ডাকবাক্স
১২ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৭
আমি তোমাকেই খুঁজছি হে ঋষিবালক, যে-তুমি পরীক্ষার খাতায় লিখেছিলে, "বড় হয়ে আমি হতে চাই প্রুসিয়ান ব্লু রঙের একটা ডাকবাক্স"। একযুগ পর, আজ এক মহিলা ডাক্তারের উদ্দেশ্যে আমি চিঠির বদলে পোস্ট করতে চাই হাঁসের পালক। কিন্তু তার জন্যে সর্বাগ্রে চাই জ্যান্ত ডাকবাক্স, তা আমি কোথায় পাবো? ফলে, সব ভুলে আমি কেবল তোমাকে খুঁজছি। অথচ পেছনে কত কাজ পড়ে আছে, এক গর্ভবতী আমার হাত ধরে পার হতে চেয়েছিল বাঁশের সাঁকো, কুড়িয়ে আনা বোতল-বার্তাগুলো অপঠিত রইল...Ñ ধ্যাত্, কিচ্ছু হলো না জীবনে, অদ্ভুতুড়ে একটা ডাকবাক্স খুঁজে খুঁজে খুব অচেনা একটা জায়গায় ঘুরপাক খাচ্ছি শুধু। আদৌ আমি কি ফিরতে পারবো আমার নিঃস্ব নির্জন বাড়িতে? ঠাণ্ডা মেঝেয় আর কোনোদিন মহাভারত মাথার তলে রেখে সম্ভব হবে কি দীর্ঘ কোনো ঘুম?
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শীখা বলেছেন:
খুব ভাল লাগল....৫
মজনু শাহ বলেছেন:
থ্যাংকস্,শীখা
দ্বিধা বলেছেন:
সেরম হইছে
মুজিব মেহদী বলেছেন:
মজনু, আপনার নিঃস্ব নির্জন বাড়িটা একান্ত খুঁজে পেলে আমাকেও সঙ্গে নেবেন প্লিজ। ওরকম বাড়ি পেলে মহাভারত চোখের সামনে নিয়ে আমি জেগে থাকব রাতভর।
মানুষ বলেছেন:
মাথার উপর দিয়ে গেল
বীথিলতা বলেছেন:
৫
মুজিব মেহদী বলেছেন:
মানুষ ও মজনু, হে হে হে।
মৃদুল মাহবুব বলেছেন:
৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫
সবুজ আরেফিন বলেছেন:
ভালো লাগলো।
আপন মাহমুদ বলেছেন:
মহাভারত মাথার তলে রেখে ঘুমোবেন ভালো কথা--- দ্রুপদি যে আমার অনেক কিছু তা ভুলবেন না, প্লিজ্। ভালো লেগেছে খুব...
বিজয় আহেমদ বলেছেন:
মজনু ভাই এইটা একটা গ্রেট কবিতা। মজনু ভাই আপনি যত দূরেই থাকুন না কেন এই দেশের বিজয় আহমেদ নামের একটা ছেলে আপনাকে ভয়ানক শ্রদ্ধা করে জেনে রাখবেন।
আল-ইমরান সিদ্দিকী বলেছেন:
darun ekkhan kobita,mor monot dhoirse
কবিতাটি খুব ভাল লাগল ।
আপনি,আমি দু'জনই ভিনদেশে।
আপনি ইতালি আর আমি ইংল্যাণ্ড।
যোগাযোগ হতে পারে , আপনার ই-মেইল অথবা ফোন নাম্বার পেলে ।
সালেহীন শিপ্রা বলেছেন:
অনেককে বলেছি আপনার কবিতা আমার প্রিয়।আজ আপনাকে বললাম।
হাসান মাহবুব বলেছেন:
+++
ত্রাতুল বলেছেন:
ভাল লেগেছে!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















