somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের প্রতি ভালোবাসা : সফল ও সুন্দর জীবনের চাবিকাঠি

৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই ভালোবাসি, হোক সেটা ব্যক্তি কিংবা বস্তু। কিন্তু একট ভেবে দেখুন তো আপনি কোন জিনিসটিকে সবচেয়ে বেশি ভালোবাসেন? হয়তো বলবেন, বন্ধু-বান্ধবী, পিতামাতা, স্বামী/স্ত্রী ইত্যাদি ইত্যাদি। আমার এ প্রশ্নের জবাবে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ভিন্ন ভিন্ন উত্তর দিয়ে তার কারণও ব্যাখ্যা করতে পারবেন। তবে ব্যক্তিগত উন্নয়নের দৃষ্টিভঙ্গিতে আমি বলবো - আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি নিজেকে। কোন এক মনিষী বলেছিলেন- ‘যদি আমরা নিজেদেরকে ভালো না বাসি তবে অন্য কেউ আমাদের ভালোবাসবে না’। তবে বাস্তবতা হচ্ছে, আমরা অনেক কারণেই নিজেরা নিজেদেরকে ভালোবাসতে সক্ষম হই না। ফলে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও জীবনে উন্নতি লাভ করতে আমরা ব্যর্থ হই।
যাই হোক, এবার তাহলে আসুন জেনে নেই নিজেকে ভালোবাসার কয়েকটি গোপনসূত্র।

নিজেকে ভালোবাসার ৫টি পদ্ধতি
১. নিজেকে অভিনন্দন জানান এবং পুরস্কৃত করুন:
আমরা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করি। সেটা হতে পারে ছোট কিংবা বড়। এ সময় আমাদের উচিত নিজেদেরকে অভিনন্দন জানিয়ে পুরস্কৃত করা। এবং এ পুরস্কারটি হওয়া উচিত উচ্চমানের। ধরুন আপনি কোন ক্ষেত্রে সফলতার কারণে সিলভার কিংবা ব্রোঞ্জ মেডেল পেলেন। এক্ষেত্রে আপনি নিজেকে ব্রোঞ্জ বা সিলভার মেডেল না দিয়ে সোনার মেডেল প্রদান করুন। এভাবে নিজের সফলতায় আপনি নিজের কাছ সর্বোচ্চ সম্মানটিই গ্রহণ করুন।

২. নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন :
পৃথিবীতে অনেক লোক আছেন যারা সারা দিন নিজের যেটা নেই কিংবা স্বীয় দুর্বলতা অথবা যা তিনি করতে পারেন না সেটা নিয়েই বেশি চিন্তা করে অধিকাংশ সময় নষ্ট করে ফেলেন। ফলে নিজের যা আছে তারও সঠিক ব্যবহার করতে পারেন না।
অপরদিকে এমন লোকও আছেন যারা নিজের যেসব উপায় উপকরণ কিংবা গুণাবলী আছে তার যথাযথ ব্যবহারের মাধ্যমে জীবনে সফলতা অর্জন করেন। সুতরাং আপনি প্রথম দলের অন্তর্ভূক্ত না হয়ে শেষোক্ত দলের অন্তর্ভূক্ত হন।

৩. অপ্রয়োজনীয়ভাবে নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না:
একটি বিষয় সব সময় মনে রাখবেন যে, আপনি স্বীয় ক্ষেত্রে অনন্য। অনেক লোক আছেন যার তার চেয়ে অনেক উচ্চ পর্যায়ের লোকের সাথে নিজেকে তুলনা করেন। আর ভাবেন- ঐ লোক কত সুন্দরভাবে কাজ করতে পারেন কিংবা অনেক বেশি জানেন ; আমি তার মত কোন দিনই পারব না ইত্যাদি, ইত্যাদি। আপনি কখনো এসব ভাবনার লোকদের মত হবেন না। কেননা এভাবে ভাবলে আপনি আপনার নিজস্ব দক্ষতাকেই ছোট করবেন। সুতরাং বাস্তববাদী হোন এবং এধরণের অপ্রয়োজনীয় তুলনা থেকে নিজেকে দূরে রাখুন।

৪. নিজের যত্ন নিন:
জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যর্থতাসহ নানা সমস্যার মুখোমুখি হই। এ রকম পরিস্থিতিতে আমাদের উচিত নিজেদের প্রতি আরও বেশি যত্নবান হওয়া এবং নিজেকে বেশি বেশি ভালোবাসা। এমনকি পৃথিবীর ৬শ’ কোটি লোক আপনাকে ঘৃণা করলেও আপনার উচিত নিজেকে ভালোবাসা। একটি মনে রাখবেন, নিজেকে যত বেশি ভালোবাসবেন, আপনি তত বেশি সুখী ও সফল ব্যক্তিত্বে পরিণত হবেন। তেমনিভাবে নিজেকে মানসিক ও শারীরিকভাবে সুন্দর আবস্থায় রাখুন। নতুবা রাগ, ক্রোধ ও দুশ্চিন্তার মত নেতিবাচক আবেগগুলো আগুনের ন্যায় ছড়িয়ে পড়ে অল্প সময়ের মধ্যেই আপনার জীবনকে ধ্বংস করে দেবে।

৫. নিজেকে সুন্দরভাবে উস্থাপন করুন:
আরেকটি বিষয় সবারই মনে রাখা উচিত যে- আপনার কর্মকান্ড, জীবনপদ্ধতি, মতামত ইত্যাদি আপনার মনের গভীরে লালিত চিন্তা ও বিশ্বাসের প্রতিফলন ঘটায়। সুতরাং নিজের মনে ইতিবাচক চিন্তা লালন করুন এবং নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করুন। আপনি যদি জীবনকে ইতিবাচকভাবে দেখেন তবে সবকিছুই সঠিকভাবে হবে নতুবা সব কিছুই দেখতে পাবেন আপনার চিন্তা ও মতের বিপরীত।
- মো. বাকীবিল্লাহ

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×