আমার প্রিয় পোস্ট

বাক্যই আততায়ী

১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২১

শেয়ারঃ
0 0 0

এখানে শাশ্বত মদ পাবে তুমি বিকেলের নদী
নিঃশব্দে পেরিয়ে এলে। বাক্য যত, বন্দি করে রাখি,
কেননা বাক্যই আততায়ী। অর্ধ-বাস্তবতা থেকে
পাঠাই যেসব বার্তা, ওগো মদোত্তীর্ণ পাশ্বচর
সেসব তোমার জন্যে। না-লিখে লেখার কাজটুকু
প্রকৃতি যেভাবে সারে, দেয়ালি পোকারা ঝাঁকে ঝাঁকে
যেভাবে মরতে আসে, সেইরূপ উন্মাদনা নিয়ে
কাছে চলে এসো বন্ধু। আমাদের রুদ্রাক্ষ-মালায়
এখনো ভৌতিক ছায়া পড়ে। সবুজ ডাইনি এসে
প্রিজমের ভেতর বন্দিনী থেকে রাশি রাশি পাতা
ছিঁড়ে খায় আর হাততালি দিয়ে হো হো করে হাসে ;
সেসব অচেনা পাতা ছিল অমিতাভ পুরুষের
লুণ্ঠিত গোপন খাতা! বিকেলের নদীর এপাড়ে
ঘটে এইসব-- বহু পুরাতন ঝিঁঝিগান বাজে...

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২৭
মুজিব মেহদী বলেছেন: 'না-লিখে লেখার কাজটুকু
প্রকৃতি যেভাবে সারে, দেয়ালি পোকারা ঝাঁকে ঝাঁকে
যেভাবে মরতে আসে, সেইরূপ উন্মাদনা নিয়ে' আমি আপনার কাছে আছি। 'ঝিঁঝিগান' যদিও চিরকালই আমার কাছে নতুন।
২. ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৭
মাঠশালা বলেছেন: "মমি প্রকৌশল ভুলে যাবার পর
শবদেহ কেমন একা একাই পচনশীল
তুমি বল দাদা, বাক্য কি শবদেহ তবে?"
মজনু দা, আপনি দেখি সব ৫ নিয়া যাবেন।
৩. ১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৪৯
রাশেদ বলেছেন: কইতে চাইছিলাম মাতার উফর দিয়া গেছে! কইলাম না! হি হি!
৪. ১৫ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:০১
বীথিলতা বলেছেন: বাক্যই আততায়ী...বাক্যই আততায়ী...৫............
৫. ১৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৫৭
মজনু শাহ বলেছেন: বীথিলতাকে থ্যাংকস,

আর, রাশেদ ভাই, আপনি আরেকটু উচু জায়গায়
দাড়ান, দেখা যাক মাথায় কিছু ঢোকে কিনা
৬. ১৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১৮
সারওয়ারচৌধুরী বলেছেন: শিল্পের গহনে গিয়ে আপনার দেখা 'বাক্যই আততায়ী' সত্য সন্দেহ নেই মজনু ভাই!

আমাকে বধ করেছে দূরের এক মায়া-নারী তার বাক্য দিয়েই!!

আমার মনে পড়ে শক্তি বাবু (চট্টোপাধ্যায়) সোনার মাছি খুন করেছিলেন। আর আমি খুন করার আগেই নিহত!!
৭. ১৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৩
মজনু শাহ বলেছেন: সারওয়ার ভাই,
সেই মায়া-নারী আসলে আপনাকে বাঁচিয়ে দিয়েছ।
যারা ওরকম কষ্ট পায়, আমার ধারণা, তারা
অতি-জীবিত।
৮. ২৮ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৯
মৃদুল মাহবুব বলেছেন: যারা ওরকম কষ্ট পায়, আমার ধারণা, তারা
অতি-জীবিত।

অতি জীবন নিয়ে আপনি কোথায় চললেন আমাদের ফেলে?
৯. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৯
সবুজ আরেফিন বলেছেন: বাক্যই আততায়ী যদি তবে সেই বাক্যের ঘেরাটোপে বন্দি আমাদের স্বপ্নে চোরাবালি। সেখানে আমরা ডুবছি প্রতিনিয়ত.....

ভালো লাগলো স্মৃতি আর স্বপ্নের এরকম উলম্ফন।
১০. ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫৫
মাঠশালা বলেছেন: বাক্যের হাড়ে হাড়ে কত রঙের কারখানা।আর আপনি একটা রঙের কথা বললেন। বাক্য কত কত যোগাযোগ গড়ে তোলে তখনতো মনে হয় বাক্যই জীবন। মৃতের সাথে জীবিতের পার্থক্য সম্ভবত যোগাযোগের সামর্থ্যে ও অসামর্থ্যে।তখন মনে হয় যোগাযোগই জীবন। ফলে আপনার অর্ধবাস্তবতা থেকে উচ্চারিত এই বাক্যও অর্ধসত্যই ধারণ করে কেবল। আপনার এই অর্দসত্য অর্ধমিথ্যের সাথে মিশে আমাদের অর্ধ প্রতারিত করুক। পুরোটা যেনো কোনদিন না করে।


এবার আপনার অর্দবাস্তবতা নিয়ে কিছু কথা বলি- আপনার ভাষাশিক্ষা কি সমাপ্ত হইয়াছে নাকি অর্দ সমাপ্ত অবস্থায় রহিয়াছে। শুনিলাম ভ্রাতা রাফি বলিলেন- কর্মহীনতার চাপ সহ্য করিতে না পারিয়া আপনি নাকি নতুন ২শত কব্য রচিয়াছেন। এই সব পড়িবার সুযোগ পাইবো কবে?
কর্মহীনতা কি কাটিল? দ্রুত যে কাটিয়া যায় সেই কামনা করিতেছি।

১১. ১৫ ই মে, ২০০৮ দুপুর ১২:৪৪
আপন মাহমুদ বলেছেন: না-লিখে লেখার কাজটুকু
প্রকৃতি যেভাবে সারে, দেয়ালি পোকারা ঝাঁকে ঝাঁকে
যেভাবে মরতে আসে, সেইরূপ উন্মাদনা নিয়ে
কাছে চলে এসো বন্ধু।

ভালো লেগেছে।
১৩. ০১ লা জুন, ২০০৮ দুপুর ১:৩৫
রিজওয়ানুল ইসলাম রুদ্র বলেছেন: বিজেত্রীর ঘরে আমি - সেটা তো ক্ল্যাসিক পোয়েম !

আর এটা ভয়ংকর সুন্দর...

সবুজ ডাইনি এসে
প্রিজমের ভেতর বন্দিনী থেকে রাশি রাশি পাতা
ছিঁড়ে খায় আর হাততালি দিয়ে হো হো করে হাসে ;
১৪. ২৮ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১৮
অ রণ্য বলেছেন: সত্যিই কবিতাটি অপূর্ব লাগল
কেনমনজানি একটা আবেশে আটকে ছিলাম পুরোটাই
একবার পঠনে মন ভরেনি

এখানে শাশ্বত মদ পাবে তুমি বিকেলের নদী
নিঃশব্দে পেরিয়ে এলে।


শরুটাই যেন একটা সম্পূর্ণ কবিতা
বিকেলের নদী
নিঃশব্দ পেরিয়ে আসা...

অনেকটাই মগ্ন হয়ে যেতে হয় নিজের ভেতর
তারপরে যখন কবিতা পাঠ পূর্ণোদ্দমে শুরু
তখন আসল স্বাদটা ধীরে ধীরে ব্যাপ্ত হতে থাকে ক্রমশঃ

ধন্যবাদ এরকম একটা কবিতা শেয়ার করবার জন্য
১৫. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২৭
মুক্তি মণ্ডল বলেছেন: আপনার এইটা দারুণ একটি কবিতা। আপনার ব্লগে আপনার লেখাগুলা পড়তেছি। ভাল লাগছে।
১৬. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২৯
আমি ও আমরা বলেছেন: খুব ভালো লাগল। দারুন।
১৭. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১৮
মিতুলদত্ত বলেছেন: কী অপূর্ব লেখা!!!

আপনার ৩-৪টি অপ্রকাশিত কবিতা পেতে পারি কি, আমার কাগজের জন্য?

আমি কবিয়াল নামে একটা পত্রিকা করি, এটা ডিসেম্বরে বেরোবে(লিটল ম্যাগাজিন মেলায়)। আপনার লেখা পেলে আমার কাগজ সমৃদ্ধ হবে।

আমার id : .
১৮. ১৭ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
অ রণ্য বলেছেন: আমি এই কবিতাটি মাঝে মাঝেই পড়ি
সত্যিই অপূর্ব
১৯. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৫
মজনু শাহ বলেছেন: majhe majhe pora hoy, sei bepartao opurbo...
২১. ২২ শে জুলাই, ২০০৯ রাত ১২:২৬
অভী চৌধুরী বলেছেন: মজনু শাহ,

আমি আপনার লীলাচূর্ণ (রায়হান রাইন দিয়েছেন) পড়ে পাগলের মতো খুঁজেছি একবার দেখবার জন্যে।
কেমন আছেন আপনি। শুনেছি, দেশের বাইরে থাকেন।
অনেক বড় কবি আপনি আমার কাছে।
কবি বলতে আমি যা বুঝি ঠিক তা-ই।
একটি কবিজীবন ছাড়া আর কিছু প্রার্থিত হতে পারে না আমার কাছে কখনও।

অনেক ভালোবাসা আপনার জন্যে। একবছর পর আজ এলাম ব্লগে, ভালো লাগলো।

কবে যেন আপনাকে একটা মেইল করেছি।

আর, এই কবিতার মধ্যে যা রয়েছে, তা আমি কবিতার কাছে প্রত্যাশা করি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩১

লেখক বলেছেন: অনেক পরে রিপ্লাই করছি। ভাল থাকুন। কথা হবে।

২২. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৮
সেবু মোস্তাফিজ বলেছেন: তাই কবি এবং কবিতায় খুঁজি মাদকতা...

কোথায়..কতদুরে তুমি মজনু শাহ...........
২৩. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২১
সেবু মোস্তাফিজ বলেছেন:

01823642082, 01711 708086

দয়া করে যোগাযোগ করিও..........ভালো থেকো...
০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩০

লেখক বলেছেন: আচ্ছা

২৪. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০৩
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: দারুন কবিতা। শিরনামটাও চমৎকার। ++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩০

লেখক বলেছেন: থ্যাঙ্কস...

 

মোট সময় লেগেছে ০.৯২৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এইখানে সমুদ্রের শুরু...


maznushah@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ