ইন্টারনেট ব্রাউজার হিসেবে মজিলা’র ফায়ারফক্স বেশ জনপ্রিয়। ব্যবহারকারীর মোট সংখ্যাতেও এর স্থান ২ এ। এমনিতেই ফায়ারফক্সের রয়েছে নানান ফিচার যা একে জনপ্রিয় ব্রাউজার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে এর সাথে রয়েছে নানান রকম অ্যাড-অনস। এসব অ্যাড-অনস কাজে নিয়ে আসবে বাড়তি গতি, এনে দেবে নতুন অভিজ্ঞতা। এরকম কয়েকটি অ্যাড-অনস এর কথা জানানো হলো এই লেখায়।
মেইলের খবর জানতে
ই-মেইলের ইনবক্স দেখার জন্য ইয়াহু ব্যবহারকারীরা Click This Link এবং জিমেইল ব্যবহারকারীরা Click This Link থেকে মেইল নোটিফায়ার ডাউনলোড করে নিলে মেইল আসার সঙ্গে সঙ্গেই এটা সংকেত দিয়ে তা জানিয়ে দেবে।
পাসওয়ার্ড এ সহায়তা
পাসওয়ার্ড তৈরিতে সহায়তা করবে এই অ্যাড-অনস টি। অনেকেই বিভিন্ন সাইট বা মেইলের জন্য নির্দিষ্ট কিছু পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন যা নিরাপদ নয়। ভালো কিছু পাসওয়ার্ডের ধারণা পাওয়া যাবে এর মাধ্যমে। Click This Link থেকে এটা ডাউনলোড করা যাবে।
প্রয়োজন নেই মাউসের
ওয়েব ব্রাউজ করার জন্য কেবল কী-বোর্ড ই যথেষ্ট। মাউসের প্রয়োজন নেই। মাউসের বিকল্পেই রয়েছে ফায়ারফক্সের এই অ্যাড-অনসটি। এটি ব্যবহার করলে যে কোনো ওয়েব পেইজের বিভিন্ন লিংক, বাটন ইত্যাদির পাশে কিছু ইউনিক নম্বর উল্লেখ করা থাকে। কোনো বাটনে ক্লিক করতে বা কোনো লিংকে যেতে কী-বোর্ড দিয়ে ওই নম্বর টাইপ করে এন্টার চাপলেই হবে। এটি ডাউনলোড করতে ভিজিট করুন Click This Link
বাংলা বানান ঠিক করতে
এখন আমরা সকলেই বাংলা ব্যবহার করেই ইন্টারনেটে কাজ করে থাকি। ফেসবুক থেকে শুরু করে রয়েছে নানান ব্লগ যেখানে বাংলার ব্যবহার বেড়েছে আগের চেয়ে অনেক বেশী। ইন্টারনেটে বাংলা লিখতে গেলে অনেক সময় বানান পরীক্ষা করার প্রয়োজন হতে পারে। এই কাজটি করার জন্যই রয়েছে এই অ্যাড-অনসটি। Click This Link থেকে প্রথমে ফায়ারফক্সে অ্যাড-অন্সটি ইনস্টল করতে হবে। এবার ওয়েবে বাংলা লেখার সময় মাউসের রাইট বাটন ক্লিক করে Language থেকে Bangla/Bangladesh নির্বাচন করতে হবে। এবার যেকোনো ইনপুট বক্সে বাংলা লিখলে ভুল বানানটি আন্ডারলাইন করে প্রদর্শন করবে এটি। বানান সংশোধন করতে গেলে শব্দটির ওপর মাউসের ডান বাটন ক্লিক করলে মেন্যুতে কিছু সাজেশন ও পাওয়া যাবে এখান থেকে।
স্ক্রিন শট নিতে
অনেক সময় ওয়েবসাইটের ‘স্ক্রিনশট’ সংরক্ষণের প্রয়োজন হয়। এই কাজের জন্যই রয়েছে ফায়ারফক্সের অ্যাড-অনস এভিয়ারি। এর মাধ্যমে মাধ্যমে পূর্ণ ওয়েবসাইট স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি কোনো পেইজের নির্দিষ্ট অংশের স্ক্রিনশট নেওয়ারও সুযোগ রয়েছে। ডাউনলোড করতে ভিজিট করুন Click This Link
ব্যাকআপ রাখুন
আমাদের সকলেরই বিভিন্ন ওয়েব ঠিকানা সংরক্ষণ করে রাখতে হয়। তবে ফায়ারফক্স আপডেট করলে বা রি-ইনস্টল করলে অনেক সময় বুকমার্ক মুছে যায়। সে ক্ষেত্রে নতুন করে আবার সব ওয়েবসাইটের ঠিকানা বুকমার্ক, কুকিজ, পাসওয়ার্ড ও হিস্ট্রিসহ অন্যান্য সেটিংস সেভ করে নিতে হয়। এই পরিশ্রম দূর করতে পারে মজ ব্যাক-আপ নামক অ্যাড-অনস। ডাউনলোড করতে ভিজিট করুন http://mozbackup.jasnapaka.com।
জুম করুন ছবি
Ctrl++ চেপে ব্রাউজারের লেখা বা ছবি বড় করে দেখা যায়। তবে আলাদা করে কোনো ওয়েব পেইজের ছবি বড় করে দেখতে রয়েছে ইমেজ জুম অ্যাড-অনস। এটির ওয়েব ঠিকানা Click This Link
ডাউনলোড করুন ইউটিউব ভিডিও
ইউটিউবে আমরা সকলেই ভিডিও দেখে থাকি। তবে ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করা যায় না। তবে ফায়ারফক্সের অ্যাড-অনস ইজি ইউটিউব ভিডিও ডাউনলোডার থাকলে এই কাজটিও আপনি করতে পরবেন খূব সহজেই। এটি ডাউনলোড করে নিন নিচের ঠিকানা থেকে। Click This Link
দেখুন লাইভ ক্রিকট স্কোর
বিভিন্ন ওয়েবসাইটে সরাসরি খেলার স্কোর দেখার ব্যবস্থা থাকলেও ফায়ারফক্সের রয়েছে বিশেষ অ্যাড-অনস যার মাধ্যমে ওয়েবসাইটে না গিয়েও দেখা যায় খেলার স্কোর। Click This Link থেকে ‘স্কোর ওয়াচ’ নামক অ্যাড-অন্সটি ইনস্টল করে নিলেই হবে। এরপর ফায়ারফক্স রিস্টার্ট করলে স্ট্যাটাস বারের ডান দিকে একটি স্কোর আইকন আসবে। স্কোর ওয়াচ মেন্যু থেকে চলতি সব খেলার স্কোর দেখা যায়। Performance থেকে Wicket Alert নির্বাচন করলে উইকেট পড়লেও আপনাকে বলে দেবে। কোনো চলতি খেলার সম্পূর্ণ স্কোর দেখতে স্কোর ওয়াচ মেন্যুর ওই খেলার ডানের Full scorecard বাটনে ক্লিক করুন।
ফায়ারফক্সে দেখুন ওয়াপ সাইট
মোবাইলের জন্য সাধারণত ওয়াপসাইটগুলো তৈরি হলেও একটি অ্যাড-অনস ব্যবহার করে আপনি আপনার পিসিতেও ফায়ারফক্সেই দেখতে পাবেন ওয়াপ সাইট। আর এই অ্যাড-অনস টি ডাউনলোড করতে ভিজিট করুন Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


