somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়েবসাইট তৈরির সহজ সমাধান

১৭ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে ওয়েবসাইট একটি অতি প্রয়োজনীয় একটি বিষয়। কর্পোরেট প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে, সব ক্ষেত্রেই এর প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। আর এ কারণে ওয়েব ডেভেলপার প্রতিষ্ঠান এবং ব্যক্তির চাহিদা বাড়ছে। আবার ওয়েবসাইট তৈরির জন্য মাইএসকিউএল ডাটাবেজ, এইচটিএমএল, পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো নানা ধরনের ওয়েব ডিজাইন প্রোগ্রাম ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই ল্যাঙ্গুয়েজ এবং ডাটাবেজ সফটওয়্যার ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা বেশ সময় ও ব্যয় সাপেক্ষ। এ অবস্থায় সময় এবং ব্যয় কমিয়ে একটি সুন্দর ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে সহজ সমাধান দিতে আপনাকে সহযোগিতা করবে জুমলা।
আফ্রিকান শব্দ জুমলার আভিধানিক অর্থ হচ্ছে ‘একসঙ্গে’। আর তাই জুমলা ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে গেলে নামের মতো একসঙ্গে প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যাবে। আপনি মূলত জুমলা থেকে পাওয়া প্রোগ্রামিং কোডগুলো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহারের জন্য প্রথমে জুমলার একটি প্যাকেজ ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে। জুমলা প্যাকেজ ডাউনলোড করার পর সেটি সঠিকভাবে ব্যবহারের জন্য আপনার কম্পিউটারটি একটি ওয়েব সার্ভার এবং ডাটাবেজ সার্ভারে রূপান্তর করার প্রয়োজন হবে। ওয়েবসাইটে ওয়েব সার্ভার এবং ডাটাবেজ ওয়েব সার্ভার তৈরির জন্য বিনামূল্যে অ্যাপাচি ওয়েব সার্ভার ও মাইএসকিউএল ব্যবহার করা যেতে পারে। কেননা এ গুলো সাধারণত সার্ভার হিসেবে কনফিগারেশন করাই থাকে শুধু ডাউনলোড করে ইনস্টল করে নিলেই হলো। বর্তমানে বহুল মাত্রায় ব্যবহৃত হচ্ছে ডাব্লিউএএমপি এবং এক্সএএমপিপি প্যাকেজ দুটি। দুটি প্যাকেজই আপনি বিনামূল্যে সোর্সফোর্জ ডটনেট (http://www.sourceforge.net) থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড হওয়া প্যাকেজটি সাধারণ সফটওয়্যারের মতো ইনস্টল করে এর রুট ফোল্ডারে জুমলা প্যাকেজটি রাখলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। রুট ফোল্ডার হিসেবে সাধারণত ডিফল্ট থাকে www নামের ফোল্ডারটি। জুমলার সোর্সকোড এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন জুমলার অফিসিয়াল ওয়েবসাইট http://www.joomla.org থেকে। এটি থেকে প্যাকেজ ডাউনলোড করার পাশাপাশি ওয়েবসাইট তৈরির বিভিন্ন কলাকৌশল সংক্রান্ত তথ্যও সংগ্রহ করতে পারবেন। এ ছাড়াও নিচের ওয়েবসাইটগুলো থেকেও এসব সুবিধা পেতে পারেন- http://www.joomlart.com, http://www.joomlacode.org
এছাড়াও জুমলার ওপর টিউটোরিয়াল বই সংগ্রহ করতে পারেন নিচের http://www.joomlatutorials.com কিংবা http://www.siteground.com/tutorials/joomla ওয়েবসাইট থেকে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×