খুব ছোট করে বলতে গেলে বলতে হয়, কম্পিউটারে বসে মাথায় হেড ফোন আর মুখের কাছে মাইক্রোফোন লাগিয়ে ভয়েস চ্যাটের চিত্রটি সবার কাছে পুরানো হলেও এবং আধুনিক মোবাইল ফোনগুলোকে একেকটি কম্পিউটার হিসাবে কল্পনা করার ধারণা থাকলেও সেই ভয়েস চ্যাটের সুবিধাটি আধুনিক এই মোবাইল সেট গুলোথেকে কেন পাওয়া যাবে না অথবা পেলে সুবিধার দিক থেকে পার্থক্যটা কি রকম দাড়ায় এ বিষয়টি খুব কম লোক ভাবছে।
মোবাইলফোনের নিজস্ব ইয়ার ফোন বা স্পীকার থাকের এবং কথা গ্রহন করার জন্য মাইক্রোফোনও থাকে সুতরাং বড় মাপের একটি (কান ব্যাথা করা) মাইক্রোফোন সহ হেডফোনের কোন প্রয়োজন নেই। এছাড়া সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে, এই ধরনের বিনামূল্যে অথবা স্বল্প খরচে যোগাযোগের অন্যতম অন্তরায়টি দুর হয় এই পদ্ধতিতে। কারণ হলো আমরা নিশ্চয় কারো সাথে যোগাযোগের জন্য সারাদিন কাজ-কর্ম বাদ দিয়ে বাসায় অথবা সাইবার ক্যাফেতে অথবা অফিসের কম্পিউটারে অনলাইনে বসে থাকতে পারিনা। যারা পারেন তারা নিশ্চই কোন পেশাতে নেই অর্থাৎ তার যোগাযোগের প্রয়োজনটাও নিছক সময় কাটানো বা গল্প করা। কিন্তু সত্যিকারের ইফেক্টিভ যোগাযোগের প্রয়োজন তাদের যাদের প্রতিটি যোগাযোগের মাধ্যম্যে পেশাগত দক্ষতা সহ পেশার পরিধি বাড়িয়ে থাকেন যার দরুন তাদেরকে আরো বেশী ব্যস্ত হয়ে যেতে হয় নিজের স্বার্থেই। আর তখনই সমন্বয়হীনতায় ভুগতে হয় স্বল্প খরচে যোগাযোগ করার পদ্ধতি প্রয়োগ করতে যেয়ে নিজের মূল্যবান সময়গুলো বিনামূল্যে বিনিয়োগ করতে হয় সাইবার ক্যাফে অথবা বাসার পিসিতে। যদিও বেশীরভাগ বুদ্ধিমান পেশাদাররা খরচ বাঁচাতে চাওয়ার খেসারত সম্পর্কে অভিজ্ঞতা থাকার দরুন এ দিকে পা বাড়ান না। কিন্তু নিশ্চয়ই তারা সহ আমরা সবাই নিরাপদ ও নিরাপত্তাসহ খরচ বাঁচানোর পথকে অস্বীকার করতে পারিনা।
যেহেতু মোবাইল ফোনটি সবসময়ে আমাদের পকেটে থাকে (টয়লেটে গেলেও) অর্থাৎ এই ছোট কম্পিউটারটি সব সময় আমাদের সাথে থাকে সেহেতু এই ছোট কম্পিউটাররে ঐ সব সফট্ওয়্যারগুলি ইন্সটল করে অনলাইনে থাকলেই (ইন্টারনেট কানেকশন- গ্রামীন সারা মাস ৯৭৭/= ) ২৪ ঘন্টায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে। একই ভাবে প্রত্যেকে একই পদ্ধতি ব্যবহার করলে বিনামূল্যের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা যাবে যেখানে লোকাল বা আইএসডি কল বলে কিছু থাকবে না।
বর্তমানে নকিয়া N-Series বা E-Series অথবা অন্য যে কোন মোবাইলের Symbian 60 অপারেটিং সিস্টেম এবং উইনডোজ অপারেটিং সিস্টেম ৬ হলেই এই ধরনের সফট্ওয়্যার ব্যবহার করা সম্ভব।
http://www.fring.com সফটওয়্যারটি মোবাইলে ইন্সটল করলে ইয়াহু, স্কাইপ, এমএসএন সহ প্রায় সব গুলো চ্যাট সফটওয়্যারের সুবিধা পাওয়া যায়। আর স্কাইপ এর মাধ্যমে পৃথিবী যে কোন ল্যান্ড ফোন বা মোবাইল ফোনে খুবই অল্প খরচে কথা বলা যায়। উল্লেখ্য পিসি-র থেকে মোবাইল সেটের মাধ্যমে ভয়েস চ্যাটের ভয়েস কোয়ালিটি অনেক চমৎকার।
পরে আরো লিখব......................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



