১. অতি নিগৃহীত, পেরেশান ব্যক্তির দো'য়া। ২. মজলুমের দো'য়া। ৩. মাতা-পিতার দো'য়া সন্তানের জন্য, সন্তান ভালো হোক বা মন্দ। ৪. ন্যায় পরায়ণ বাদশাহ এবং ইনসাফগার বিচারকের দো'য়া। ৫. আদর্শ পরায়ণ ও সৎলোকের দো'য়া অবশ্য সম্পর্কচ্ছিন্ন বা কোন পাপের কাজে জড়ানো থেকে মুক্ত হতে হবে। ৬. উত্তম চরিত্রবান ও আদর্শ সন্তানের দো'য়া, মাতা-পিতার জন্য। ৭. মুসাফিরের দো'য়া সে দো'য়া চাই নিজের জন্যই হোক বা অন্য কারো জন্য। ৮. এক মুসলমানের দো'য়া, আরেক মুসলমানের জন্য তার অনুপস্থিতিতে। ৯. প্রত্যেক মুসলমানের দু'আ কবুল না হওয়ার অভিযোগ থাকতে পারবে না। ১০. ইফতারের সময় রোযাদারের দো'য়া। ১১. তওবাকারীর দো'য়া। ১২. রাতের বেলায় নিদ্রা থেকে জেগে যে ব্যক্তি এই দো'য়া পাঠ করে- "লাইলাহা ইলস্নালস্নাহু অহ্দাহু লা- শারীকালাহু লাহুল মুলকু অলাহুল হাম্দু অহুয়া আ'লা কুলিস্ন শাইয়িন ক্বাদীর। আল্হাম্দু লিলস্নাহি অলা ইলাহা ইলস্নালস্নাহু আলস্নাহু আক্বার, অলা হাওলা অলা কুওয়াতা ইলস্না বিলস্নাহি, আলস্নাহুম্মাগ্ ফির্লী।"
অথবা অন্য যে কোন দো'য়া।
১৩. যে ব্যক্তি "ইয়া যাল্জালালি অল্ইক্রাম" বলে দো'য়া প্রার্থনা করে।
১৪. যে ব্যক্তি "ইয়া আরহামার রাহিমীন " বলে দো'য়া প্রার্থনা করে।
১৫. যে ব্যক্তি তিনবার জান্নাত চেয়ে দো'য়া করে। তার জন্য জান্নাত আলস্নাহর কাছে সুপারিশ করতে থাকে, 'হে আলস্নাহ আমার মাঝে তাকে একটু স্থান করে দাও।
১৬. যে ব্যক্তি দোযখের আগুন থেকে তিনবার পানাহ্ চায়। তার জন্য দোযখ আলস্নাহর কাছে সুপারিশ করতে থাকে, 'হে আলস্নাহ' তাকে আমার এই ভয়াবহ অগি্নকুান্ডে নিক্ষেপ করো না।
১৭. হজ্ব পালনকারীরা হাজ্বের পূণ্যময় আহকাম পালন শেষে যতক্ষণ বাড়ী প্রত্যাবর্তন না করেন, ততক্ষণ তাদের দো'য়া কবুল হতে থাকে।
১৮. যে ব্যক্তি নিজের প্রয়োজনে নিম্মোক্ত দো'য়া পাঠ করে- 'লা ইলাহা ইলস্না আন্তা সুব্হানাকা ইনি্নকুন্তু মিনাজ জলেমীন।"
১৯. যে ব্যক্তি সমগ্র বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনা করে দৈনন্দিন ইস্তিগফার পাঠ করে, তার দো'য়া নিশ্চিত কবুল হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

