কর্মী না পাঠানোর ঘোষণা দেন। শিরশ্ছেদের শিকার হওয়া ইন্দোনেশীয় নারী কর্মী রুয়াতি বিনতে সাতুবি সৌদি আরবের আদালতে তাকে নিয়োগকারী গৃহকর্তাকে হত্যার কথা স্বীকার করে বলেন, প্রায়ই নির্যাতনের শিকার হলেও সে দেশে তার অভিযোগ জানানোর ও প্রতিকার পাওয়ার উপায় ছিল না। শেষে বাধ্য হয়েই গৃহকর্তাকে হত্যার মাধ্যমে তার ওপর দৈনন্দিন নির্যাতন থেকে মুক্তির পথ খুঁজেছিলেন। কিন্তু আদালত এই পটভূমিকে গুরুত্ব না দিয়ে হত্যার বিষয়টিকেই কেবল প্রাধান্য দিয়েছেন।

সূত্র বলেছে, বাংলাদেশের মতো ইন্দোনেশিয়ার সরকারও রুয়াতি বিনতে সাতুবির প্রাণভিক্ষার আবেদন করেছিল। কিন্তু সৌদি সরকার সে আবেদনে কর্ণপাত না করে সাতুবির শিরশ্ছেদ করে।

এখন যারা শিরশ্ছেদের অপেক্ষায় আছেন তাদের কি রক্ষা করা সম্ভব হবে জানতে চাইলে শ্রম কাউন্সিলর হারুন-উর-রশিদ বলেন, আশা করা যায় বাঁচানো সম্ভব হবে। তবে বিষয়টি ভাগ্যের ওপরও খানিকটা নির্ভরশীল। তবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মুক্ত অবস্থায় দেশে ফিরিয়ে আনার অতীত উদাহরণ আছে। গত বছর সংযুক্ত আরব আমিরাত থেকে 'ব্লাডমানি'র বিনিময়ে ছয় বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।
১৭টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×