ব্লগার হবীব -ফরিদপুরি ১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৩৯ মিনিটে একটি ব্লগ পোষ্ট করেছেন যার শিরোনাম হল "মহানবী( সা: ) মহাগ্রন্থ আল-কোরআনের সংরক্ষনের জন্য কি যথেস্ট সিরিয়াস ছিলেন ? " তিনি এই পোষ্টের পরের অংশে অনেকগুলো প্রশ্ন রেখেছেন যেগুলো আমার মনে হয়েছে অনেকের মনের প্রশ্ন। আমি প্রশ্নগুলোর উত্তর দেয়ার চেষ্টা করব। তবে তার আগে উক্ত পোষ্টের প্রশ্ন এবং এই ব্যপারে বিভিন্ন ব্লগারের কমেন্ট তুলে ধরতে চাই।
১. আমাদের মহানবী ( সা: ) মহাগ্রন্থ আল-কোরআনের সংরক্ষনের জন্য যে প্রক্রিয়া অনুসরন করেছিলেন তা কি অপ্রতুল ছিলনা ?
আমার উত্তর : হ্যা ছিল। আমি বলব মহানবী সা: এই ব্যপারে কোন উদ্যোগই নেননি। প্রশ্ন করতে পারেন কেন নেননি। এর উত্তর আমি পরে দিচ্ছি।
২. এত মূল্যবান একটা গ্রন্থ নাহ মহামূল্যবান বা তার চেয়েও বেশী - আর তার সংরক্ষন প্রক্রিয়া আমাদের নবী ( সা : ) এর মত বুদ্ধিমান মানুষ এইরকমভাবে কেন করলেন ?
আমার উত্তর: কোরআন সঙরক্ষন করা তার কাজ ছিল না। তাই তিনি করেন নি। বা তার উদ্যোগ নেননি।
>>> এই ব্যাপারে চিটির বাক্স বলেছেন: কোরআনে আছে ,
"আমি(আল্লাহ) কোরআন নাযিল করেছেন এবং আমিই এর সংরক্ষনকারী (সূরা হিজ্বরি, আয়াতঃ 9)।"
অতএব এইটা আল্লাহ নিজেই করেছেন বলে অত্যন্ত বুদ্ধিমান মানুষ হিসাবে নবী ( সা : ) এর জন্য সময় পার না করে দাওয়াতের কাজ করেছেন।
হাদিসের কথা=> নবী ( সা : ) এর প্রত্যেকটি কথাই হল হাদিস, মৃত্যুর আগ মুহুর্তে যা বলেছেন তা ও, সুতরাং তা সংরক্ষনের দায়িত্ব ছিল পরবর্তি প্রজন্মের, যা করেছেন। তবে হাদিসের কিছু বিকৃতির জন্য মুনাফেকরাই কিংবা সুবিধাবাধীরাই দায়ী। আর কোনটা আসল আর নকল হাদিস সেটা বুজা খুবই সহজ। কোরআনের সাথে যেটা কনফ্লিক্ট করবে সেটাই ভুয়া হাদিস।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



