সকালবেলা খুব কষ্ট করে দেহটাকে তুলে সেই ঝুলন্ত বাসে চড়ে অফিস, অফিস থেকে আবার বাসা। সারাবছরের প্রাপ্তি বলতে তেমন কিছু নাই।তবে প্রচুর খাটুনী গেছে। ভাইদের সাথে ঝগড়া ছিলো তা মিটেছে। এটাই বড় প্রাপ্তি। আর ছোট একটা পুরস্কার।তবু প্রতি শুক্রবার গুলো যখন বাসায় থেকেছি তখন খুব ই আনন্দ করেছি, নেচেছি, গেয়েছি, হেসেছি, পড়েছি, ঘুরেছি।
আগামী বছর আশা করছি এই খাটুনি টার একটা পুরস্কার পাব। হয়তো পরীক্ষাতও পাশ করতে পারি। পাশ করলে আর একটু এগিয়ে যাব।
কিন্তু জীবনটার কি খুব একটা পরিবর্তন হবে। সময় এর মুল্য কি ঠিক ভাবে দিতে পারবো। এভাবেই কি একদিন বিদায়ের সানাই বাজবে। উহ বিরক্তিকর।
যাই হোক, দোয়া করবেন আমার সাফল্যতার জন্য , আমি ও দোয়া করি সবার মনের আশা পুরন হোক সবারই নতুন বর্ষের সাথে।
নতুন বর্ষের অগ্রিম শুভেচ্ছা। শুভ নববর্ষ ২০১১।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



