শীঘ্রই পৃথিবী দ্বিতীয় একটি সূর্য্য পেতে পারে, অন্তত এক বা দুই সপ্তাহের জন্য৷ পৃথিবী থেকে বহুদূরের এক রাতের তারা বিস্ফোরিত হয়ে আলোকিত করতে পারে চারিদিক৷ এই আলো কেড়ে নেবে রাতের আঁধার৷
মহাবিশ্বে এমন আলোর খেলা দেখা যেতে পারে এবছরই, অন্তত গবেষকরা এমনটাই দাবি করছেন৷ বিশালাকৃতির লাল নক্ষত্র বেটেলগেজের বিস্ফোরণের ফলে তৈরি হবে সুপারনোভা৷ এই সুপারনোভা আলোকিত করবে চারিদিক৷
পৃথিবী থেকে ৬৪০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে বেটেলগেজ৷ তাসত্ত্বেও বিস্ফোরণের পর এটিকে দেখে মনে হবে, আকাশের বুকে দ্বিতীয় এক সূর্য্য উঠেছে৷ আলোর তীব্রতায় এক বা দু’সপ্তাহের জন্য পৃথিবীর বুক থেকে রাতের আঁধার হারিয়ে যেতে পারে৷
বলাবাহুল্য, বেটেলগেজ হচ্ছে রাতের আকাশে দৃশ্যমান নবম উজ্জ্বলতম তারা আর নক্ষত্রপূঞ্জের দ্বিতীয় উজ্জ্বলতম নক্ষত্র৷ তবে এটির বিস্ফোরণে মানবজাতি কিংবা পৃথিবীর কোন ক্ষতি হবে না বলেই আশ্বস্ত করছেন বিজ্ঞানীরা৷
অস্ট্রেলিয়ার সাউদার্ন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্র্যাড কার্টার এই প্রসঙ্গে বলেন, নক্ষত্রের বিস্ফোরণের পর সাধারণত আমরা ক্ষুদ্রাতিক্ষুদ্র কণার বর্ষণ অনুভব করবো, যাকে বলা হয় নিউট্রিনোস৷ এগুলো আকৃতিতে অত্যন্ত ক্ষুদ্র এবং প্রায় আলোর গতিতে ছুটতে সক্ষম৷
তবে আসল প্রশ্ন হচ্ছে, ঠিক কবে এই নক্ষত্রের বিস্ফোরণ ঘটবে? ব্র্যাড কার্টার এর মতে, ২০১২ সালের আগেই এই বিস্ফোরণ ঘটতে পারে৷ তবে, সেটা যদি এখন না হয়, তাহলে দ্বিতীয় সূর্যের দর্শন পেতে আরো কয়েক লাখ বছর অপেক্ষা করতে হবে৷
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।