somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার সৌন্দর্য্য দেখার অপেক্ষায় আসেন সবাই খুশিতে বগল বাজাই

২৭ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা খুব শিগ্রি চকচকে আর সৌন্দর্যের নগরী হবে। এমনও হতে পারে ঢাকা হয়ে যাবে সিংগাপুর! সে সৌন্দর্যে আমি আর আপনি সহ ঢাকার মানুষ পুলকিত হবে অবশ্যই। দিন বদলের এই সময়টায়, তা তো অবশ্যই আশাব্যঞ্জক খবর হবেই। সময় কিন্তু আছে আর বিশ দিন। আচ্ছা ধারনা করতে পারেন কি হতে পারে? আমার অবশ্য ধারনা বিসিবি সভাপতির বাসার সামনে একটি রয়েল বেঙ্গল টাইগার এর রেপ্লিকা থাকতে পারে। আর কি কি থাকতে পারে তা না হয় আপনারাই একটু ভাববেন। হাজার হলেও বিসিবি সভাপতি বলে কথা! আবার শুনেছি উনি নাকি ব্যবসায়ী।

বাংলাদেশ জন্ম নেয়ার এই ৪১বছরের মাথায় দাঁড়িয়ে কত কি যে দেখলাম। সামনে ঢাকা হবে সৌন্দর্যের নগরী। তা ভেবেই খুশিতে বগল বাজাচ্ছিলাম। কিন্তু এই বগল বাজাতে গিয়ে যখন শুনেছি যে বাজেট- ১০ কোটি টাকা। চুক্তি করেছেন বিসিবি আর ইসলামী ব্যাংক। এই সৌন্দর্য বর্ধন কাজটি করবেন কিভাবে তা আবার আমি আপনি যেন জানতে না চাই। কারণ সব বুঝ তো বিসিবি বুঝবে থুক্কু বিসিবি সভাপতি বুঝবেন! তাহলে আর আমাগো মতো এই আমজনতার বেশি ভাবনা ভেবে লাভ কি?

হ্যাঁ অবশ্যই আমজনতার বুঝার ব্যাপার আছেই। তাই তো বলতে চাওয়া নিজের মতো করে। বিসিবি সভাপতির একচ্ছত্র হেয়ালিপনার কারণে যেখানে আপামর ক্রিকেট আমুদে দর্শকদের টিকেট ক্রয় এর ভোগান্তির পরপরই যেখানে উনি বলতে পারেন- উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট এর দাম রাখবো আমরা দুই হাজার টাকা। তার দ্বারা তো সবই সম্ভব!

দেশ আমাদের, বিসিবি আমাদের, বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের। আর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলছেন- আমার ব্যবসা হবে। আসলে কি উনি বিসিবি এর উন্নতি করতে বসেছেন নাকি ব্যবসা করতে বসেছেন? এই প্রশ্ন এর উত্তর যদি কাউকে প্রশ্ন করেন। সহজ উত্তর- উন্নতি। আর সে ব্যবসায়ী থুক্কু বিসিবি সভাপতি বলবেন- ব্যবসা। হ্যাঁ উনি দারুণ ব্যবসা করেছেন বলেই তো সমীক্ষা আছে- ঢাকা সৌন্দর্যের নগরী বাবদ দশ কোটি আর স্পন্সর বাবদ তিন কোটি টাকা। বারবারই হিসেব করতে গিয়ে আমার ক্যালকুলেটর বোম ব্লাষ্টের মত ফুটে গিয়েছে। ভাগ্যিস আমার কিছু হয় নাই। তবে বিসিবির ক্যালকুলেটরে নিশ্চয়ই তা গণনা করা গিয়েছে। হাজার হলেও আধুনিক ছেলের মতো- আধুনিক বিসিবি না! বিসিবি এর ৯৯% ই ভালো খালি বিসিবি সভাপতি একটু ব্যবসা করবার চায়।

ব্যাপারটি খটকা লেগেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট এই ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে রীতিমতো। তার মানে এই বিসিবি সভাপতি একাই বিশ্বকাপ এর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন! তার মানে বিসিবি আ হ ম মোস্তফা কামাল এর সম্পত্তি। বাংলাদেশের না! যে লোক খেলা নিয়েও ব্যবসা করবার চায়, যা সরকারের সম্পত্তি। তার মানে সরকারও তাহলে এই ব্যবসায়ীর কাছে জিম্মি বলেই তো মনে হয়। না হয় কি আর ভারতীয় সংস্কৃতি দিয়ে বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে সব ব্যাপারে তাহলে ব্যবসাই হয়েছে!

জনগণের মনের আশা কে নিয়ে, অনুভূতির উচ্ছলতাকে নিয়ে ব্যবসা করার কারণে আর কেউ না চাইতে পারে। আমার মতো অধম বলতেই পারি- বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদত্যাগ চাই। নাহয় সামনে আর কি কি ব্যবসা করে। দেশের সুনাম আকাশে উঠাতে গিয়ে না জানি জমিতে সলিল সমাধির মতো ঘটনা ঘটিয়ে ফেলেন। ভরসা নেই।

সরকার সাধু সাবধান!

৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×