আমার প্রিয় পোস্ট
- 100% কাজের রেপিডশেয়ার মেগাআপলোড প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর সাইট লিষ্ট - স্স্পরসের বাহিরে
- প্রোগ্রামার এবং ওয়েব-ডেভেলপারদের জন্য 'হেড ফার্স্ট' সিরিজের অসাধারণ-ব্যতিক্রমী কিছু বই - বজ্রাহত
- ফেসবুকে gift অথবা quiz এপলিকেশন তৈরি করুন এক্কারে সহজে......
- গিফার
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- আইপি বের করুন ই-মেইল সেন্ডারের....! - তাজুল ইসলাম মুন্না
- ক্ল্যামএভি লাইভ সিডি (ClamAV Live CD) - আশাবাদী!!
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- একটি সুন্দর জীবনবৃত্তান্ত (CV) তৈরীর কৌশল
- সঞ্জিব
- অতঃপর নোকিয়ার হাই এন্ড মোবাইল সেটে বাংলা এবং সামহয়্যারইন ব্লগে মোবাইল থেকে বাংলায় মন্তব্য প্রেরণ....। - সুনীল সমুদ্র
- Proxy Server Setting Tutorial (Collected) - নয়ন
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার
- সফটওয়্যার রিভিউ: ডেক্সটপ থেকে মেইল চেক করতে ব্যবহার করুন Mozilla Thunderbird - ত্রিভুজ
- নবীনদের জন্য - নাদান
- ফায়ারফক্সের জন্য ডাউনলোড ম্যানেজার - এস. এম. মেহেদী আকরাম
- একটি ইমেইলে ২৪ হাজার সৌদি রিয়াল .............!!! - সংলপ
http://mdtarik.blogspot.com/ আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি...

অনুরোধ, আবেদন... মাদককে না বলুন...
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১:১৪
১.
SSC, HSC-তে দুইবার Board Stand করার Brilliant Result নিয়ে ভর্তি হয়েছিলাম ভার্সিটিতে। বেশ ভালই কাটছিল দিনগুলো। পড়াশুনাটা খুব ভালই চলছিল প্রথম দিকে। কিন্তু আজ? হায়, এ আমি কি করলাম!!!
২.
স্কুলজীবন থেকে চলে আসা আমার আর নিনতার প্রেমটা ততদিনে বিশালত্বের রূপ নিয়েছে। ইস, দুজনের কত স্বপ্ন! জীবনটাকে তখনো খুব রঙিন মনে হত। ভার্সিটির এক-একটা দিন মনে হত এক-একটা স্বপ্নের মত। কিন্তু হঠাৎই এক হরতালে, বোমাবাজিতে নিনতা নিহত হল। আমার স্বপ্নের পৃথিবীতে নেমে এল চিরদিনের সূর্যগ্রহণ। বন্ধুরা কেউ কেউ বলল, "ভুলে যা ওসব, ভার্সিটিতে অমন হাজারটা সুন্দরী মেয়ে পাবি, নে ধর... ..." বিষণ্ণতা ভুলতে হাতে তুলে নিলাম ্ওদের এগিয়ে দেয়া সিগারেট। বাবা-মায়ের সমস্ত আদেশ-উপদেশ, স্বপ্নকে চুরমার করে; হারিয়ে যাওয়া নিনতার রেখে যাওয়া সমস্ত ভালবাসা উপেক্ষা করে, আমার সিগারেট ফুলে ফেঁপে মদের বোতলে পরিণত সময় লাগল মাত্র ছ'মাস। সময়-সুযোগমত সমাজের একদল সাধু-সন্ন্যাসীর কালোথাবায় মায়ের দেয়া পবিত্র কলমের জায়গাটা লুফে নিল কিছু ভারী অস্ত্র। সময়ের অল্প ব্যবধানে আমি হয়ে উঠলাম বোর্ডস্ট্যান্ড করা সন্ত্রাসী "স্ট্যান্ড তারিক"... ...
নিনতার প্রথম মৃত্যুবার্ষিকীটা আজও মনে আছে। সেদিনও হরতাল। অস্ত্র আর বোমা সহ আমি ধরা পড়লাম পুলিশের হাতে। কিন্তু টেলিফোন আর মোবাইলের কল্যাণে আমার জেলমুক্ত হতে সময় লাগল মাত্র তিনদিন। কিন্তু জেলের দুইটা রাতই আমার হৃদয়ে তুলে ধরল আমার ফেলে আসা দিনগুলি। বারবারই কেবল শুনতে পাচ্ছিলাম মা বলছে, "খোকা, এই কি তোর পড়াশুনা !" যেন নিনতার আত্মা আমায় ঘৃণায় ধিক্কার করছে, "ছি! এই কি আমার জন্যে তোমার ভালবাসা ?" আমি ভাল হবার পণ করলাম। সবকিছু ঝেড়ে ফেলে ছুটে চললাম বাড়ির দিকে। কিন্তু বাড়িতে আর ঢোকা হল না। কারণ, আমার সুকীর্তির চিত্রটা টেলিভিশনে দেখার পরমুহূর্তেই বাবা হার্টঅ্যাটাকে মারা যান। মা আমাকে দেখেই দূর থেকে চিৎকার শুরু করেন, 'এমন ছেলেই কি আমি গর্ভে ধারণ করেছিলাম !!' কিছুতেই স্পর্শ করতে দিলেন না বাবার কবরটা। ছোটবোন আশা একটু কাছে এসে বলল, "ভাইয়া, তুই চলে যা। তোকে বেশিক্ষণ চোখের সামনে দেখলে হয়ত মাও হার্টঅ্যাটাক করবে।" আর দাড়িয়ে থাকার সাহস হল না। কলঙ্কিত মুখটা কোনমতে গোপন করে বেড়িয়ে এলাম বাড়ি থেকে। কিন্তু সমাজ আমার ভাল হবার সব ক'টা পথ ততকদিনে বন্ধ করে দিয়েছে। অবশেষে রাস্তার মোড়ে মোড়ে অর্ধউন্মাদ অবস্থায় ঘুরতে লাগলাম। আমার জীবন নদীর দু'কূলেই ভাঙন ধরল।
৩.
অনেক বছর পর, একুশে বইমেলার গেটে দাড়িয়ে ছিলাম অন্যমনস্কভাবে। হঠাৎ একটা মেয়েকে দেখে চমকে উঠলাম, পাশে দাড়িয়ে থাকা লোকটা বোধ হয় ওর Husband, আর সঙ্গের পিচ্চিটা মনে হয় ওর সন্তান। কাছে গিয়ে খুব জানতে ইচ্ছে করছিল, " আশা, মা কেমন আছে?" আমার ভিতরটা দুমড়ে মুচড়ে হাহাকার করে উঠল, কিন্তু পারলাম না। কারণ, পাশের ঐ লোকটা যখন জানতে চাইবে 'আমি কে'; তখন কী জবাব দেবে আশা??? তাই আজ সমাজের সকল ছদ্মবেশী সাধু-সন্ন্যাসীদের কাছে আমার অনুরোধ, "দয়া করে পবিত্র বিদ্যাপীঠগুলোকে কলুষিত করবেন না... ।" আর পৃথিবীর সমস্ত তারুণ্যের কাছে আমার আবেদন, "মাদককে না বলুন... ..."
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মাদক ;
প্রকাশ করা হয়েছে: গল্প বিভাগে । সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: গল্প, তবে জীবনের গল্প...
রাহা বলেছেন:
হুমম.....
লেখক বলেছেন: ধন্যবাদ...
রাঙা মীয়া বলেছেন:
ধন্যবাদ আপনার সুন্দর পোস্টের জন্য
লেখক বলেছেন: ধন্যবাদ...
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ। আসলে এটা একটা গল্প, জীবোনর গল্প। তবে এই গল্পের নায়ক এখন কোথায়, কীভাবে আছে - সেট আমার জানা নেই। যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, ওরা ভাল থাকুক। ওদের ভাল হবার সুযোগ দিতে হবে, ওদের আলোর পথে ফিরে আসার সুযোগ দিতে হবে। আমরা যেন ওদের জন্য সবক'টা রাস্তা বন্ধ করে না দেই...
আসিফুজ্জমান তমাল বলেছেন:
মাদককে না বলুন... ...
লেখক বলেছেন: নাহ, নাহ, আপনার নামটা আমার এই গল্পে চলে আসা নিতান্তই কাকতালীয়, কিছু মনে করবেন না। আপনাকে ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ
জীবন-মৃত্যু বলেছেন:
কষ্ট পেলাম। আমিও মাদককে না বললাম...
সাব্বির শাহরিয়ার বলেছেন:
দিলেন তো মন খারাপ কইরা
সীমান্ত আহমেদ বলেছেন:
নিয়ন আলোয় বাউল বলেছেন: তোর গল্পের নায়ক খুব দূর্বল মনের, একটা মেয়ের জন্য...............@নিয়ন আলোয় বাউল,ভাইরে এতো তবু একটা মেয়ের জন্য।আমি অনেকরে চিনি যারা নিজেদের তথাকথিত বস প্রমানের জন্য মাদক নেয়।
@তারিক,গল্প ভালো হয়েছে।ভালো লাগলো।
লেখক বলেছেন: অনেকরে চিনি যারা নিজেদের তথাকথিত বস প্রমানের জন্য মাদক নেয়।
--------------- একমত....
ধন্যবাদ
অতিথি_পথিক_মানুষ বলেছেন:
মো. তারিক মাহমুদ বলেছেন: ভাল লিখেছেন... ... আরও লিখুন... ... জ্বালাময়ী এক ব্যাঙ্গাত্বক ছন্দ... কমেন্টস করেছিলেন Click This Link
কিম্তু এই লেখার জন্য আমাকে ব্যান করে দিয়েছে!!!!
লেখক বলেছেন: আপনি কি এখনো ব্যান?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















খুবই দুঃখজনক। মাদকের কারণে এরকম অহরহ হচ্ছে আমাদের দেশে। সবার এগিয়ে আসা উচিত।