সিডি ডিভিডি ড্রাইভ নিষ্ক্রিয় রাখুন
১৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কম্পিউটারের সিডি ও ডিভিডি-রম ড্রাইভকে প্রয়োজনে নিষ্ক্রিয় করে রাখা যায়।এজন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমে মাই কম্পিউটারে ডান ক্লিক করে প্রোপারটিজে যেতে হবে। এখন Hardware থেকে Device Manager-এ ক্লিক করুন। CD/DVD ROM drives-এ ডাবল ক্লিক করুন। এখন সিডি/ডিভিডি ড্রাইভে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Disable নির্বাচন করুন। একটি উইন্ডো আসবে তাতে Yes ক্লিক করে বেরিয়ে আসুন।
এখন দেখবেন সিডি/ডিভিডি ড্রাইভটি আর দেখা যাচ্ছে না এবং এটি আর কাজও করছে না। সিডি/ডিভিডি ড্রাইভটি আবার সক্রিয় করতে চাইলে একই পদ্ধতিতে Disable-এর পরিবর্তে Enable-এ ক্লিক করে বেরিয়ে আসুন। তখন দেখবেন সিডি/ডিভিডি ড্রাইভটি আবার দেখা যাচ্ছে এবং কাজও করছে। একইভাবে ফ্লপি ড্রাইভকেও নিষ্ক্রিয় করা যায়। এখন যেহেতু ফ্লপি ড্রাইভ আর ব্যবহূত হয় না, তাই ফ্লপি ড্রাইভকে নিষ্ক্রিয় করে রাখাই ভালো। সিডি/ডিভিডি ড্রাইভকে Uninstall করতে চাইলে একইভাবে Disable-এর পরিবর্তে Uninstall নির্বাচন করে ok করুন। Uninstall করলেও সিডি/ডিভিডি ড্রাইভ দেখা যায় না এবং কাজ করে না।
আবার install করতে চাইলে কম্পিউটার Restart দিন বা Control panel-এ গিয়ে Add Hardware-এ ডাবল ক্লিক করে Next বাটনে ক্লিক করুন। তারপর Finish দিয়ে বেরিয়ে আসুন। দেখবেন সিডি/ডিভিডি ড্রাইভটি আবার দেখা যাচ্ছে এবং কাজও করছে। ---মোঃ আরিফুর রহমান, চট্টগ্রাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন