somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পপ সম্রাট আজম খান অসুস্থ,আমরা তার রোগমুক্তি কামনা করি

০৯ ই জুলাই, ২০১০ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“ভক্তিতে মুক্তি জানি এ সত্যি,
বাসনা পুর্ন হবে সাধনে।“
সব শ্রেনীর শ্রোতা মাত্রই উদ্বেলিত হয়েছিল সে গানে।যে কণ্ঠ শুনলেই ভাললাগার সবকিছু মনটা জুড়ে বিছিয়ে দিত সুরের চাদর।তিনি আর কেউ নন,আমাদের পপ সম্রাট আজম খান।অসম্ভব শ্রদ্ধা আর ভালবাসা সবসময় আছে শ্রোতা মাত্র তার জন্য,তা তো স্বিকার্য।খুব বেশি কাছ থেকে দেখা হয় নাই,কিন্তু খুব চেনা ও আপন কেন জানি মনে হয়েছে সবসময় আজম খান কে।আমি শ্রোতা,আমার কাছে মনে হতেই পারে,আমি নিশ্চিত আপনারা সবাই তাকে আরো বেশি ভাললাগার মধ্যেই রাখেন।

পপ সম্রাট আজম খান এর বায়োগ্রাফি জানানোর কোন দরকার নেই বলেই মনে হয়,সবাই কিছু না কিছু জানেন।এইটা কি জানেন যে উনি এখন দুরারোগ্য মুখগহবরের ক্যান্সারে ভুগছেন?

অবশ্য ডাক্তাররা বলেছেন যে তার চিকিৎসা খুব তারাতারি শুরু করলেই ভাল এবং তা ব্যায়বহুল।সঙ্গীত সংশ্লিষ্ট বোদ্ধারা সাথে সঙ্গীত বিষয়ক সংগঠন গুলো কি করছে এই মুহুর্তে তা বোধগম্য হচ্ছে না।সরকারেরই বা কি করার আছে তা নিশ্চয়ই সংস্কৃতি মন্ত্রনালয়ের ব্যাপার,যদিও তারা সবসময়ই এ ব্যাপারগুলোতে সময়োপযোগি সিদ্ধান্ত নিতে দেরি করেন!কর্পোরেট হাউসরাই বা কি করবেন এই জীবন্ত কিংবদন্তিতুল্য মানুষটির সু-চিকিৎসার জন্য তা’ও মনে হয় ভবিষ্যতের চিত্রের জন্যই থাক।সব কথার শেষ কথা হচ্ছে আজম খান,যিনি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের লিজেন্ড বলেই জানি আমরা।তার সু-চিকিৎসা যেন হয় সে দোয়া এবং শুভ কামনা আসুন আমরা করি।

যে মানুষটি বাংলাদেশের গর্ব।যে মানুষটি কখনো চিন্তা করেন নাই সঙ্গিতের বানিজ্য।যে মানুষটি গেয়ে যাচ্ছেন তার বোধ হওয়া থেকে স্বাধীনতা যুদ্ধের সময় থেকে এই আজ পর্যন্ত,তা’তো এই আমাদের শ্রোতা এবং ভক্তকুলের জন্যই।গেয়েছেন দেশের জন্য,গেয়েছেন সময়ের জন্য,গেয়েছেন অসাধারন হয়েও সাধারনের জন্য।সে মানুষটি অসুস্থ,তার এই অসুস্থতা যেন দুরারোগ্য না হয়ে যায় তার জন্যও দোয়া করি আমরা সবাই,এই কামনাও রইল।

পৃথিবীর সব পপ সম্রাট বলে খ্যাত অথবা পৃথিবীখ্যাত গায়ক-গায়িকা আর্থিক ভাবে স্বচ্ছল।আর আমাদের বাংলাদেশের পপ সম্রাট ‘গুরু’ খ্যাত আজম খান খুব একটা ধনী না,তা বলা যায়।

তাই এ জীবন্ত কিংবদন্তীতুল্য বাংলাদেশের পপ সম্রাট,একজন মুক্তিযোদ্ধা,গুরু আজম খানের সু-চিকিৎসার ব্যাবস্থা যেন সর্বক্ষেত্রে সবার আগে সরকার থেকে শুরু করা এবং তা দ্রুততম সময়ের মধ্যে করা হয় এই আবেদন রইল।সব কিছু থামিয়ে রাখলেও ক্যান্সার রোগের বিস্তার থামিয়ে রাখা যায় না,এই বোধদয় টা যেন হয় সংশ্লিষ্ট সবার।এরই মধ্যে আজম খানের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে,তা কবে কার্যকরি হয় তাও বিবেচ্য বিষয় হয়ে যেন না রয়!

আসুন আমরা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে,আর্থিক না হোক লেখনীর মাধ্যমে যেন এই আহবান সব জায়গায় ছড়িয়ে দেই,আমাদের পপ সম্রাট গুরু আজম খানের সু-চিকিৎসার নিশ্চয়তাকল্পে।

আমাদের সবার একটু অসহযোগিতার জন্য যেন আজম খান কে বলতে না হয় তারই গানের সুরে-

‘হায় আমার বাংলাদেশ।‘

আসুন আমরা সবাই আজম খানের জন্য দোয়া করি উনি যত তারাতারি সুস্থ হয়ে যতদিন বেচে থাকেন আমাদের সঙ্গীতের ভুবন মাতিয়ে রাখেন।তৃপ্ত করেন আমৃত্যু আমাদের শ্রোতাকুলের মন।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১০ রাত ১০:২০
২৮টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×